WBSSC Group-C & D Logical Reasoning Part-1
WBSSC Group-C & D Logical Reasoning Part-1
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Logical Reasoning Part-1)-তে লজিক্যাল রিজনিং (Logical Reasoning) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

লজিক্যাল রিজনিং (Logical Reasoning)
(১) নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে সমস্যা চিত্রটি সম্পূর্ণ করুন।


উত্তর : (A)।
(২) নিচের বিকল্পগুলি থেকে সঠিক বিকল্পটি বেছে নিয়ে সমস্যা চিত্রটি সম্পূর্ণ করুন।


উত্তর : (D)।
(৩) নিচের বিকল্পগুলি থেকে সঠিক প্রতিচ্ছবি চিহ্নিত করুন।


উত্তর : (B)।
(৪) নিচের বিকল্পগুলি থেকে সঠিক প্রতিচ্ছবি চিহ্নিত করুন।


উত্তর : (A)।
(৫) প্রদত্ত চারটি শব্দের মধ্যে বিসদৃশ/বেমানান শব্দটি চিহ্নিত করুন।
(A) বাংলাদেশ
(B) সিকিম
(C) নেপাল
(D) ভুটান
উত্তর : (B) সিকিম।
(৬) প্রদত্ত চারটি শব্দের মধ্যে বিসদৃশ/বেমানান শব্দটি চিহ্নিত করুন।
(A) মোবাইল
(B) টেলিভিশন
(C) রেডিও
(D) কম্পিউটার
উত্তর : (C) রেডিও।
(৭) প্রদত্ত চারটি শব্দের মধ্যে বিসদৃশ/বেমানান শব্দটি চিহ্নিত করুন।
(A) লোহা
(B) তামা
(C) পারদ
(D) সীসা
উত্তর : (C) পারদ।
(৮) প্রদত্ত চারটি শব্দের মধ্যে বিসদৃশ/বেমানান শব্দটি চিহ্নিত করুন।
(A) লস এঞ্জেলস
(B) নিউইয়র্ক
(C) সান ফ্রান্সিসকো
(D) মেক্সিকো সিটি
উত্তর : (D) মেক্সিকো সিটি।
(৯) প্রদত্ত চারটি শব্দের মধ্যে বিসদৃশ/বেমানান শব্দটি চিহ্নিত করুন।
(A) পাইন
(B) বার্চ
(C) স্প্রুস
(D) গরান
উত্তর : (D) গরান।
(১০) নিচে বামদিকের দুটি শব্দের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। প্রদত্ত বিকল্পগুলি থেকে ডানদিকের শব্দটির সাথে শূন্যস্থানটির জন্য অনুরূপ সম্পর্ক অনুসারে সঠিক শব্দটি চিহ্নিত করুন।
স্কার্ভি : ভিটামিন-C ★ রাতকানা : __________
(A) ভিটামিন-A
(B) ভিটামিন-B
(C) ভিটামিন-D
(D) ভিটামিন-K
উত্তর : (A) ভিটামিন-A।
(১১) নিচে বামদিকের দুটি শব্দের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। প্রদত্ত বিকল্পগুলি থেকে ডানদিকের শব্দটির সাথে শূন্যস্থানটির জন্য অনুরূপ সম্পর্ক অনুসারে সঠিক শব্দটি চিহ্নিত করুন।
আপেল : ম্যালিক অ্যাসিড ★ লেবু : __________
(A) ল্যাকটিক অ্যাসিড
(B) ফরমিক অ্যাসিড
(C) নাইট্রিক অ্যাসিড
(D) সাইট্রিক অ্যাসিড
উত্তর : (D) সাইট্রিক অ্যাসিড।
(১২) নিচে বামদিকের দুটি শব্দের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। প্রদত্ত বিকল্পগুলি থেকে ডানদিকের শব্দটির সাথে শূন্যস্থানটির জন্য অনুরূপ সম্পর্ক অনুসারে সঠিক শব্দটি চিহ্নিত করুন।
ভাইরাস : পোলিও ★ ব্যাকটেরিয়া : ___________
(A) ইনফ্লুয়েঞ্জা
(B) কোভিড-১৯
(C) কলেরা
(D) এইডস
উত্তর : (C) কলেরা।
(১৩) নিচে বামদিকের দুটি শব্দের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। প্রদত্ত বিকল্পগুলি থেকে ডানদিকের শব্দটির সাথে শূন্যস্থানটির জন্য অনুরূপ সম্পর্ক অনুসারে সঠিক শব্দটি চিহ্নিত করুন।
পর্তুগাল : লিসবন ★ হাঙ্গেরি : __________
(A) বুখারেস্ট
(B) বুদাপেস্ট
(C) স্টকহোম
(D) নিউইয়র্ক
উত্তর : (B) বুদাপেস্ট।
(১৪) নিচে বামদিকের দুটি শব্দের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। প্রদত্ত বিকল্পগুলি থেকে ডানদিকের শব্দটির সাথে শূন্যস্থানটির জন্য অনুরূপ সম্পর্ক অনুসারে সঠিক শব্দটি চিহ্নিত করুন।
ধোকলা : গুজরাট ★ ডাল বাটি চুরমা : __________
(A) মহারাষ্ট্র
(B) তেলঙ্গানা
(C) কর্ণাটক
(D) রাজস্থান
উত্তর : (D) রাজস্থান।
(১৫) রাহুল একটি ছবি দেখিয়ে বললো, উনি আমার পিসতুতো ভাইয়ের মামা। রাহুলের সাথে ওই ব্যক্তির সম্পর্ক কি?
(A) দাদা
(B) ভাই
(C) বাবা
(D) মামা
উত্তর : (C) বাবা।
(১৬) কোনো সাংকেতিক ভাষাতে যদি ‘CONSTRUCTION’ শব্দটিকে ‘EMPQVPWAVGQL’ লেখা হয়, তাহলে ওই সাংকেতিক ভাষাতে ‘DESTRUCTION’ শব্দটিকে কিভাবে প্রকাশ করা হবে?
(A) FCURTSERKMP
(B) EFTVSVDVJPO
(C) FCURTSFSLOQ
(D) FECURTSZHDG
উত্তর : (A) FCURTSERKMP।
(১৭) A, B, C, D, E ও F একটি গোলাকার টেবিল ঘিরে রয়েছে। F ও C এর মধ্যে রয়েছে B এবং A রয়েছে E ও D এর মধ্যে। F যদি D এর বামদিকে থাকে, তাহলে A ও F এর মধ্যে কে রয়েছে?
(A) B
(B) D
(C) C
(D) E
উত্তর : (B) D।
(১৮) কোনো সাংকেতিক ভাষাতে যদি ‘EARTH শব্দটিকে ‘FCUXM’ লেখা হয়, তাহলে ওই সাংকেতিক ভাষাতে ‘MOON’ শব্দটিকে কিভাবে প্রকাশ করা হবে?
(A) OMQR
(B) PQRR
(C) SQTR
(D) NQRR
উত্তর : (D) NQRR।
(১৯) বিবৃতি : (১) কিছু ফল হল আম।
(২) কিছু আম হল লাল।
(৩) সমস্ত লাল হল সবজি।
সিদ্ধান্ত (১) কোনো ফল লাল নয়।
(২) কিছু ফল হল লাল।
(A) শুধুমাত্র (১) সত্য
(B) শুধুমাত্র (২) সত্য
(C) যেকোনো একটি সিদ্ধান্ত সত্য
(D) কোনোটিই সত্য নয়
উত্তর : (C) যেকোনো একটি সিদ্ধান্ত সত্য।
(২০) যদি TWENTY = ৩৫৬১০৮ হয় এবং ELEVEN = ৬২৬৪৬৭ হয়, তাহলে TWELVE এর মান কত?
(A) ৩৫৬২৪৬
(B) ৩৫৬২৬৪
(C) ৩৫৬৪২৬
(D) ৩৫৬৬২৪
উত্তর : (A) ৩৫৬২৪৬।