Friday, February 6, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D General Awareness Part-50

WBSSC Group-C & D General Awareness Part-50

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-50)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D General Awareness Part-50

সাধারণ সচেতনতা (General Awareness)

(১) ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন?
(A) জওহরলাল নেহরু
(B) নেতাজি সুভাষচন্দ্র বসু
(C) সর্দার বল্লভভাই প্যাটেল
(D) জে. বি. কৃপালিনী
উত্তর : (B) নেতাজি সুভাষচন্দ্র বসু।

(২) ভারতের কোন কোন রাজ্যের প্রধান সরকারি ভাষা বাংলা?
(A) পশ্চিমবঙ্গ ও সিকিম
(B) পশ্চিমবঙ্গ ও বিহার
(C) পশ্চিমবঙ্গ ও ওড়িশা
(D) পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা
উত্তর : (D) পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা।

(৩) সংবিধানের কত নং ধারাতে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে?
(A) ৪১এ নং
(B) ৫১এ নং
(C) ৬১এ নং
(D) ৭১এ নং
উত্তর : (B) ৫১এ নং।

(৪) RTE আইন-২০০৯ অনুসারে, প্রতি সপ্তাহে শিক্ষকদের কাজের সময় কত ঘন্টা?
(A) ৪০ ঘন্টা
(B) ৪৫ ঘন্টা
(C) ৫০ ঘন্টা
(D) ৫৫ ঘন্টা
উত্তর : (B) ৪৫ ঘন্টা।

(৫) ICDS কোন স্তরের শিক্ষা কর্মসূচি?
(A) প্রাক-প্রাথমিক
(B) প্রাথমিক
(C) উচ্চপ্রাথমিক
(D) মাধ্যমিক
উত্তর : (A) প্রাক-প্রাথমিক।

(৬) কোন সংস্থা শিক্ষক-শিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করে?
(A) NCERT
(B) NCTE
(C) SCERT
(D) AICT
উত্তর : (B) NCTE।

(৭) মহিলা সংরক্ষণ আইন-২০২৩ -এর আনুষ্ঠানিক নাম কি?
(A) নারী শক্তি বন্দন অধিনিয়ম
(B) নারী শক্তি নমন অধিনিয়ম
(C) নারী শক্তি আসন অধিনিয়ম
(D) নারী শক্তি সংসদ অধিনিয়ম
উত্তর : (A) নারী শক্তি বন্দন অধিনিয়ম।

(৮) ভারতের বৃহত্তম উপজাতি গোষ্ঠী কোনটি?
(A) ভীল
(B) সাঁওতাল
(C) গোন্ড
(D) জারোয়া
উত্তর : (C) গোন্ড।

(৯) টোডা উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে?
(A) তামিলনাড়ু
(B) কর্ণাটক
(C) রাজস্থান
(D) উত্তরপ্রদেশ
উত্তর : (A) তামিলনাড়ু।

(১০) চেঞ্চু উপজাতি ভারতের কোন রাজ্যে বসবাস করে?
(A) তামিলনাড়ু
(B) মহারাষ্ট্র
(C) ঝাড়খন্ড
(D) অন্ধ্রপ্রদেশ
উত্তর : (D) অন্ধ্রপ্রদেশ।

(১১) নিচের কোনটি পশ্চিমবঙ্গের একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থল?
(A) বিষ্ণুপুর মন্দির নগরী
(B) শান্তিনিকেতন
(C) বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ
(D) কোচবিহার রাজবাড়ি
উত্তর : (B) শান্তিনিকেতন।

(১২) ভারতের কোন রাজ্যের কিনহাল কারুশিল্প (Kinhal Craft) বিখ্যাত?
(A) রাজস্থান
(B) মহারাষ্ট্র
(C) কর্ণাটক
(D) ঝাড়খন্ড
উত্তর : (C) কর্ণাটক।

(১৩) নিচের কোনটি একটি পোর্টেবল স্টোরেজ ডিভাইসের উদাহরণ?
(A) নেটওয়ার্ক
(B) পেনড্রাইভ
(C) উইন্ডোজ
(D) আইপি অ্যাড্রেস
উত্তর : (B) পেনড্রাইভ।

(১৪) কম্পিউটার ও ইন্টারনেটের মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য কোনটি ব্যবহার করা হয়?
(A) URL
(B) RAM
(C) Modem
(D) VPN
উত্তর : (C) Modem।

(১৫) কত সালে চিপকো আন্দোলন (Chipko Movement) শুরু হয়?
(A) ১৯৭৩
(B) ১৯৭৪
(C) ১৯৭৫
(D) ১৯৭৬
উত্তর : (A) ১৯৭৩।

(১৬) ভারতের কোন রাজ্যে জঙ্গল বাঁচাও আন্দোলন শুরু হয়?
(A) কর্ণাটক
(B) ঝাড়খন্ড
(C) রাজস্থান
(D) তেলঙ্গানা
উত্তর : (B) ঝাড়খন্ড।

(১৭) ভারতের কোন রাজ্যে কোনারক সূর্য মন্দির অবস্থিত?
(A) বিহার
(B) কেরালা
(C) ওড়িশা
(D) ত্রিপুরা
উত্তর : (C) ওড়িশা।

(১৮) ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের মাস্কট কিকি?
(A) ক্লাচ, ম্যাপল ও জায়ু
(B) বার্জ, ম্যাপল ও জায়ু
(C) টোনি, ঈগল ও জায়ু
(D) কিটি, রবিন ও জায়ু
উত্তর : (A) ক্লাচ, ম্যাপল ও জায়ু।

(১৯) রাজস্থানের কোন শহর নীল শহর (Blue City) নামে পরিচিত?
(A) জয়পুর
(B) যোধপুর
(C) বিকানির
(D) উদয়পুর
উত্তর : (B) যোধপুর।

(২০) কোন শহর ভারতের আধ্যাত্মিক রাজধানী নামে পরিচিত?
(A) নয়াদিল্লি
(B) নাগপুর
(C) লখনউ
(D) বারাণসী
উত্তর : (D) বারাণসী।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D General Awareness Part-49

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!