Sunday, March 15, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D Arithmetic Part-7

WBSSC Group-C & D Arithmetic Part-7

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-7)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D Arithmetic Part-7

পাটিগণিত (Arithmetic)

(১) ৭/৫, ২১/১০, ৮৪/৫, ৭/২০ -এর লসাগু নির্ণয় করো।
(A) ৭/৫
(B) ৮৪/৫
(C) ৭/২০
(D) ২১/১০
উত্তর : (B) ৮৪/৫।

(২) ০.০৪, ০.৮, ০.০১৬ -এর গসাগু কত?
(A) ০.০০৪
(B) ০.০০৫
(C) ০.০০৮
(D) ০.০১০
উত্তর : (C) ০.০০৮।

(৩) মান নির্ণয় করো।
৪৭/২ + ৪৭/২ ÷ ৪৭/২ − ৪৭/২
(A) ০
(B) ১
(C) ২
(D) ৩
উত্তর : (B) ১।

(৪) মান নির্ণয় করো।
২৪৩ × ৫/১২ × ৪/৫ × ২/৩
(A) ৫০
(B) ৫২
(C) ৫৪
(D) ৫৬
উত্তর : (C) ৫৪।

(৫) W : X = ১০ : ১২, X : Y = ৬ : ১০, এবং Y : Z = ১৬ : ২৮ হলে, যৌগিক অনুপাত W : X : Y : Z = ?
(A) ২০ : ২৬ : ৫৪ : ৬৩
(B) ২০ : ২৪ : ৫৬ : ৬৩
(C) ২০ : ২২ : ৫৮ : ৬৩
(D) ২০ : ২৬ : ৫২ : ৬৩
উত্তর : (B) ২০ : ২৪ : ৫৬ : ৬৩।

(৬) ১৪, ১৮, ১৬, ২২ থেকে কোন সংখ্যাটি বিয়োগ করলে অবশিষ্ট সংখ্যাগুলি সমানুপাতিক হবে?
(A) ৬
(B) ৮
(C) ১০
(D) ১২
উত্তর : (C) ১০।

(৭) X এবং Y একটি কাজ যথাক্রমে ২৪ দিনে এবং ১৮ দিনে শেষ করে। ৪ দিন একত্রে কাজ করার পর X চলে যায়। বাকি কাজ Y কত দিনে শেষ করবে?
(A) ১০ দিনে
(B) ১১ দিনে
(C) ১২ দিনে
(D) ১৩ দিনে
উত্তর : (B) ১১ দিনে।

(৮) বিভাবতী এবং অন্তরা একত্রে একটি কাজ ১৫ দিনে শেষ করতে পারে। অন্তরা একা ওই কাজটি ৩০ দিনে করতে পারে। ৫ দিন একত্রে কাজ করার পর অন্তরা চলে যায়। বাকি কাজটি বিভাবতী কত দিনে শেষ করবে?
(A) ১০ দিনে
(B) ১৫ দিনে
(C) ২০ দিনে
(D) ২৫ দিনে
উত্তর : (C) ২০ দিনে।

(৯) বিভাবতী ৭৪ মিনিটে ৩৬ কিমি/ঘন্টা বেগে A থেকে B-তে যায় এবং ১১১ মিনিটে ৪৫ কিমি/ঘন্টা বেগে B থেকে C-তে যায়। সম্পূর্ণ যাত্রায় বিভাবতীর গড় গতিবেগ কত?
(A) ৩৬.৫ কিমি/ঘন্টা
(B) ৪১.৪ কিমি/ঘন্টা
(C) ৪৩.৫ কিমি/ঘন্টা
(D) ৪৫.৪ কিমি/ঘন্টা
উত্তর : (B) ৪১.৪ কিমি/ঘন্টা।

(১০) দুটি ট্রেন, A ও B স্টেশনগুলির মধ্যে বিপরীত ট্র্যাকে চলছে। একে অপরকে অতিক্রম করার পরে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে যথাক্রমে ৪ ঘন্টা এবং ৯ ঘন্টা সময় নেয়। যদি প্রথম ট্রেনের গতিবেগ ৫৪ কিমি/ঘন্টা হয়, তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত?
(A) ৩২ কিমি/ঘন্টা
(B) ৩৬ কিমি/ঘন্টা
(C) ৪০ কিমি/ঘন্টা
(D) ৪৬ কিমি/ঘন্টা
উত্তর : (B) ৩৬ কিমি/ঘন্টা।

(১১) ৩০ জন কর্মচারী এবং ৫ জন ম্যানেজারের গড় মাসিক বেতন ৮০,০০০ টাকা। একজন ম্যানেজার যার ১,৮০,০০০ টাকা বেতন, সেখানে একজন নতুন ম্যানেজারকে প্রতিস্থাপন করা হয়েছে। এখন যদি গড় মাসিক বেতন ৭৮,৫০০ টাকা হয়, তাহলে নতুন ম্যানেজারের মাসিক বেতন কত?
(A) ১,২৫,৫০০
(B) ১,২৬,৫০০
(C) ১,২৭,৫০০
(D) ১,২৮,৫০০
উত্তর : (C) ১,২৭,৫০০।

(১২) ৪৫ টি সংখ্যার গড় ১৫০। পরে দেখা গেল একটি সংখ্যা ৪৬ এর জায়গায় ভুল করে ৯১ লেখা হয়েছে, তবে সঠিক গড় কত হবে?
(A) ১৪৮
(B) ১৪৯
(C) ১৫০
(D) ১৫১
উত্তর : (B) ১৪৯।

(১৩) ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
(A) ৪০ টাকা
(B) ৪২ টাকা
(C) ৪৪ টাকা
(D) ৪৬ টাকা
উত্তর : (B) ৪২ টাকা।

(১৪) কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে, বর্তমান একটি কলার দাম কত টাকা?
(A) ১.৫ টাকা
(B) ১.২ টাকা
(C) ১.৮ টাকা
(D) ১.৬ টাকা
উত্তর : (B) ১.২ টাকা।

(১৫) এক ব্যক্তি ১৫টি আপেল ক্রয় করে ১২ টাকায় এবং ১২টি আপেল বিক্রয় করে ১৫ টাকায়। তার কত লাভ/ক্ষতি হয়?
(A) ৫৬.২৫% লাভ
(B) ৫৬.২৫% ক্ষতি
(C) ৫৬.৭৫% লাভ
(D) ৫৬.৭৫% ক্ষতি
উত্তর : (A) ৫৬.২৫% লাভ।

(১৬) X কোনো বস্তুকে ৫% লাভে Y -কে, Y ওই বস্তুটি Z -কে ২০% লাভে এবং Z সেই বস্তুটিকে ২৫% লাভে P -কে বিক্রি করল। যদি P বস্তুটির জন্য ২৫২০ টাকা দেয়, তবে X -এর ক্রয়মূল্য কত ছিল?
(A) ১২০০ টাকা
(B) ১৪০০ টাকা
(C) ১৬০০ টাকা
(D) ১৮০০ টাকা
উত্তর : (C) ১৬০০ টাকা।

(১৭) কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হয়। সংখ্যাটি কত?
(A) ৩৫
(B) ৩৬
(C) ৫৩
(D) ৬৩
উত্তর : (B) ৩৬।

(১৮) ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুই ভাগ করা হল যে, ছোট অংশটি বড়ো অংশটির দুই-তৃতীয়াংশ। ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
(A) ৬ ফুট
(B) ৭ ফুট
(C) ৮ ফুট
(D) ১০ ফুট
উত্তর : (C) ৮ ফুট।

(১৯) বার্ষিক ৫.২৫% সরল সুদের হারে বিভাবতী একটি ব্যাঙ্কে কিছু টাকা জমা রাখেন। ২ বছর পর তিনি সুদ হিসাবে ৮৪০ টাকা পেলেন। বিভাবতী কত টাকা জমা রেখেছিলেন?
(A) ৫০০০
(B) ৬০০০
(C) ৭০০০
(D) ৮০০০
উত্তর : (D) ৮০০০।

(২০) এক ব্যক্তি ব্যাঙ্ক থেকে বার্ষিক ১২% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাঁকে ৩৭৮ টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন?
(A) ৩৭,২০০
(B) ৩৭,৪০০
(C) ৩৭,৬০০
(D) ৩৭,৮০০
উত্তর : (D) ৩৭,৮০০।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D Arithmetic Part-6

One thought on “WBSSC Group-C & D Arithmetic Part-7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!