WBSSC Group-C & D Arithmetic Part-6
WBSSC Group-C & D Arithmetic Part-6
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-6)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

পাটিগণিত (Arithmetic)
(১) ৩০, ৭০, ৩৮৫ -এর লসাগু নির্ণয় করো।
(A) ২১১০
(B) ২২১০
(C) ২৩১০
(D) ২৪১০
উত্তর : (C) ২৩১০।
(২) ৪/৩, ৮/৯, ১৬/২৭ -এর গসাগু কত?
(A) ৩/২৭
(B) ৪/২৭
(C) ৮/২৭
(D) ১২/২৭
উত্তর : (B) ৪/২৭।
(৩) মান নির্ণয় করো।
(০.১২৫ × ০.০১) ÷ (০.৫ × ০.০০৫)
(A) ০.৫
(B) ০.০৫
(C) ০.০০৫
(D) ৫
উত্তর : (A) ০.৫।
(৪) মান নির্ণয় করো।
৭৬/৫ + ৭৭/৫ + ৭৮/৫ + ৭৯/৫
(A) ৫২
(B) ৬২
(C) ৭২
(D) ৮২
উত্তর : (B) ৬২।
(৫) A : B = ৩ : ২ এবং B : C = ৫ : ৪ হলে, A + C : B + C = ?
(A) ১২ : ১৮
(B) ১৫ : ২৩
(C) ২৩ : ১৫
(D) ২৩ : ১৮
উত্তর : (D) ২৩ : ১৮।
(৬) A : B : C = ১/২ : ১/৩ : ১/৪ এবং B = ১৬ হলে, A − C = ?
(A) ১০
(B) ১২
(C) ১৪
(D) ১৬
উত্তর : (B) ১২।
(৭) A, B-এর ৩ গুণ কর্মক্ষম এবং একটি কাজ A, B-এর ২০ দিন আগে শেষ করে। তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে?
(A) ১১/২ দিনে
(B) ১৩/২ দিনে
(C) ১৫/২ দিনে
(D) ১৭/২ দিনে
উত্তর : (C) ১৫/২ দিনে।
(৮) A এবং B একটি কাজ যথাক্রমে ১৬ দিনে এবং ১২ দিনে করতে পারে। ৪ দিন একা কাজ করার পর A চলে গেল। B একা বাকি কাজ কত দিনে শেষ করবে?
(A) ৬ দিনে
(B) ৭ দিনে
(C) ৮ দিনে
(D) ৯ দিনে
উত্তর : (D) ৯ দিনে।
(৯) A, B এবং C একটি বিন্দু থেকে একই সাথে ২ মিটার/সেকেন্ড, ৪ মিটার/সেকেন্ড এবং ৬ মিটার/সেকেন্ড গতিবেগে ১২০০ মিটার দৈর্ঘ্যের একটি বৃত্তাকার ট্র্যাকের চারপাশে দৌড়োতে শুরু করে। A এবং B একই দিকে দৌড়ায়, C অন্য দুজনের বিপরীত দিকে দৌড়ায়। কত সময় পর তারা প্রথম মিলিত হবে?
(A) ১০ মিনিট
(B) ১২ মিনিট
(C) ১৪ মিনিট
(D) ১৬ মিনিট
উত্তর : (A) ১০ মিনিট।
(১০) ১৫০০ মিটার দৌড়ে, বিভাবতী মৌমিতাকে ১৫০ মিটারে পরাজিত করে এবং একই দৌড়ে মৌমিতা অন্তরাকে ৭৫ মিটারে পরাজিত করে। বিভাবতী অন্তরাকে কত দূরত্বে পরাজিত করে?
(A) ১১৭.৫০ মিটার
(B) ১৫৭.৫০ মিটার
(C) ২০৭.৫০ মিটার
(D) ২১৭.৫০ মিটার
উত্তর : (D) ২১৭.৫০ মিটার।
(১১) ৪০ টি সংখ্যার গড় ৭১, যদি ১০০ সংখ্যাটি ১৪০ দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে গড় কত বাড়বে?
(A) ৪
(B) ৩
(C) ২
(D) ১
উত্তর : (D) ১।
(১২) কোনো সংস্থায় সকল কর্মীর গড় বেতন প্রতি মাসে ১৫,০০০ টাকা। আধিকারিকদের গড় বেতন প্রতি মাসে ৪৫,০০০ টাকা এবং আধিকারিক নয় এমন কর্মকর্তাদের বেতন প্রতিমাসে ১০,০০০ টাকা। আধিকারিকদের সংখ্যা যদি ২০ হয়, তবে ওই সংস্থায় আধিকারিক নয় এমন কর্মকর্তাদের সংখ্যাটি কত?
(A) ১০০
(B) ১২০
(C) ১৩০
(D) ১৪০
উত্তর : (B) ১২০।
(১৩) রাজের আয় ৪৫,০০০ টাকা এবং তার ব্যয় ৩৩,০০০ টাকা। তার আয় ২০% এবং তার ব্যয় ১২% বৃদ্ধি পেলে সঞ্চয়ের শতকরা বৃদ্ধি কত?
(A) ৪০%
(B) ৪১%
(C) ৪২%
(D) ৪৩%
উত্তর : (C) ৪২%।
(১৪) চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে, চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ওই পরিবার চিনি খাওয়ার খরচ শতকরা কত কমিয়েছিল?
(A) ১৬%
(B) ১৮%
(C) ২০%
(D) ২২%
উত্তর : (C) ২০%।
(১৫) একজন ব্যবসায়ী ২৫ টাকা/কেজি দরের ২৬ কেজি চালের সঙ্গে ৩০ কেজি অন্য ধরণের চাল, যার মূল্য ৪০ টাকা/কেজি মিশ্রিত করলেন। এরপর তিনি সেই মিশ্রিত চালকে ৩৫ টাকা প্রতি কেজি দরে বিক্রি করলেন। ওই ব্যবসায়ীর লভ্যাংশ কত?
(A) ৪.৫০%
(B) ৪.৯১%
(C) ৫.৫৭%
(D) ৫.৯৪%
উত্তর : (D) ৫.৯৪%।
(১৬) একটি টেবিল ৯৫০ টাকায় কিনে ১১৪০ টাকায় বিক্রি করা হল। তাহলে লভ্যাংশ কত হল?
(A) ২০%
(B) ২২%
(C) ২৪%
(D) ২৫%
উত্তর : (A) ২০%।
(১৭) একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭। ভগ্নাংশটি কত?
(A) ৪/৩
(B) ৩/৪
(C) ২/৫
(D) ১/৬
উত্তর : (A) ৪/৩।
(১৮) একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
(A) ৫২
(B) ৮৪
(C) ২০৪
(D) ১০২
উত্তর : (D) ১০২।
(১৯) বার্ষিক ২৫/৩% সরল সুদে ৯৬০ টাকার ১ বছর ৩ মাসের সবৃদ্ধিমূল কত হবে?
(A) ১০২০ টাকা
(B) ১০৪০ টাকা
(C) ১০৬০ টাকা
(D) ১০৮০ টাকা
উত্তর : (C) ১০৬০ টাকা।
(২০) বিভাবতী জমি চাষের জন্য একজনের নিকট বার্ষিক ৬% সরল সুদের হারে ৩২০০ টাকা ২ বছরের জন্য ধার নিলেন। ২ বছর পরে সুদে-আসলে বিভাবতীকে কত টাকা শোধ করতে হবে?
(A) ৩৫৬৪ টাকা
(B) ৩৫৭৪ টাকা
(C) ৩৫৮৪ টাকা
(D) ৩৫৯৪ টাকা
উত্তর : (C) ৩৫৮৪ টাকা।
Pingback: WBSSC Group-C & D Arithmetic Part-7 - ভূগোলিকা-Bhugolika