WBSSC Group-C & D Arithmetic Part-5
WBSSC Group-C & D Arithmetic Part-5
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-5)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

পাটিগণিত (Arithmetic)
(১) ৮৪, ২১০, ২৯৪ -এর লসাগু কত?
(A) ২৯৪০
(B) ৩০৪০
(C) ৩১৪০
(D) ৩২৪০
উত্তর : (A) ২৯৪০।
(২) ১ ঘন্টা ১৭ মিনিট, ১ ঘন্টা ৫৫ মিনিট, ৩০ সেকেন্ড এবং ৩ ঘন্টা ১২ মিনিট ৩০ সেকেন্ড -এর গসাগু কত?
(A) ২৬ মিনিট ৩০ সেকেন্ড
(B) ৩৮ মিনিট ৩০ সেকেন্ড
(C) ৪২ মিনিট ৩০ সেকেন্ড
(D) ৪৮ মিনিট ৩০ সেকেন্ড
উত্তর : (B) ৩৮ মিনিট ৩০ সেকেন্ড।
(৩) মান নির্ণয় করো।
৩১/১০ × ৩/১০ + ৭/৫ ÷ ২০
(A) ০
(B) ১
(C) ২
(D) ৩
উত্তর : (B) ১।
(৪) মান নির্ণয় করো।
১ ÷ ৩/৭ এর ১৩/৩ − ৭/১৩
(A) ০
(B) ১
(C) ২
(D) ৩
উত্তর : (A) ০।
(৫) পাঁচটি ক্রমিক ধনাত্মক সমানুপাতী সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি ২ ও ৬ হলে, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সংখ্যা কি কি?
(A) ১০, ৪৮, ১৫২
(B) ১৬, ৫২, ১৬২
(C) ১৮, ৫৪, ১৬৮
(D) ১৮, ৫৪, ১৬২
উত্তর : (D) ১৮, ৫৪, ১৬২।
(৬) পাঁচটি ক্রমিক ধনাত্মক সমানুপাতী সংখ্যার প্রথম ও তৃতীয়টি ৩ ও ১২ হলে, দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম সংখ্যা কি কি?
(A) ৪, ২৪, ৪৮
(B) ৬, ২৪, ৪৮
(C) ৮, ২৬, ৪৮
(D) ৮, ২০, ৪৪
উত্তর : (B) ৬, ২৪, ৪৮।
(৭) কোনো একটি কাজ A, B ও C যথাক্রমে ১০, ১২ ও ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে। কাজটি শেষ হওয়ার ৫ দিন আগে A এবং A-এর ২ দিন পর B চলে যায়। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হয়েছিল?
(A) ৭ দিনে
(B) ৯ দিনে
(C) ১১ দিনে
(D) ১৩ দিনে
উত্তর : (A) ৭ দিনে।
(৮) A, B এবং C একটি কাজ যথাক্রমে ৮, ১৬ এবং ২৪ দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করল। কাজ শেষ হওয়ার ২ দিন আগে C এবং ১ দিন B চলে যায়। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে?
(A) ৫ দিনে
(B) ৭ দিনে
(C) ৮ দিনে
(D) ৯ দিনে
উত্তর : (A) ৫ দিনে।
(৯) ৯০ কিমি প্রতি ঘণ্টা বেগে ধাবমান একটি ট্রেন তার দৈর্ঘ্যের দ্বিগুণ একটি প্ল্যাটফর্মকে ৩৬ সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত মিটার?
(A) ৩০০ মিটার
(B) ৪০০ মিটার
(C) ৫০০ মিটার
(D) ৬০০ মিটার
উত্তর : (D) ৬০০ মিটার।
(১০) একটি ট্রেন ৬০ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে দুই মিনিটে ১.৫ কিমি দীর্ঘ টানেল পার হলে, ট্রেনটির দৈর্ঘ্য কত?
(A) ৩০০ মিটার
(B) ৫০০ মিটার
(C) ৭০০ মিটার
(D) ৯০০ মিটার
উত্তর : (B) ৫০০ মিটার।
(১১) ২৮ টি সংখ্যার গড় হল ৭৭, প্রথম ১৪ টি সংখ্যার গড় হল ৭৪ এবং শেষ ১৫ টি সংখ্যার গড় হল ৮৪, যদি ১৪ তম সংখ্যাটি বাদ দেওয়া হয়, তাহলে অবশিষ্ট সংখ্যার গড় কত?
(A) ৭৩.৫
(B) ৭৪.৭
(C) ৭৫.২
(D) ৭৬.৭
উত্তর : (B) ৭৪.৭।
(১২) নয়টি সংখ্যার গড় হল ৬০, যার মধ্যে প্রথম পাঁচটি সংখ্যার গড় হল ৫৫ এবং পরের তিনটির গড় হল ৬৫। নবম সংখ্যাটি দশম সংখ্যার চেয়ে ১০ কম। তাহলে দশম সংখ্যাটি কত?
(A) ৭০
(B) ৭৫
(C) ৮০
(D) ৮৫
উত্তর : (C) ৮০।
(১৩) বিভাবতী তার মাসিক বেতনের ২৪% খাবারে এবং ১৫% তার সন্তানদের পড়াশুনোয় ব্যয় করেন। অবশিষ্ট বেতনের মধ্যে, তিনি ২৫% বিনোদনে এবং ২০% পরিবহনে ব্যয় করেন। তার কাছে এখন ১০,৭৩৬ বাকি আছে। বিভাবতীর মাসিক বেতন কত?
(A) ৩০,০০০ টাকা
(B) ৩১,৫০০ টাকা
(C) ৩২,০০০ টাকা
(D) ৩২,৫০০ টাকা
উত্তর : (C) ৩২,০০০ টাকা।
(১৪) তাজা ফলের মধ্যে ৭২% জল থাকে এবং শুকনো ফলের মধ্যে ২০% জল পাওয়া যায়। তাহলে ১০০ কেজি তাজা ফল থেকে কত পরিমাণ শুকনো ফল পাওয়া যায়?
(A) ৩০ কেজি
(B) ৩২ কেজি
(C) ৩৫ কেজি
(D) ৩৬ কেজি
উত্তর : (C) ৩৫ কেজি।
(১৫) এক ব্যক্তি ১০% লাভে আলু বিক্রয় করে। প্রতি কেজি আলু ৩ টাকা কম মূল্যে বিক্রয় করলে ২০% ক্ষতি হত। তবে প্রতি কেজি আলুর বিক্রয়মূল্য কত?
(A) ১১ টাকা
(B) ১৫ টাকা
(C) ১৭ টাকা
(D) ২১ টাকা
উত্তর : (A) ১১ টাকা।
(১৬) এক ব্যক্তি একটি দ্রব্য ৩৫৫০ টাকায় বিক্রি করেন ও তার ক্ষতি হয় ১৯%। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিলো?
(A) ৪২৮৩ টাকা
(B) ৪৩৮৩ টাকা
(C) ৪৪৮৩ টাকা
(D) ৪৫৮৩ টাকা
উত্তর : (B) ৪৩৮৩ টাকা।
(১৭) এক ব্যক্তি তার বেতনের ১/৫ অংশ এবং ৭০০০ টাকা খরচ করে দেখল যে এখনও বেতনের ১/৩ অংশ বাকি রয়েছে। ওই ব্যক্তির বেতন কত?
(A) ১০,০০০ টাকা
(B) ১২,০০০ টাকা
(C) ১৫,০০০ টাকা
(D) ১৮,০০০ টাকা
উত্তর : (C) ১৫,০০০ টাকা।
(১৮) কোনো প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২। হর ও লব উভয় হতে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায়, তার সঙ্গে ১/৪ যোগ করলে যোগফল ১ হয়। ভগ্নাংশটি কত?
(A) ৭/৯
(B) ১১/১৩
(C) ১৩/১৫
(D) ৯/১১
উত্তর : (D) ৯/১১।
(১৯) বার্ষিক ৫% সরল সুদে ৮৫০ টাকার সুদ কত বছরে ১৭০ টাকা হবে?
(A) ৩ বছরে
(B) ৪ বছরে
(C) ৫ বছরে
(D) ৬ বছরে
উত্তর : (B) ৪ বছরে।
(২০) ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৬ মে পর্যন্ত বার্ষিক ৬% সরল সুদের হারে ২০০০ টাকার সুদ কত হবে?
(A) ৪৮ টাকা
(B) ৪৬ টাকা
(C) ৪৪ টাকা
(D) ৪২ টাকা
উত্তর : (A) ৪৮ টাকা।
Pingback: WBSSC Group-C & D Arithmetic Part-6 - ভূগোলিকা-Bhugolika