WBSSC Group-C & D Arithmetic Part-4
WBSSC Group-C & D Arithmetic Part-4
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-4)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

পাটিগণিত (Arithmetic)
(১) ৪/৩, ৫/১৮, ৭/২৭ -এর লসাগু কত?
(A) ১২০/৩
(B) ১৪০/৩
(C) ১৬০/৩
(D) ১৮০/৩
উত্তর : (B) ১৪০/৩।
(২) ২৫২, ১০০৮, ১২৬০, ১৭৬৪ -এর গসাগু কত?
(A) ২৭
(B) ৬৩
(C) ১২৬
(D) ২৫২
উত্তর : (D) ২৫২।
(৩) মান নির্ণয় করো।
৫ + ৫ × ৫ ÷ ৫ − ৫
(A) ০
(B) ১
(C) ৫
(D) ২৫
উত্তর : (C) ৫।
(৪) মান নির্ণয় করো।
১/২ × ৩/৪ ÷ ৪/৭ এর ৬/৭
(A) ৪৯/৬৪
(B) ৪৭/৬৪
(C) ৫১/৬৪
(D) ৬১/৬৪
উত্তর : (A) ৪৯/৬৪।
(৫) দুটি সংখ্যার অনুপাত ৩ : ২। সংখ্যা দুটির উভয় পদ থেকে ৪ বিয়োগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় ৫ : ৩। সংখ্যা দুটি কি কি?
(A) ২০, ২০
(B) ১৫, ২৫
(C) ২৪, ১৬
(D) ১২, ২৮
উত্তর : (C) ২৪, ১৬।
(৬) ৩ ও ২৭ এর মধ্য সমানুপাতী কত?
(A) ৬
(B) ৯
(C) ১২
(D) ১৫
উত্তর : (B) ৯।
(৭) A, B ও C যথাক্রমে ৯, ১০ ও ১৫ দিনে একটি কাজ করতে পারে। B ও C একত্রে কাজ শুরু করে, কিন্তু ২ দিন পর তারা কাজ ছেড়ে দিলে A কত দিনে বাকি কাজটি শেষ করবে?
(A) ৪ দিনে
(B) ৬ দিনে
(C) ৮ দিনে
(D) ৯ দিনে
উত্তর : (B) ৬ দিনে।
(৮) কোনো একটি কাজ A, B ও C যথাক্রমে ১৫ দিনে, ১২ দিনে ও ১০ দিনে সম্পন্ন করে। তারা একত্রে কাজটি শুরু করে এবং কাজটি শেষ হওয়ার ৫ দিন আগে A চলে যায়। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে?
(A) ১১/৩ দিনে
(B) ১৪/৩ দিনে
(C) ১৬/৩ দিনে
(D) ১৭/৩ দিনে
উত্তর : (C) ১৬/৩ দিনে।
(৯) একটি ছেলে ঘন্টায় ৫ কিমি বেগে হেঁটে স্কুলে যায় এবং ১০ মিনিট দেরিতে পৌঁছায়। ঘন্টায় ৬ কিমি বেগে গেলে সে ৫ মিনিট আগে পৌঁছায়। স্কুলের দূরত্ব কত?
(A) ৩.৫ কিমি
(B) ৫ কিমি
(C) ৭.৫ কিমি
(D) ৯ কিমি
উত্তর : (C) ৭.৫ কিমি।
(১০) একটি গাড়ি একটি যাত্রার ৩/৫ অংশ ৪ ঘন্টায় অতিক্রম করে। যদি মোট দূরত্ব ১০০ কিমি হয়, তবে গাড়িটির গতিবেগ কত?
(A) ১০ কিমি/ঘন্টা
(B) ১২ কিমি/ঘন্টা
(C) ১৫ কিমি/ঘন্টা
(D) ১৮ কিমি/ঘন্টা
উত্তর : (C) ১৫ কিমি/ঘন্টা।
(১১) একটি কলেজের ২০ জন শিক্ষার্থী একটি হোটেলে গিয়েছিল। তাদের মধ্যে ১৯ জন শিক্ষার্থী তাদের খাবারের জন্য জন প্রতি ১৭৫ টাকা খরচ করেছে এবং ২০ তম শিক্ষার্থী ২০ জন শিক্ষার্থীর গড় থেকে ১৯ টাকা বেশি খরচ করেছে। তাদের দ্বারা খরচ করা মোট টাকার পরিমাণ কত?
(A) ৩৪৫০ টাকা
(B) ৩৪৭৫ টাকা
(C) ৩৫২০ টাকা
(D) ৩৫৬০ টাকা
উত্তর : (C) ৩৫২০ টাকা।
(১২) একজন ক্রিকেট খেলোয়াড়ের ২৭ ইনিংসে ব্যাটিং গড় ৪৭ রান হয়েছে। এক ইনিংসে তাঁর সর্বোচ্চ স্কোর তার সর্বনিম্ন স্কোরের চেয়ে ১৫৭ রান অধিক। এই দুই ইনিংস বাদ দিলে বাকি ২৫ ইনিংসের গড় স্কোর হয় ৪২ রান। এক ইনিংসে তাঁর সর্বোচ্চ স্কোর কত?
(A) ১৭৫
(B) ১৮২
(C) ১৮৫
(D) ১৮৮
উত্তর : (D) ১৮৮।
(১৩) একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিলেন, ১০% ভোটার ভোট দেননি এবং ৪৮ টি ভোট অবৈধ বলে প্রমাণিত হয়েছে। বিজয়ী প্রার্থী মোট ভোটারের ৫৩% পেয়েছেন এবং ৩০৪ ভোটে জিতেছেন। নথিভুক্ত মোট ভোটারের সংখ্যা কত?
(A) ১২০০
(B) ১৪৫০
(C) ১৬০০
(D) ১৭৫০
উত্তর : (C) ১৬০০।
(১৪) যদি একটি সংখ্যা, সেই সংখ্যার ৫০% এবং সেই সংখ্যার ২৫%-এর গড় ২৮০ হয়, তাহলে সংখ্যাটি কত?
(A) ৪৫০
(B) ৪৬০
(C) ৪৭০
(D) ৪৮০
উত্তর : (D) ৪৮০।
(১৫) এক ব্যক্তি ৫% লাভে একটি টিভি বিক্রয় করেন। আরও ২৪০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হত। টিভি-টির ক্রয়মূল্য কত?
(A) ৭০,০০০ টাকা
(B) ৭৫,০০০ টাকা
(C) ৮০,০০০ টাকা
(D) ৮৫,০০০ টাকা
উত্তর : (C) ৮০,০০০ টাকা।
(১৬) এক ব্যক্তি ১০% ক্ষতিতে একটি বই বিক্রয় করল। বইটি ৫০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ১৫% লাভ হয়। বইটির বিক্রয়মূল্য কত?
(A) ১৬০ টাকা
(B) ১৮০ টাকা
(C) ২০০ টাকা
(D) ২২০ টাকা
উত্তর : (B) ১৮০ টাকা।
(১৭) এক ব্যক্তি তার সম্পত্তির ১/৪ অংশ পুত্রকে এবং ২/৩ অংশ স্ত্রীকে দিলেন। বাকি অংশ দুই কন্যাকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক কন্যা ২০,০০০ টাকা করে পেলে, মোট সম্পত্তির মূল্য কত?
(A) ৩,৮০,০০০ টাকা
(B) ৪,৮০,০০০ টাকা
(C) ৫,৮০,০০০ টাকা
(D) ৬,৮০,০০০ টাকা
উত্তর : (B) ৪,৮০,০০০ টাকা।
(১৮) কোন সংখ্যাকে ৩/১০ দিয়ে গুণ করলে গুণফল মূল সংখ্যা থেকে ১৪ কম হয়?
(A) ২০
(B) ৩০
(C) ৪০
(D) ৫০
উত্তর : (A) ২০।
(১৯) বার্ষিক ৬% সরল সুদে ৫ বছর পর কোনো টাকার সুদ ৯০০ টাকা হলে, আসল কত হবে?
(A) ২০০০ টাকা
(B) ২৫০০ টাকা
(C) ৩০০০ টাকা
(D) ৩৫০০ টাকা
উত্তর : (C) ৩০০০ টাকা।
(২০) ৪০০ টাকার ৫ বছরের সুদ ১২০ টাকা হলে, সুদের হার কত?
(A) ৪%
(B) ৫%
(C) ৬%
(D) ৭%
উত্তর : (C) ৬%।
Pingback: WBSSC Group-C & D Arithmetic Part-5 - ভূগোলিকা-Bhugolika