Sunday, March 15, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D Arithmetic Part-15

WBSSC Group-C & D Arithmetic Part-15

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-15)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D Arithmetic Part-15

পাটিগণিত (Arithmetic)

(১) দুটি সংখ্যার অনুপাত হল ৯ : ১৬ এবং তাদের গসাগু হল ৩৪ তাহলে, ওই দুটি সংখ্যার লসাগু কত?
(A) ৪৮২৬
(B) ৪৮৯৬
(C) ৪৮৫৬
(D) ৪৮৭৬
উত্তর : (B) ৪৮৯৬।

(২) দুটি সংখ্যার অনুপাত ৩ : ৭ এবং গসাগু ৫। সংখ্যা দুটির যোগফল কত?
(A) ৩০
(B) ৫০
(C) ৭০
(D) ৯০
উত্তর : (B) ৫০।

(৩) সরল করো।
১৫ − (১৮ × ৩ − ৮ × ৬) + ৭ × ৯ ÷ ৩
(A) ২০
(B) ২৫
(C) ৩০
(D) ৩৫
উত্তর : (C) ৩০।

(৪) সরল করো।
[৮০ − {২৯ − ৩ × (৩ ÷ ৩) × ৫}] ÷ ৬
(A) ১০
(B) ১১
(C) ১২
(D) ১৩
উত্তর : (B) ১১।

(৫) ২৬১ টি আপেল তিন ভাইয়ের মধ্যে যথাক্রমে ১/৩ : ১/৫ : ১/৯ অনুপাতে ভাগ করে দিলে, প্রথম ভাই কতগুলি আপেল পাবে?
(A) ১৩২ টি
(B) ১৩৫ টি
(C) ১৩৮ টি
(D) ১৪৯ টি
উত্তর : (B) ১৩৫ টি।

(৬) তিনজন মৎস্যজীবী ৬৯০ টি মাছ ধরেছেন। তাদের অংশের অনুপাত যথাক্রমে ২/৩, ৪/৫ এবং ৫/৬ হলে, কে কয়টি মাছ পাবেন?
(A) ২০০, ২৩০, ২৫০
(B) ২০০, ২২৫, ২৫০
(C) ২০০, ২৪০, ২৫০
(D) ২০০, ২২০, ২৪০
উত্তর : (C) ২০০, ২৪০, ২৫০।

(৭) বিভাবতী একটি কাজ অন্তরার তুলনায় দ্বিগুন দ্রুততার সাথে করে। অন্তরা যদি ওই কাজ ৩৬ দিনে করে তবে বিভাবতী ও অন্তরা একত্রে কতদিনে ওই কাজটি করতে পারবে?
(A) ১০ দিনে
(B) ১২ দিনে
(C) ১৪ দিনে
(D) ১৬ দিনে
উত্তর : (B) ১২ দিনে।

(৮) কোনো একটি কাজ ক ও খ করে ১২ দিনে। খ ও গ করে ১৫ দিনে। ক ও গ করে ২০ দিনে। তারা তিন জনে একত্রে করলে কাজটি কতদিনে শেষ হবে?
(A) ১০ দিন
(B) ১৫ দিন
(C) ২০ দিন
(D) ২৫ দিন
উত্তর : (A) ১০ দিন।

(৯) যদি একটি গাড়ি ১২০ কিমি প্রতি ঘন্টা গতিবেগে চলে, তাহলে ১৫ মিনিটে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে?
(A) ২০ কিমি
(B) ৩০ কিমি
(C) ৪০ কিমি
(D) ৫০ কিমি
উত্তর : (B) ৩০ কিমি।

(১০) এক ব্যক্তি তার যাত্রাপথের অর্ধেক ৬ কিমি/ঘন্টা এবং বাকি অংশ ৩ কিমি/ঘন্টা গতিবেগে অতিক্রম করে। ওই ব্যক্তির গড় গতিবেগ কত?
(A) ৩ কিমি/ঘন্টা
(B) ৪ কিমি/ঘন্টা
(C) ৪.৫ কিমি/ঘন্টা
(D) ৯ কিমি/ঘন্টা
উত্তর : (B) ৪ কিমি/ঘন্টা।

(১১) ৭ টি সংখ্যার গড় ২৩। প্রথম ৪ টির গড় ১২ এবং শেষ ৪ টির গড় ৩০.৫ হলে, চতুর্থ সংখ্যাটি কত?
(A) ৬
(B) ৭
(C) ৮
(D) ৯
উত্তর : (D) ৯।

(১২) একটি ক্লাসের ২০ জন ছাত্রের গড় বয়স ১৪ বছর। ৫ জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হল যাদের গড় বয়স ১৪.২ বছর। এখন ২৫ জন ছাত্রের গড় বয়স কত?
(A) ১৩.০৪ বছর
(B) ১২.০৪ বছর
(C) ১৪.০৪ বছর
(D) ১৫.০৪ বছর
উত্তর : (C) ১৪.০৪ বছর।

(১৩) এক শ্রেণীতে ৫২% বাংলায় পাস করে এবং ৪২% ইংরেজিতে পাস করে এবং ১২% উভয় বিষয়ে পাস করে। শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে ফেল করে?
(A) ১২%
(B) ১৪%
(C) ১৬%
(D) ১৮%
উত্তর : (D) ১৮%।

(১৪) কোনো শহরের বর্তমান জনসংখ্যা ১,২৫,০০০। বার্ষিক বৃদ্ধির হার ২% হলে, ৩ বছর পর জনসংখ্যা কত হবে?
(A) ১,২৮,৫৫৭
(B) ১,৩০,৬৫১
(C) ১,৩১,৫৫৭
(D) ১,৩২,৬৫১
উত্তর : (D) ১,৩২,৬৫১।

(১৫) এক ব্যক্তি দুটি বস্তু ৫০০০ টাকায় ক্রয় করলেন। দুটি বস্তু বিক্রি করে, প্রথম বস্তুতে তার ২০% লাভ হল এবং দ্বিতীয় বস্তুতে তার ১০% ক্ষতি হল। তবুও তিনি মোটের ওপর ২% লাভ করলেন। প্রথম বস্তুর ক্রয় মূল্য কত?
(A) ১০০০ টাকা
(B) ২০০০ টাকা
(C) ৩০০০ টাকা
(D) ৪০০০ টাকা
উত্তর : (B) ২০০০ টাকা।

(১৬) এক ব্যবসায়ী একটি পুরনো গাড়ি ৬০০০ টাকায় কিনল এবং অতিরিক্ত ৫০০ টাকা রিপেয়ারিংয়ের জন্য খরচ করল। যদি সে গাড়িটি ৭০২০ টাকায় বিক্রি করে, তবে তার কত শতাংশ লাভ হয়েছিল?
(A) ২%
(B) ৪%
(C) ৬%
(D) ৮%
উত্তর : (D) ৮%।

(১৭) নিচের কোন ভগ্নাংশের সাথে ৫/৮ যোগ করলে, যোগফল ১ হয়?
(A) ৫/১৬
(B) ৬/১৬
(C) ৭/১৬
(D) ৯/১৬
উত্তর : (B) ৬/১৬।

(১৮) ১/২ + ১/৬ + ১/১২ + ১/২০ + ১/৩০ + ১/৪২ + ১/৫৬ + ১/৭২ + ১/৯০ + ১/১১০ = ?
(A) ১০/১১
(B) ১২/১১
(C) ১৩/১১
(D) ১৪/১১
উত্তর : (A) ১০/১১।

(১৯) শতকরা বার্ষিক কত হার সুদে ১২০০ টাকার ৩ বছরের সুদ ২১৬ টাকা হবে?
(A) ৪%
(B) ৫%
(C) ৬%
(D) ৭%
উত্তর : (C) ৬%।

(২০) বার্ষিক ৫% হার সুদে কত টাকার মাসিক সুদ ১০০ টাকা হবে?
(A) ২০,০০০
(B) ২২,০০০
(C) ২৪,০০০
(D) ২৬,০০০
উত্তর : (C) ২৪,০০০।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D Arithmetic Part-14

One thought on “WBSSC Group-C & D Arithmetic Part-15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!