Sunday, March 15, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D Arithmetic Part-14

WBSSC Group-C & D Arithmetic Part-14

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-14)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D Arithmetic Part-14

পাটিগণিত (Arithmetic)

(১) ২/৪, ৫/৬, ১০/৮ -এর লসাগু কত?
(A) ১/৫
(B) ৫/৪
(C) ৪/৫
(D) ৫/২
উত্তর : (D) ৫/২।

(২) দুটি সংখ্যার অনুপাত ৩ : ৫ এবং গসাগু ৮ হলে, তাদের লসাগু কত?
(A) ৯০
(B) ১০০
(C) ১১০
(D) ১২০
উত্তর : (D) ১২০।

(৩) সরল করো।
১/১×২ + ১/২×৩ + ১/৩×৪ + … + ১/৯×১০
(A) ০.১
(B) ০.০৯
(C) ০.৯
(D) ১.১
উত্তর : (C) ০.৯।

(৪) সরল করো।
[৫ ÷ {৪ + ২ ÷ ২ (২ − ১)}]
(A) ০
(B) ১
(C) ২
(D) ৫
উত্তর : (B) ১।

(৫) রাম, শ্যাম এবং রুদ্রের আয়ের অনুপাত ২ : ৩ : ৫। রামের আয় ১০০ টাকা হলে, তিনজনের মোট আয় কত টাকা?
(A) ২০০ টাকা
(B) ৩০০ টাকা
(C) ৫০০ টাকা
(D) ৭০০ টাকা
উত্তর : (C) ৫০০ টাকা।

(৬) বিভাবতীর বেতন অন্তরার বেতনের ২১০%। মৌমিতার বেতন লাবণীর বেতনের ৭০%। লাবণীর বেতন অন্তরার বেতনের দ্বিগুণ। বিভাবতী ও মৌমিতার বেতনের অনুপাত কত?
(A) ২ : ৩
(B) ৩ : ৫
(C) ৪ : ১
(D) ৩ : ২
উত্তর : (D) ৩ : ২।

(৭) ক ও খ একটি কাজ ১২ দিনে শেষ করতে পারে। খ ও গ ওই কাজ ১৬ দিনে শেষ করতে পারে। ক একা ৫ দিন এবং খ একা ৭ দিন কাজ করার পর, গ ১৩ দিনে বাকি কাজ শেষ করতে পারে। গ কত দিনে ওই কাজ একা শেষ করতে পারবে?
(A) ১৮
(B) ২৪
(C) ২৮
(D) ৩২
উত্তর : (B) ২৪।

(৮) দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে ৮ জন ব্যক্তি একটি কাজ করে ১৫ দিনে। দৈনিক ৫ ঘণ্টা পরিশ্রম করে ৯ জন ব্যক্তি ওই কাজটি কত দিনে করতে পারবে?
(A) ১২
(B) ১৪
(C) ১৬
(D) ১৮
উত্তর : (C) ১৬।

(৯) একটি গাড়ির গতিবেগ প্রতি ঘন্টায় ১০ কিমি বৃদ্ধি করলে যাত্রার সময় কমে যায় ৩০ মিনিট। যাত্রাপথের মোট দৈর্ঘ্য ১০ কিমি। গতিবেগ বৃদ্ধির আগে গাড়িটির গতি কত ছিল?
(A) ৪০ কিমি/প্রতি ঘন্টা
(B) ৫০ কিমি/প্রতি ঘন্টা
(C) ৩০ কিমি/প্রতি ঘন্টা
(D) ২৫ কিমি/প্রতি ঘন্টা
উত্তর : (A) ৪০ কিমি/প্রতি ঘন্টা।

(১০) একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৩০ মিনিটে যায় ২ কিমি এবং স্রোতের অনুকূলে ২ ঘণ্টা ২০ মিনিটে যায় ১৪ কিমি। স্রোতের গতিবেগ কত?
(A) ১ কিমি/ঘন্টা
(B) ১.৫ কিমি/ঘন্টা
(C) ২ কিমি/ঘন্টা
(D) ২.৫ কিমি/ঘন্টা
উত্তর : (A) ১ কিমি/ঘন্টা।

(১১) প্রথম ৪০ টি স্বাভাবিক সংখ্যার গড় ২০.৫ হলে, প্রথম ৪২ টি স্বাভাবিক সংখ্যার গড় কত?
(A) ২১
(B) ২১.৫
(C) ২২
(D) ২২.৪
উত্তর : (B) ২১.৫।

(১২) A, B, C তিনটি সংখ্যার মধ্যে A ও B-এর গড় ৭০, B ও C-এর গড় ৯০ এবং A ও C-এর গড় ৮০ হলে, সংখ্যা তিনটি কী কী?
(A) ৬০, ৮০, ১০০
(B) ৫০, ৭৫, ১০০
(C) ২৫, ৫০, ১০০
(D) ৬০, ৯০, ১০০
উত্তর : (A) ৬০, ৮০, ১০০।

(১৩) এক কলেজে ৪০% ছাত্র বাংলা পড়ে এবং ৩০% ছাত্র ইংরেজি পড়ে এবং ১০% ছাত্র উভয় বিষয় পড়ে। তাহলে শতকরা কতজন বাংলা ও ইংরেজি কোনোটাই পড়ে না?
(A) ৩০%
(B) ৪০%
(C) ৪৫%
(D) ৫০%
উত্তর : (B) ৪০%।

(১৪) এক শ্রেণীতে ৫০% ছাত্র ইংরেজিতে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে এবং ২০% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে?
(A) ১০%
(B) ২০%
(C) ৩০%
(D) ৪০%
উত্তর : (C) ৩০%।

(১৫) এক ব্যক্তি একটি দ্রব্যের ২/৩ অংশ ৬% লাভে এবং বাকি অংশ ৩% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর ৫৪০ টাকা লাভ করেন। দ্রব্যটির ক্রয়মূল্য ছিল?
(A) ১৬,০০০ টাকা
(B) ১৮,০০০ টাকা
(C) ২০,০০০ টাকা
(D) ২২,০০০ টাকা
উত্তর : (B) ১৮,০০০ টাকা।

(১৬) একটি টেলিভিশন সেটের ধার্যমূল্য ২৪,০০০ টাকা। একজন খুচরো বিক্রেতা টেলিভিশন সেটটি দুটি ক্রমিক ছাড় ২০% এবং ১০% ছাড়ে কিনলে, তিনি কত টাকা দিয়ে সেটটি কিনেছিলেন?
(A) ১৬,২৮০
(B) ১৭,২৮০
(C) ১৮,২৮০
(D) ১৯,২৮০
উত্তর : (B) ১৭,২৮০।

(১৭) ০.৩৬৩৬৩৬… কে ভগ্নাংশ আকারে প্রকাশ করো।
(A) ২/১১
(B) ৩/১৩
(C) ৪/১১
(D) ৫/১৩
উত্তর : (C) ৪/১১।

(১৮) ২৫/২ + ৩৭/৩ + ৭৩/৬ = ?
(A) ৩৫
(B) ৩৬
(C) ৩৭
(D) ৩৮
উত্তর : (C) ৩৭।

(১৯) এক ব্যক্তি ১৫০০০ টাকা ব্যাংকে জমা করে বছরে সুদ বাবদ ১২৭৫ টাকা আয় করে। ওই ব্যাংকে বছরে সুদের হার কত?
(A) ৮.১৫%
(B) ৮.২৫%
(C) ৮.৫০%
(D) ৮.৭৫%
উত্তর : (C) ৮.৫০%।

(২০) সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
(A) ২০ টাকা
(B) ২৫ টাকা
(C) ৩০ টাকা
(D) ৩৫ টাকা
উত্তর : (B) ২৫ টাকা।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D Arithmetic Part-13

One thought on “WBSSC Group-C & D Arithmetic Part-14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!