Sunday, March 15, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D Arithmetic Part-13

WBSSC Group-C & D Arithmetic Part-13

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-13)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D Arithmetic Part-13

পাটিগণিত (Arithmetic)

(১) চারটি ঘণ্টা একই সাথে বাজতে শুরু করে এবং যথাক্রমে ৬ সেকেন্ড, ১২ সেকেন্ড, ১৫ সেকেন্ড এবং ২০ সেকেন্ডের ব্যবধানে বেজে ওঠে। তারা ২ ঘন্টার মধ্যে কতবার একসাথে বেজে যায়?
(A) ৬০ বার
(B) ১১২ বার
(C) ১২০ বার
(D) ১২১ বার
উত্তর : (D) ১২১ বার।

(২) দুটি সংখ্যার গসাগু ১২ এবং লসাগু ৫৪০। একটি সংখ্যা ৬০ হলে, অপর সংখ্যাটি কত?
(A) ৯০
(B) ৯৮
(C) ১০৮
(D) ১১২
উত্তর : (C) ১০৮।

(৩) সরল করো।
[১৩/৪ ÷ {৫/৪ − ২৯/২৪}] ÷ ১৩/৬
(A) ৩০
(B) ৩২
(C) ৩৪
(D) ৩৬
উত্তর : (D) ৩৬।

(৪) সরল করো।
(২/৩ − ১/৩) ÷ (৩/৪ × ৪/১) এর (১৬/৫ × ৫/১৪)
(A) ৭/৭২
(B) ৯/৫৫
(C) ৪/৭৬
(D) ৭/৭৭
উত্তর : (A) ৭/৭২।

(৫) ৬০ লিটার কেরোসিন এবং পেট্রোলের মিশ্রণের অনুপাত ৭ : ৩। ওই মিশ্রণে কত লিটার পরিমাণ পেট্রোল মেশালে কেরোসিন ও পেট্রোলের অনুপাত ৩ : ৭ হবে?
(A) ৪০ লিটার
(B) ২০ লিটার
(C) ৬০ লিটার
(D) ৮০ লিটার
উত্তর : (D) ৮০ লিটার।

(৬) একটি বালিতে দুধ এবং জলের অনুপাত ৭ : ৩। দুধের পরিমাণ যদি জল অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তাহলে জলের পরিমাণ কত?
(A) ৪ লিটার
(B) ৬ লিটার
(C) ৮ লিটার
(D) ১০ লিটার
উত্তর : (B) ৬ লিটার।

(৭) A একটা কাজ ১৫ দিনে শেষ করতে পারে, B একই কাজ ২৫ দিনে শেষ করতে পারে। তারা একসাথে ৫ দিন কাজ করে। বাকি কাজটি A এবং C মিলে ৪ দিনে শেষ করে। তাহলে C একা কাজটি কত দিনে শেষ করতে পারবে?
(A) ১০ দিনে
(B) ১৫ দিনে
(C) ২০ দিনে
(D) ৩০ দিনে
উত্তর : (C) ২০ দিনে।

(৮) ২৩ জন লোক ১৮ দিনে একটি কাজ করতে পারে। ৬ দিন পর ৮ জন শ্রমিক চলে যায়। এরপর কাজ শেষ হতে আর কত দিন লাগবে?
(A) ১৭.২
(B) ১৮.৪
(C) ১৮.৮
(D) ১৯.২
উত্তর : (B) ১৮.৪।

(৯) এক ব্যক্তি ঘণ্টায় ৪ কিমি গতিতে হেঁটে গন্তব্যে পৌঁছান এবং ঘণ্টায় ৫ কিমি গতিতে ঘোড়ায় চড়ে ফিরে আসেন। তার যাত্রাপথে মোট ৯ ঘণ্টা সময় লাগলে, গন্তব্যস্থলের দূরত্ব কত?
(A) ২০ কিমি
(B) ২৫ কিমি
(C) ১৮ কিমি
(D) ১৫ কিমি
উত্তর : (A) ২০ কিমি।

(১০) যদি একটি বাস ১৩৫ কিমি যায় ৩ ঘন্টায়, তাহলে একই গতিতে ২০০ কিমি যেতে বাসটির কত সময় লাগবে?
(A) ৩.২২ ঘন্টা
(B) ৩.৪৪ ঘন্টা
(C) ৪.২২ ঘন্টা
(D) ৪.৪৪ ঘন্টা
উত্তর : (D) ৪.৪৪ ঘন্টা।

(১১) প্রথম ২০ টি স্বাভাবিক সংখ্যার গড় ১০.৫ হলে, প্রথম ২১ টি স্বাভাবিক সংখ্যার গড় কত?
(A) ১০.৫
(B) ১১
(C) ১১.৫
(D) ১২
উত্তর : (B) ১১।

(১২) A-এর আয় B-এর দ্বিগুণ, B-এর আয় C-এর তিনগুণ। তাদের গড় আয় ১০,০০০ টাকা হলে, A, B ও C -এর আয় কত?
(A) ১৫০০০, ৯০০০ ও ৫০০০
(B) ১৮০০০, ৯০০০ ও ৩০০০
(C) ১৬০০০, ৮০০০ ও ৪০০০
(D) ১৮০০০, ৮০০০ ও ৩০০০
উত্তর : (B) ১৮০০০, ৯০০০ ও ৩০০০।

(১৩) কোনো পরীক্ষাতে ৮৫% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে মোট ফেলের সংখ্যা ৭৫ জন হলে, মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?
(A) ২০০ জন
(B) ৩০০ জন
(C) ৪০০ জন
(D) ৫০০ জন
উত্তর : (D) ৫০০ জন।

(১৪) এক পরীক্ষার্থী ৩২% নম্বর পেয়ে ১৮ নম্বরের জন্য ফেল করল এবং অপর এক পরীক্ষার্থী ৩৭% নম্বর পেয়ে পাস নম্বর থেকে ১২ নম্বর বেশি পেল। ওই পরীক্ষায় পাস নম্বর কত?
(A) ২১০
(B) ২২০
(C) ২৩০
(D) ২৪০
উত্তর : (A) ২১০।

(১৫) ৩৫% ছাড় দিয়ে কোনো বস্তুর বিক্রয়মূল্য ২৬,০০০ টাকা । যদি ছাড়ের পরিমাণ ১৫% হয়, তাহলে বিক্রয়মূল্য কত টাকা হবে?
(A) ৩২,০০০ টাকা
(B) ৩৪,০০০ টাকা
(C) ৩৬,০০০ টাকা
(D) ৩৮,০০০ টাকা
উত্তর : (B) ৩৪,০০০ টাকা।

(১৬) কোনো বস্তুর ৩/৫ অংশ বিক্রি করে ৮% লাভ হল এবং বাকি অংশ বিক্রি করে ৫% ক্ষতি হল। মোটের উপর ৭০০ টাকা লাভ হলে, মোট ক্রয়মূল্য কত?
(A) ২২,০০০ টাকা
(B) ২৩,০০০ টাকা
(C) ২৪,০০০ টাকা
(D) ২৫,০০০ টাকা
উত্তর : (D) ২৫,০০০ টাকা।

(১৭) ১৪/৫ + X/১০ + ২২/১৫ = ৩১/৬ হলে, X -এর মান কত?
(A) ৬
(B) ৭
(C) ৮
(D) ৯
উত্তর : (D) ৯।

(১৮) X এর ৭/৮ এর ১/৩ এর ৪/৭ = ৪ হলে, X = ?
(A) ২২
(B) ২৪
(C) ২৬
(D) ২৮
উত্তর : (B) ২৪।

(১৯) সরল সুদে কিছু মূলধন ১০ বছরে দ্বিগুণ হয়। একই হারে কত বছরে এটি তিনগুণ হবে?
(A) ১০
(B) ১৫
(C) ২০
(D) ২৫
উত্তর : (C) ২০।

(২০) একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরল সুদে ৫ বছরে ১০,৬৫০ টাকা এবং ৬ বছরে ১১,০৭৬ টাকা হয়ে যায়। টাকার পরিমাণ কত?
(A) ৮৪৫০ টাকা
(B) ৮৪৮০ টাকা
(C) ৮৫২০ টাকা
(D) ৮৫৫০ টাকা
উত্তর : (C) ৮৫২০ টাকা।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D Arithmetic Part-12

One thought on “WBSSC Group-C & D Arithmetic Part-13

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!