Sunday, March 15, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D Arithmetic Part-11

WBSSC Group-C & D Arithmetic Part-11

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-11)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D Arithmetic Part-11

পাটিগণিত (Arithmetic)

(১) তিনটি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে ৮, ১২ ও ১৬ সেকেন্ড অন্তর বাজতে লাগলো৷ কমপক্ষে কত সময় পরে তারা আবার একসাথে বাজবে?
(A) ৪২ সেকেন্ড
(B) ৪৪ সেকেন্ড
(C) ৪৮ সেকেন্ড
(D) ৫০ সেকেন্ড
উত্তর : (C) ৪৮ সেকেন্ড।

(২) দুটি সংখ্যার লসাগু ১৯২০ এবং গসাগু ১৬। একটি সংখ্যা ১২৮ হলে, অপর সংখ্যাটি কত?
(A) ২৪০
(B) ২৫০
(C) ২৬০
(D) ২৭০
উত্তর : (A) ২৪০।

(৩) সরল করো।
৮ ÷ [১ + ২১ ÷ {১ + ১৪ ÷ (১ + ২ × ৩)}]
(A) ০
(B) ১
(C) ২
(D) ৩
উত্তর : (A) ০।

(৪) সরল করো।
২ − [৮ ÷ ৮ − {৮ ÷ ৪ − (৮ ÷ ২ − ১)}]
(A) ০
(B) ১
(C) ২
(D) ৮
উত্তর : (A) ০।

(৫) বিভাবতীর কাছে ২৫ পয়সা, ৫০ পয়সা এবং ১ টাকার মুদ্রা রয়েছে। সব মিলিয়ে ২২০ টি মুদ্রা রয়েছে, যার মোট মূল্য ১৬০ টাকা। যদি ২৫ পয়সার মুদ্রার সংখ্যার তিনগুণ সংখ্যক ১ টাকার মুদ্রা থাকে, তবে বিভাবতীর কাছে ৫০ পয়সার মুদ্রার সংখ্যা কত?
(A) ৪০
(B) ৫০
(C) ৬০
(D) ৭০
উত্তর : (C) ৬০।

(৬) চৈতালি ও মিতালির বেতনের অনুপাত ৩ ∶ ৫, প্রত্যেকের বেতন ৫০০০ টাকা বৃদ্ধি করলে, নতুন অনুপাত ২৯ ∶ ৪৫ হবে। মিতালির বর্তমান বেতন কত?
(A) ২০,০০০ টাকা
(B) ২৫,০০০ টাকা
(C) ৩০,০০০ টাকা
(D) ৪০,০০০ টাকা
উত্তর : (D) ৪০,০০০ টাকা।

(৭) P এবং Q একটি কাজ যথাক্রমে ১০ এবং ১৫ দিনে করতে পারে। তারা একসাথে ৩ দিন কাজ করার পরে Q চলে যায়। বাকি কাজ শেষ করতে P-এর আর কত দিন লাগবে?
(A) ৪
(B) ৫
(C) ৬
(D) ৭
উত্তর : (B) ৫।

(৮) একটি কাজ A ২০ দিনে এবং B ৩০ দিনে করতে পারে। একসাথে কাজ করলে তারা কত দিনে কাজটি শেষ করতে পারবে?
(A) ১০
(B) ১২
(C) ১৪
(D) ১৬
উত্তর : (B) ১২।

(৯) ২৪০ মিটার লম্বা একটি ট্রেন ১২০ মিটার লম্বা একটি সেতুকে ২৪ সেকেন্ড অক্রিম করে। ট্রেনটির গতিবেগ কত?
(A) ৪৫ কিমি/ঘন্টা
(B) ৫৪ কিমি/ঘন্টা
(C) ৩৬ কিমি/ঘন্টা
(D) ৪৩ কিমি/ঘন্টা
উত্তর : (B) ৫৪ কিমি/ঘন্টা।

(১০) লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ২০ কিমি ও ৪ কিমি। নদীপথে ৯৬ কিমি দূরত্ব অতিক্রম করে পুনরায় যাত্রাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে?
(A) ৪ ঘন্টা
(B) ৬ ঘন্টা
(C) ৮ ঘন্টা
(D) ১০ ঘন্টা
উত্তর : (D) ১০ ঘন্টা।

(১১) অন্তরা বার্ষিক পরীক্ষায় ৮ টি বিষয়ে গড়ে ৭৪ নম্বর পেয়েছে। অঙ্কে আরও কত বেশি নম্বর পেলে তার গড় নম্বর ৭৭ হত?
(A) ২২
(B) ২৪
(C) ২৬
(D) ২৮
উত্তর : (B) ২৪।

(১২) ৪০ টি নম্বরের গড় ৩৫। তা থেকে ৫৮ এবং ৫০ নম্বর দুটি বাদ দিলে, বাকি সংখ্যাগুলির গড় কত হবে?
(A) ৩৪
(B) ৩২
(C) ৩৬
(D) ৩০
উত্তর : (A) ৩৪।

(১৩) যদি মোবাইল ফোনের পূর্ব মূল্য ও বর্তমান মূল্যের অনুপাত ৫ : ৪ হয়, তবে পূর্বেের মূল্যের তুলনায় মোবাইল ফোনের বর্তমান মূল্য কত শতাংশ হ্রাস পেয়েছে?
(A) ৩০%
(B) ৩৫%
(C) ৪০%
(D) ৪৫%
উত্তর : (C) ৪০%।

(১৪) কোনো পরীক্ষায় ২০% পরীক্ষার্থী গণিতে এবং ৩০% পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করলো। উভয় বিষয়ে ১৩% পরীক্ষার্থী ফেল করলে, শতকরা কতজন পরীক্ষার্থী পাস করলো?
(A) ৫৫%
(B) ৬১%
(C) ৬৩%
(D) ৬৭%
উত্তর : (C) ৬৭%।

(১৫) একটি দ্রব্যের ক্ষতি ও বিক্রয় মূল্যের অনুপাত ১ : ৭। শতকরা ক্ষতির পরিমাণ কত?
(A) ১০.৫%
(B) ১১.৫%
(C) ১২.৫%
(D) ১৩.৫%
উত্তর : (C) ১২.৫%।

(১৬) এক ব্যক্তি দুটি ঘোড়ার প্রতিটি ২৮,৫৬০ টাকায় বিক্রয় করেন। একটিতে তিনি ১৫% লাভ করেন এবং অপরটিতে ১৫% ক্ষতি হয়। মোটের উপর তার শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
(A) ২.২৫% লাভ
(B) ২.২৫% ক্ষতি
(C) ২.৭৫% লাভ
(D) ২.৭৫% ক্ষতি
উত্তর : (B) ২.২৫% ক্ষতি।

(১৭) ০.০০৭২ × ০.৩ − ০.০০২১ + ৫.৯ × ১০ = ?
(A) ৫৯.০০০০৬
(B) ৫৯.০০০৬
(C) ৫৯.০০৬
(D) ৫৯.০৬
উত্তর : (A) ৫৯.০০০০৬।

(১৮) ৩৩/১৬ × ৩/X × ১৬/৯ = ১১ হলে, X = ?
(A) ১
(B) ২
(C) ৩
(D) ৪
উত্তর : (A) ১।

(১৯) যদি একটি ব্যাঙ্ক ২০% লভ্যাংশ দেয়, তাহলে একজন ব্যক্তি ১৫০ টাকায় ১০০ টাকার শেয়ার কিনলে কত শতাংশ সুদ পাবেন?
(A) ১১.৩৩%
(B) ১২.৩৩%
(C) ১৩.৩৩%
(D) ১৪.৩৩%
উত্তর : (C) ১৩.৩৩%।

(২০) ৬ বছরের জন্য একটি মূলধনের ওপর প্রাপ্ত সরল সুদের পরিমাণ হল ২৯,২৫০ টাকা। প্রথম ২ বছরের জন্য সুদের হার বার্ষিক ৭ শতাংশ এবং পরবর্তী ৪ বছরের জন্য বার্ষিক ১৬ শতাংশ। মূলধনের পরিমাণ কত?
(A) ৩৫,৫০০ টাকা
(B) ৩৬,৫০০ টাকা
(C) ৩৭,৫০০ টাকা
(D) ৩৮,৫০০ টাকা
উত্তর : (C) ৩৭,৫০০ টাকা।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D Arithmetic Part-10

One thought on “WBSSC Group-C & D Arithmetic Part-11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!