WBSSC Group-C & D Arithmetic Part-10
WBSSC Group-C & D Arithmetic Part-10
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-10)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

পাটিগণিত (Arithmetic)
(১) দুটি সংখ্যার অনুপাত ৩ : ৫ এবং তাদের লসাগু ৭৫ হলে, সংখ্যা দুটির যোগফল কত?
(A) ২০
(B) ৪০
(C) ৬০
(D) ৮০
উত্তর : (B) ৪০।
(২) দুটি সংখ্যার অনুপাত ৬ : ১৩ এবং লসাগু ৪৬৮ হলে, গসাগু কত?
(A) ৪
(B) ৬
(C) ৮
(D) ১২
উত্তর : (B) ৬।
(৩) সরল করো।
৪ − ২ [৪ − ২{৪ − ২(৪ − ২)}]
(A) ২
(B) ৪
(C) −২
(D) −৪
উত্তর : (D) −৪।
(৪) সরল করো।
১১১ − [১১১ ÷ {১১১ ÷ (১১১ × ১১১ ÷ ১১১)}]
(A) ০
(B) ১
(C) ২
(D) ১১১
উত্তর : (A) ০।
(৫) একটি ব্যাগে ৭৮৫ টাকা মূল্যের ২ টাকা, ৫ টাকা এবং ১০ টাকার মুদ্রা রয়েছে। মুদ্রাগুলি ৬ : ৯ : ১০ অনুপাতে থাকলে, ওই ব্যাগে ৫ টাকার কতগুলি মুদ্রা রয়েছে?
(A) ৩৫
(B) ৪০
(C) ৪৫
(D) ৫০
উত্তর : (C) ৪৫।
(৬) যদি A : B = ৭ : ৮ এবং B : C = ৭ : ৯ হয়, তাহলে A : B : C = ?
(A) ৪৯ : ৫৬ : ৭২
(B) ৪৪ : ৫২ : ৭৫
(C) ৪৯ : ৫৪ : ৭৪
(D) ৪৬ : ৫৬ : ৭২
উত্তর : (A) ৪৯ : ৫৬ : ৭২।
(৭) A একটি কাজ ২৪ দিনে, B ৩৬ দিনে এবং C ৭২ দিনে করতে পারে। A প্রতিদিন কাজ করে, যখন B এবং C প্রতি চতুর্থ দিনে সহায়তা করে। A -এর কাজটি সম্পূর্ণ করতে কত দিন লাগবে?
(A) ১০ দিন
(B) ১৫ দিন
(C) ২০ দিন
(D) ২৫ দিন
উত্তর : (C) ২০ দিন।
(৮) X এবং Y একত্রে একটি কাজ ২৪ দিনে করতে পারে। একসাথে ৮ দিন কাজ করার পর, Y একা বাকি কাজ ৩২ দিনে শেষ করে। Y একা কত দিনে পুরো কাজটি করতে পারবে?
(A) ৪২
(B) ৪৪
(C) ৪৬
(D) ৪৮
উত্তর : (D) ৪৮।
(৯) ক ঘণ্টায় ১০ কিমি এবং খ ঘণ্টায় ১৫ কিমি বেগে একই স্থান থেকে কলকাতার পথে রওনা হল। ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় কলকাতা পৌঁছায়। রওনা হওয়ার স্থান থেকে কলকাতার দূরত্ব কত কিমি?
(A) ১০ কিমি
(B) ১৫ কিমি
(C) ২০ কিমি
(D) ২৫ কিমি
উত্তর : (B) ১৫ কিমি।
(১০) লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় ১২ কিমি ও ৪ কিমি। নদীপথে ৩২ কিমি অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে?
(A) ২ ঘন্টা
(B) ৪ ঘন্টা
(C) ৬ ঘন্টা
(D) ৮ ঘন্টা
উত্তর : (C) ৬ ঘন্টা।
(১১) কোনো সপ্তাহের প্রথম ৩ দিনের গড় তাপমাত্রা ২৬°C এবং পরবর্তী ৩ দিনের গড় তাপমাত্রা ২৯.৫°C। যদি ওই সপ্তাহের গড় তাপমাত্রা ২৮°C হয়, তবে শেষ দিনের তাপমাত্রা কত?
(A) ২৭.৫°C
(B) ২৮.৫°C
(C) ২৯.৫°C
(D) ৩০.৫°C
উত্তর : (C) ২৯.৫°C।
(১২) ৬ জন ব্যক্তির ওজনের গড় ৬৫ কেজি। তাদের মধ্যে ৩ জনের ওজন যথাক্রমে ৪৫ কেজি, ৭০ কেজি ও ৬৫ কেজি। বাকিদের ওজনের গড় কত?
(A) ৬০ কেজি
(B) ৬৫ কেজি
(C) ৭০ কেজি
(D) ৭৫ কেজি
উত্তর : (C) ৭০ কেজি।
(১৩) ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে, খ এর বেতন ক এর বেতন অপেক্ষা শতকরা কত টাকা কম?
(A) ২১.৯৩ টাকা
(B) ২৩.৯৩ টাকা
(C) ২৫.৯৩ টাকা
(D) ২৭.৯৩ টাকা
উত্তর : (C) ২৫.৯৩ টাকা।
(১৪) চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায় ১০৬০ টাকায় আগে যদি কেজি চিনি কেনা যেত, এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম কেনা যায়। চিনির বর্তমান দর কত?
(A) ২০.২০ টাকা/কেজি
(B) ২১.২০ টাকা/কেজি
(C) ২২.২০ টাকা/কেজি
(D) ২৩.২০ টাকা/কেজি
উত্তর : (B) ২১.২০ টাকা/কেজি।
(১৫) এক ব্যক্তি ১৪৪ টাকায় তার ঘড়ি বিক্রি করেন। এতে শতকরা ক্রয়মূল্যের সমান লাভ হয়েছে। তবে ক্রয়মূল্য কত?
(A) ৬০ টাকা
(B) ৭০ টাকা
(C) ৮০ টাকা
(D) ৯০ টাকা
উত্তর : (C) ৮০ টাকা।
(১৬) এক ডিলার ৫৪০ টাকায় একটি রেডিও বিক্রি করে ১০% ক্ষতির সম্মুখীন হল। কত টাকায় সেটি বিক্রি করলে তার ১০% লাভ হত?
(A) ৬৪০ টাকা
(B) ৬৫০ টাকা
(C) ৬৬০ টাকা
(D) ৬৭০ টাকা
উত্তর : (C) ৬৬০ টাকা।
(১৭) নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
(A) ২/৩
(B) ৪/৫
(C) ১৩/৩১৫
(D) ২৩/৩০
উত্তর : (B) ৪/৫।
(১৮) নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
(A) ১/৩
(B) ২/৭
(C) ৫/২১
(D) ৩/৬
উত্তর : (C) ৫/২১।
(১৯) একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় ১৫,০০০ টাকা ধার করে। ৫ বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে ২২,১২৫ টাকা দিতে হল। ব্যাঙ্কের বার্ষিক শতকরা সরল সুদের হার কত?
(A) ৬.৫%
(B) ৭.৫%
(C) ৮.৫%
(D) ৯.৫%
উত্তর : (D) ৯.৫%।
(২০) দুই বন্ধু একসঙ্গে একটি ব্যবসা চালানোর জন্য বার্ষিক ১২% সরল সুদের হারে একটি ব্যাঙ্ক থেকে ১৫,০০০ টাকা ধার নেয়। ৪ বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে?
(A) ৭০০০ টাকা
(B) ৭২০০ টাকা
(C) ৭৪০০ টাকা
(D) ৭৬০০ টাকা
উত্তর : (B) ৭২০০ টাকা।
Pingback: WBSSC Group-C & D Arithmetic Part-11 - ভূগোলিকা-Bhugolika