School Level Education in West Bengal
School Level Education in West Bengal
ভূগোলিকা-Bhugolika-এর ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগের উদ্দেশ্য হল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Competitive Exams)-তে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। ‘পরীক্ষা প্রস্তুতি’ -এর MISCELLANEOUS বিভাগে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল: পশ্চিমবঙ্গে বিদ্যালয় স্তরের শিক্ষা (School Level Education in West Bengal)। এই পোস্টে পশ্চিমবঙ্গে বিদ্যালয় স্তরের শিক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্নোত্তর দেওয়া হল।

পশ্চিমবঙ্গে বিদ্যালয় স্তরের শিক্ষা
(School Level Education in West Bengal)
(১) কত সালে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা নীতি (West Bengal State Education Policy/WBSEP) প্রকাশিত হয়?
উত্তর : ২০২৩।
(২) ECCE -এর পুরো কথাটি কি?
উত্তর : Early Childhood Care and Education।
(৩) কত সালে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি প্রকল্প চালু হয়?
উত্তর : ১৯৭৫।
(৪) অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কোন বয়সের শিশুকে পরিষেবা দেওয়া হয়?
উত্তর : ০-৬ বছর।
(৫) পশ্চিমবঙ্গে প্রাক-প্রাথমিক (Pre-Primary) শ্রেণীতে ভর্তির বয়স কত?
উত্তর : ৫ বছরের বেশি কিন্তু ৬ বছরের কম।
(৬) পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা নীতি (WBSEP)-২০২৩ প্রবর্তিত শিক্ষাকাঠামো কি?
উত্তর : ৫+৪+২+২।
(৭) পশ্চিমবঙ্গে কোন কোন শ্রেণী প্রাথমিক শিক্ষার অন্তর্গত?
উত্তর : প্রাক-প্রাথমিক (১ বছর) + প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত।
(৮) পশ্চিমবঙ্গে প্রথম শ্রেণী (Class-I) -তে ভর্তির বয়স কত?
উত্তর : ৬ বছরের বেশি কিন্তু ৭ বছরের কম।
(৯) পশ্চিমবঙ্গে কোন কোন শ্রেণী উচ্চপ্রাথমিক শিক্ষার অন্তর্গত?
উত্তর : পঞ্চম থেকে অষ্টম শ্রেণী।
(১০) পশ্চিমবঙ্গে কোন কোন শ্রেণী মাধ্যমিক শিক্ষার অন্তর্গত?
উত্তর : নবম থেকে দশম শ্রেণী।
(১১) পশ্চিমবঙ্গে কোন কোন শ্রেণী উচ্চমাধ্যমিক শিক্ষার অন্তর্গত?
উত্তর : একাদশ থেকে দ্বাদশ শ্রেণী।
(১২) কত সালে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE) স্থাপিত হয়?
উত্তর : ১৯৯০।
(১৩) WBBPE -এর পুরো কথাটি কি?
উত্তর : West Bengal Board of Primary Education।
(১৪) কত সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) হয়?
উত্তর : ১৯৫১।
(১৫) WBBSE -এর পুরো কথাটি কি?
উত্তর : West Bengal Board of Secondary Education।
(১৬) কত সালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আইন প্রবর্তিত হয়?
উত্তর : ১৯৬৩।
(১৭) কত সালে পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়?
উত্তর : ১৯৬৪।
(১৮) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) -এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর : নিবেদিতা ভবন (কলকাতা)।
(১৯) কত সালে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ আইন প্রবর্তিত হয়?
উত্তর : ১৯৭৫।
(২০) কত সালে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) স্থাপিত হয়?
উত্তর : ১৯৭৫।
(২১) WBCHSE -এর পুরো কথাটি কি?
উত্তর : West Bengal Council of Higher Secondary Education।
(২২) পশ্চিমবঙ্গে কত সালে উচ্চমাধ্যমিক পাঠ্যক্রম (১০+২) চালু হয়?
উত্তর : ১৯৭৬।
(২৩) কত সালে পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়?
উত্তর : ১৯৭৮।
(২৪) পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) -এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর : বিদ্যাসাগর ভবন (কলকাতা)।
(২৫) কত সালে পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ (West Bengal Council of Rabindra Open Schooling) স্থাপিত হয়?
উত্তর : ২০০১।
(২৬) পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর : বিকাশ ভবন (কলকাতা)।
(২৭) FLN -এর পুরো কথাটি কি?
উত্তর : Foundational Literacy and Numeracy।
(২৮) NCERT কর্তৃক ২০২২ সালের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান সূচক (FLN Index)-এর বৃহৎ রাজ্যের শ্রেণীতে পশ্চিমবঙ্গ কোন স্থান অধিকার করে?
উত্তর : প্রথম।
(২৯) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে কোন সাল থেকে প্রথম-দশম শ্রেণী পর্যন্ত প্রতি সপ্তাহে আনন্দ পরিসর পালিত হয়?
উত্তর : ২০২৩।
(৩০) পশ্চিমবঙ্গে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষণ মূল্যায়নে কোন মডেল অনুসরণ করা হয়?
উত্তর : পিকক মডেল (Peacock Model)।
(৩১) পিকক মডেল (Peacock Model) -এর কয়টি সূচক বা মাপকাঠি এবং কিকি?
উত্তর : ৫ টি — (১) পড়ুয়াদের অংশগ্রহণ (২) প্রশ্ন করা ও অনুসন্ধানে আগ্রহ (৩) ব্যাখ্যা ও প্রয়োগের সামর্থ্য (৪) সহানুভূতি ও সহযোগিতা এবং (৫) নান্দনিকতা ও সৃষ্টিশীলতার প্রকাশ।
(৩২) পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা নীতি (WBSEP)-২০২৩-তে কোন শ্রেণী পর্যন্ত পিকক মডেল অনুসরণের সুপারিশ করা হয়?
উত্তর : দ্বাদশ শ্রেণী।
(৩৩) পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা নীতি (WBSEP)-২০২৩-তে কোন শ্রেণীর জন্য ত্রিভাষা সূত্র (Three Language Formula) কার্যকরের সুপারিশ করা হয়?
উত্তর : পঞ্চম থেকে অষ্টম শ্রেণী।
(৩৪) পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষা নীতি (WBSEP)-২০২৩-তে কোন শ্রেণী থেকে গঠনমূলক মূল্যায়নে সেমিস্টার ব্যবস্থার সুপারিশ করা হয়?
উত্তর : অষ্টম শ্রেণী।
(৩৫) GER -এর পুরো কথাটি কি?
উত্তর : Gross Enrolment Ratio।
(৩৬) PTR -এর পুরো কথাটি কি?
উত্তর : Pupil Teacher Ratio।
(৩৭) কত সালে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষাক্ষেত্রে অশোক মিত্র কমিশন গঠন করে?
উত্তর : ১৯৯১।
(৩৮) কত সালে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ গঠিত হয়?
উত্তর : ১৯৫০।
(৩৯) UDISE -এর পুরো কথাটি কি?
উত্তর : Unified District Information System for Education।
(৪০) UDISE ২০২০-২১ অনুসারে, পশ্চিমবঙ্গের মোট বিদ্যালয়ের কত শতাংশ সরকারি বিদ্যালয়?
উত্তর : ৮৭.৬%।
(৪১) UDISE ২০২০-২১ অনুসারে, পশ্চিমবঙ্গে বিদ্যালয়ে ভর্তি মোট শিক্ষার্থীর কত শতাংশ সরকারি বিদ্যালয়ের অন্তর্ভুক্ত?
উত্তর : ৮৩.৭%।
(৪২) UDISE ২০২০-২১ অনুসারে, পশ্চিমবঙ্গে বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকার কত শতাংশ সরকারি বিদ্যালয়ের অন্তর্ভুক্ত?
উত্তর : ৮১.৮৩%।
(৪৩) কত সালে শিক্ষার অধিকার আইন (RTE) পাস হয়?
উত্তর : ২০০৯।
(৪৪) শিক্ষার অধিকার আইন (RTE) অনুসারে প্রাথমিক ও উচ্চপ্রাথমিক বিদ্যালয়ের আদর্শ দূরত্ব কত হওয়া উচিত?
উত্তর : ১ কিমি (প্রাথমিক বিদ্যালয়) এবং ৩ কিমি (উচ্চপ্রাথমিক বিদ্যালয়)।
(৪৫) শিক্ষার অধিকার আইন (RTE) অনুসারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের আদর্শ দূরত্ব কত হওয়া উচিত?
উত্তর : ৫ কিমি (মাধ্যমিক বিদ্যালয়) এবং ৭ কিমি (উচ্চমাধ্যমিক বিদ্যালয়)।
(৪৬) কত সালে পশ্চিমবঙ্গে রান্না করা মিড ডে মিল কর্মসূচি চালু হয়?
উত্তর : ২০০৩।
(৪৭) কত সালে পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা পর্ষদ (West Bengal State Council for Higher Education) গঠিত হয়?
উত্তর : ১৯৯৪।
(৪৮) কত সালে কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa) চালু হয়?
উত্তর : ২০১৩।
(৪৯) কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কি?
উত্তর : মেয়েদের বাল্যবিবাহ প্রতিরোধ করা।
(৫০) কোন প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাইকেল বিতরণ করা হয়?
উত্তর : সবুজ সাথী।
Pingback: Computer Knowledge - ভূগোলিকা-Bhugolika