Madhyamik Geo Chapter-II SAQ Part-IV
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) চতুর্থ পর্ব
ভূগোলিকা-Bhugolika -এর ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘মাধ্যমিক ভূগোল’ বিভাগের উদ্দেশ্য হল ভূগোল বিষয়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। এই বিভাগে মাধ্যমিক পাঠ্যসূচি অনুসারে, ভূগোল বিষয়ের অধ্যায়ভিত্তিক সমস্ত রকম প্রশ্নোত্তর আলোচনা করা হয়। এই পোস্টে মাধ্যমিক ভূগোলের দ্বিতীয় অধ্যায় : বায়ুমন্ডল -এর অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) ৫ টি পর্বে আলোচনা করা হল। চতুর্থ পর্ব : Madhyamik Geo Chapter-II SAQ Part-IV । এই পর্বে রয়েছে দ্বিতীয় অধ্যায় : বায়ুমন্ডল -এর নির্বাচিত ৫০ টি অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : (১/২ শব্দের উত্তর) এবং উত্তর।

(১৫১) কোন বায়ুচাপ বলয় ডোলড্রাম নামে পরিচিত?
উত্তর : নিরক্ষীয় নিম্নচাপ বলয়।
(১৫২) অশ্ব অক্ষাংশের বিস্তৃত কত?
উত্তর : ২৫°-৩৫° উত্তর।
(১৫৩) উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু কোথায় মিলিত হয়।
উত্তর : ITCZ -তে।
(১৫৪) ITCZ শব্দটির পূর্ণরূপ কি?
উত্তর : Inter Tropical Convergence Zone (আন্তঃক্রান্তীয় মিলন অঞ্চল)।
(১৫৫) কোথায় কোরিওলিস বলের মান শূন্য?
উত্তর : নিরক্ষরেখাতে।
(১৫৬) কত সালে ফেরেলের সূত্র প্রকাশিত হয়?
উত্তর : ১৮৫৫ সালে।
(১৫৭) কত সালে বাইস ব্যালটের সূত্র প্রকাশিত হয়?
উত্তর : ১৮৫৭ সালে।
(১৫৮) অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়?
উত্তর : বায়ুর গতিবেগ।
(১৫৯) কোন স্কেল দ্বারা বায়ুর শক্তির মাত্রা নির্ণয় করা হয়?
উত্তর : বিউফোর্ট স্কেল।
(১৬০) বায়ুর গতিবেগের একক কি?
উত্তর : নট (Knot)।
(১৬১) পৃথিবীতে কয় প্রকার নিয়ত বায়ুপ্রবাহ দেখা যায়?
উত্তর : ৩ প্রকার।
(১৬২) আয়ন শব্দটির অর্থ কি?
উত্তর : পথ।
(১৬৩) কোন বায়ুর প্রবাহপথের পশ্চিমাংশে মরুভূমি সৃষ্টি হয়েছে?
উত্তর : আয়ন বায়ু।
(১৬৪) ৪০°-৫০° দক্ষিণ অক্ষাংশ কি নামে পরিচিত?
উত্তর : গর্জনশীল চল্লিশা।
(১৬৫) মেরু অঞ্চলের তুষার ঝড়কে কি বলে?
উত্তর : ব্লিজার্ড।
(১৬৬) স্থলবায়ু কখন সর্বাধিক বেগে প্রবাহিত হয়?
উত্তর : ভোর বেলা।
(১৬৭) সমুদ্র বায়ু কখন সর্বাধিক বেগে প্রবাহিত হয়?
উত্তর : সন্ধ্যা বেলা।
(১৬৮) মৌসুমি শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : এডমন্ড হ্যালি।
(১৬৯) মৌসুমি শব্দটির অর্থ কি?
উত্তর : ঋতু।
(১৭০) মৌসুমি বায়ু কোনপ্রকার বায়ুপ্রবাহের উদাহরণ?
উত্তর : সাময়িক বায়ু।
(১৭১) কোন বায়ুকে স্থলবায়ু ও সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ বলা হয়?
উত্তর : মৌসুমি বায়ু।
(১৭২) কোন মৌসুমি বায়ু ভারতে বর্ষাকালের সূচনা করে?
উত্তর : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
(১৭৩) পার্বত্য বায়ু বা ক্যাটাবেটিক বায়ু কখন প্রবাহিত হয়?
উত্তর : রাতের বেলা।
(১৭৪) উপত্যকা বায়ু বা অ্যানাবেটিক বায়ু কখন প্রবাহিত হয়?
উত্তর : দিনের বেলা।
(১৭৫) প্রেইরি অঞ্চলে কোন স্থানীয় বায়ু প্রবাহিত হয়?
উত্তর : চিনুক।
(১৭৬) কোন স্থানীয় বায়ু তুষার ভক্ষক নামে পরিচিত?
উত্তর : চিনুক।
(১৭৭) কোন স্থানীয় বায়ুকে ডাক্তার বায়ু বলা হয়?
উত্তর : হারমাট্টান।
(১৭৮) ফন স্থানীয় বায়ু কোন অঞ্চলে প্রবাহিত হয়?
উত্তর : আল্পস পার্বত্য অঞ্চল।
(১৭৯) ফ্রান্সের রোন উপত্যকায় কোন বায়ু প্রবাহিত হয়?
উত্তর : মিস্ট্রাল।
(১৮০) হারমাট্টান বায়ু কোন অঞ্চলে প্রবাহিত হয়?
উত্তর : গিনি উপকূল।
(১৮১) সান্টা আনা বায়ু কোন অঞ্চলে প্রবাহিত হয়?
উত্তর : ক্যালিফোর্ণিয়া।
(১৮২) বোরা বায়ু কোন অঞ্চলে প্রবাহিত হয়?
উত্তর : আড্রিয়াটিক উপকূল।
(১৮৩) সিরক্কো বায়ু কোন অঞ্চলে প্রবাহিত হয়?
উত্তর : সাহারা মরুভূমি।
(১৮৪) ঘূর্ণবাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : হেনরি পিডিংটন (১৮৪৮)।
(১৮৫) প্রতীপ ঘূর্ণবাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : ফ্রান্সিস গল্টন (১৮৬১)।
(১৮৬) কোন মাসে সমচাপরেখাগুলি উত্তর দিকে সরে যায়?
উত্তর : জুলাই।
(১৮৭) কোন মাসে সমচাপরেখাগুলি দক্ষিণ দিকে সরে যায়?
উত্তর : জানুয়ারি।
(১৮৮) কোন বায়ু চাপ বলয়ে ITCZ রয়েছে?
উত্তর : নিরক্ষীয় নিম্নচাপ বলয়।
(১৮৯) ঘূর্ণবাতের কেন্দ্রে কোনপ্রকার বায়ুচাপ দেখা যায়?
উত্তর : নিম্নচাপ।
(১৯০) প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে কোনপ্রকার বায়ুচাপ দেখা যায়?
উত্তর : উচ্চচাপ।
(১৯১) পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় কোনটি?
উত্তর : টর্নেডো।
(১৯২) দক্ষিণ চিন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত?
উত্তর : টাইফুন।
(১৯৩) ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কি নামে পরিচিত?
উত্তর : হ্যারিকেন।
(১৯৪) একটি জিওস্ট্রফিক বায়ুর উদাহরণ দাও।
উত্তর : জেট বায়ু।
(১৯৫) বায়ুমন্ডলের কোন স্তরে জেট বায়ু প্রবাহিত হয়?
উত্তর : উর্দ্ধ ট্রপোস্ফিয়ার।
(১৯৬) জেট বায়ু সাধারণত কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়?
উত্তর : পশ্চিম থেকে পূর্বে।
(১৯৭) কে জেট বায়ু আবিষ্কার করেন?
উত্তর : ওয়াসাবুরো ওইশি।
(১৯৮) কে জেট বায়ুর নামকরণ করেন?
উত্তর : হেইনরিখ সিলকোফ।
(১৯৯) কোন জেট বায়ু পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়?
উত্তর : ক্রান্তীয় পুবালি জেট।
(২০০) MONEX কর্মসূচী কত সালে শুরু হয়?
উত্তর : ১৯৭৩ সালে।
(Madhyamik Geo Chapter-II SAQ Part-IV)
উচ্চ মাধ্যমিক ভূগোল নির্যাস [XI : Semester-II]
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : ১/২ শব্দের উত্তর (SAQ) প্রথম পর্ব
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : ১/২ শব্দের উত্তর (SAQ) দ্বিতীয় পর্ব
অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : ১/২ শব্দের উত্তর (SAQ) তৃতীয় পর্ব
Pingback: World’s Longest, Largest, Biggest, Smallest, Oldest In English » NIRYAS.IN
Pingback: Madhyamik Geo Chapter-II SAQ Part-V - ভূগোলিকা-Bhugolika