List of Scientific Inventions Part-2
List of Scientific Inventions Part-2
ভূগোলিকা-Bhugolika-এর ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগের উদ্দেশ্য হল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Competitive Exams)-তে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। ‘পরীক্ষা প্রস্তুতি’ -এর MISCELLANEOUS বিভাগে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল: বৈজ্ঞানিক আবিষ্কারের তালিকা পর্ব-২ (List of Scientific Inventions Part-2)। এই পোস্টে ভারতের সংবিধান বিষয়ক গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্নোত্তর দেওয়া হল।

বৈজ্ঞানিক আবিষ্কারের তালিকা পর্ব-২
(List of Scientific Inventions Part-2)
(৭৬) নিউট্রন (Neutron) — জেমস চ্যাডউইক (James Chadwick) — ১৯৩২
(৭৭) নিয়ন বাতি (Neon Lamp) — জর্জেস ক্লড (Georges Claude) — ১৯১০
(৭৮) নিরাপত্তা বাতি (Safety Lamp) — হামফ্রি ডেভি (Humphry Davy) — ১৮১৫
(৭৯) নাইলন (Nylon) — ওয়ালেস হিউম ক্যারোথার্স (Wallace Hume Carothers) — ১৯৩৫
(৮০) নেপচুন গ্রহ (Neptune Planet) — আরবাইন লে ভেরিয়ার (Urbain Le Verrier) — ১৮৪৬
(৮১) নিউমেটিক টায়ার (Pneumatic Tyre) — রবার্ট উইলিয়াম থমসন (Robert William Thomson) — ১৮৪৫
(৮২) পারমাণবিক তত্ত্ব (Atomic Theory) — জন ডাল্টন (John Dalton) — ১৮০৮
(৮৩) পেট্রোল ইঞ্জিন (Petrol Engine) — নিকোলাস অটো (Nikolaus Otto) — ১৮৭৬
(৮৪) পেন্ডুলাম ঘড়ি (Pendulum Clock) — ক্রিশ্চিয়ান হাইগেন্স (Christiaan Huygens) — ১৬৫৬
(৮৫) প্রোটন (Proton) — আর্নেস্ট রাদারফোর্ড (Ernest Rutherford) — ১৯১৭
(৮৬) পারমাণবিক বোমা (Atomic Bomb) — জুলিয়াস রবার্ট ওপেনহাইমার (Julius Robert Oppenheimer) — ১৯৪৫
(৮৭) প্রেসার কুকার (Pressure Cooker) — ডেনিস প্যাপিন (Denis Papin) — ১৬৭৯
(৮৮) পোলিও টিকা (Polio Vaccine) — জোনাস সল্ক (Jonas Salk) — ১৯৫২
(৮৯) প্যারাশ্যুট (Parachute) — লুই-সেবাস্টিয়ান লেনোরমান্ড (Louis-Sébastien Lenormand) — ১৭৮৩
(৯০) পর্যায় সারণী (Periodic Table) — দিমিত্রি মেন্ডেলিভ (Dmitri Mendeleev) — ১৮৬৯
(৯১) প্রক্রিয়াজাত রবার (Vulcanized Rubber) — চার্লস গুডইয়ার (Charles Goodyear) — ১৮৩৯
(৯২) পারদ থার্মোমিটার (Mercury Thermometer) — ড্যানিয়েল গ্যাব্রিয়েল ফারেনহাইট (Daniel Gabriel Fahrenheit) — ১৭১৪
(৯৩) ফাইটোক্রোম (Phytochrome) — স্টার্লিং হেনড্রিকস এবং হ্যারি বোর্থউইক (Sterling Hendricks & Harry Borthwick) — ১৯৬০
(৯৪) ফোটোগ্রাফ (Photograph) — জোসেফ নিসেফোর নিপস (Joseph Nicéphore Niépce) — ১৮২৬
(৯৫) ফোনোগ্রাফ (Phonograph) — টমাস আলভা এডিসন (Thomas Alva Edison) — ১৮৭৭
(৯৬) বসন্ত টিকা – গুটিবসন্ত (Pox Vaccine – Smallpox) — এডওয়ার্ড জেনার (Edward Jenner) — ১৭৯৬
(৯৭) বসন্ত টিকা – জলবসন্ত (Pox Vaccine – Chickenpox) — মিচিয়াকি তাকাহাশি (Michiaki Takahashi) — ১৯৮৬
(৯৮) বাইফোকাল লেন্স (Bifocal Lens) — বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন (Benjamin Franklin) — ১৭৮৪
(৯৯) বিদ্যুৎ চালিত ভ্যাকুয়াম ক্লিনার (Powered Suction Vacuum Cleaner) — হুবার্ট সিসিল বুথ (Hubert Cecil Booth) — ১৯০১
(১০০) বাইসাইকেল (Bicycle) — কার্ল ফ্রেইহার ফন ড্রেস (Karl Freiherr von Drais) — ১৮১৭
(১০১) বাষ্পচালিত ইঞ্জিন (Steam Engine) — টমাস নিউকোমেন (Thomas Newcomen) — ১৭১২ এবং জেমস ওয়াট (James Watt) — ১৭৬৯
(১০২) বিবর্তনের তত্ত্ব (Theory of Evolution) — চার্লস রবার্ট ডারউইন (Charles Robert Darwin) — ১৮৫৯
(১০৩) বেতার (Radio) — গুগলিয়েলমো মার্কনি (Guglielmo Marconi) — ১৮৯৫
(১০৪) বৈদ্যুতিক ব্যাটারি (Electric Battery) — আলেসান্দ্রো ভোল্টা (Alessandro Volta) — ১৮০০
(১০৫) বৈদ্যুতিক বাতি (Electric Blub) — টমাস আলভা এডিসন (Thomas Alva Edison) — ১৮৭৯
(১০৬) ব্যাকটেরিয়া (Bacteria) — অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক (Antonie van Leeuwenhoek) — ১৬৮৩
(১০৭) ব্যারোমিটার (Barometer) — ইভাঞ্জেলিস্টা টরিসেলি (Evangelista Torricelli) — ১৬৪৩
(১০৮) ভিটামিন এ (Vitamin A) — ফ্রেডরিক গোল্যান্ড হপকিন্স (Frederick Gowland Hopkins) — ১৯১২
(১০৯) ভিটামিন বি (Vitamin B) — ক্রিশ্চিয়ান আইজকম্যান (Christiaan Eijkman) — ১৮৯৭
(১১০) ভিটামিন সি (Vitamin C) — বিজ্ঞানী অ্যালবার্ট সেজেন্ট-গিয়র্গি (Albert Szent-Györgyi) — ১৯২৮
(১১১) ভিটামিন ডি (Vitamin D) — এলমার ম্যাককলাম (Elmer McCollum) — ১৯২২
(১১২) ভিটামিন ই (Vitamin E) — হারবার্ট ম্যাকলিন ইভান্স এবং ক্যাথেরিন জে. স্কট বিশপ (Herbert McLean Evans & Katharine J. Scott Bishop) — ১৯২২
(১১৩) ভিটামিন কে (Vitamin K) — হেনরিক ড্যাম (Henrik Dam) — ১৯২৯
(১১৪) মাধ্যাকর্ষণ / অভিকর্ষ / মহাকর্ষ (Gravity) — আইজ্যাক নিউটন (Isaac Newton) — ১৬৬৫
(১১৫) মহাজাগতিক অণুতরঙ্গ পটভূমি বিকিরণ (Cosmic Microwave Background Radiation) — আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন (Arno Penzias & Robert Wilson) — ১৯৬৫
(১১৬) মাইক্রোওয়েভ ওভেন (Microwave Oven) — পার্সি স্পেনসার (Percy Spencer) — ১৯৪৫
(১১৭) মেমোরি কার্ড (Memory Card) — ফুজিও মাসুয়োকা (Fujio Masuoka) — ১৯৮০
(১১৮) ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং – এমআরআই (Magnetic Resonance Imaging – MRI) — রেমন্ড ডামাডিয়ান (Raymond Damadian) — ১৯৭৭
(১১৯) মোটর ট্রাইসাইকেল (Motor Tricycle) — এডওয়ার্ড বাটলার (Edward Butler) — ১৮৮৪
(১২০) মোটর সাইকেল (Motor Cycle) — গটলিয়েব ডেইমলার এবং উইলহেম মেবাখ (Gottlieb Daimler & Wilhelm Maybach) — ১৮৮৫
(১২১) মেশিনগান (Machine Gun) — রিচার্ড গ্যাটলিং (Richard Gatling) — ১৮৬১
(১২২) মোবাইল ফোন (Mobile Phone) — মার্টিন কুপার (Martin Cooper) — ১৯৭৩
(১২৩) ম্যালেরিয়া জীবাণু (Malaria Germ) — চার্লস লুই আলফনস ল্যাভেরান (Charles Louis Alphonse Laveran) — ১৮৮০
(১২৪) ম্যালেরিয়া সংক্রমণ পদ্ধতি (Malaria Transmission Method) — রোনাল্ড রস (Ronald Ross) — ১৮৯৭
(১২৫) যক্ষ্মা জীবাণু (TB Germ) — রবার্ট কক (Robert Koch) — ১৮৮২
(১২৬) যাত্রীবাহী লিফট (Passenger Elevator) — এলিশা গ্রেভস ওটিস (Elisha Graves Otis) — ১৮৫২
(১২৭) রকেট – তরল-জ্বালানি চালিত (Rocket – Liquid-fueled) — রবার্ট গোডার্ড (Robert Goddard) — ১৯২৬
(১২৮) রেফ্রিজারেটর (Refrigerator) — জ্যাকব পারকিনস্ (Jacob Perkins) — ১৮৩৪
(১২৯) রক্ত সংবহন (Blood Circulation) — উইলিয়াম হার্ভে (William Harvey) — ১৬২৮
(১৩০) রক্তের গ্রুপ (Blood Group) — কার্ল ল্যান্ডস্টেইনার (Karl Landsteiner) — ১৯০১
(১৩১) রেডিয়াম (Radium) — মেরি কুরি এবং পিয়ের কুরি (Marie Curie & Pierre Curie) — ১৮৯৮
(১৩২) রেডিওকার্বন ডেটিং পদ্ধতি (Radiocarbon Dating Method) — উইলার্ড লিবি (Willard Libby) — ১৯৪৬
(১৩৩) রিভলভার (Revolver) — স্যামুয়েল কোল্ট (Samuel Colt) — ১৮৩৬
(১৩৪) রেলওয়ে ইঞ্জিন – লোকোমোটিভ (Railway Engine – Locomotive) — জর্জ স্টিফেনসন (George Stephenson) — ১৮১৪
(১৩৫) লেজার (Laser) — থিওডোর মাইম্যান (Theodore Maiman) — ১৯৬০
(১৩৬) ল্যাপটপ (Laptop) — অ্যাডাম অসবর্ন (Adam Osborne) — ১৯৮১
(১৩৭) শিল্প রোবট – ইউনিমেট (Industrial Robot – Unimate) — জর্জ ডেভল (George Devol) — ১৯৫৪
(১৩৮) শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (Air Conditioner) — উইলিস ক্যারিয়ার (Willis Carrier) — ১৯০২
(১৩৯) স্মার্টফোন (Smartphone) — ফ্র্যাঙ্ক ক্যানোভা (Frank Canova) — ১৯৯২
(১৪০) স্টেথোস্কোপ (Stethoscope) — রেনে লেনেক (René Laennec) — ১৮১৬
(১৪১) সংকোচন-প্রজ্বলন ইঞ্জিন (Compression-Ignition Engine) — রুডলফ ডিজেল (Rudolf Diesel) — ১৮৯২
(১৪২) সেলুলয়েড (Celluloid) — আলেকজান্ডার পার্কস (Alexander Parkes) — ১৮৫৫
(১৪৩) সিটি স্ক্যানার (CT Scanner) — গডফ্রে হাউন্সফিল্ড (Godfrey Hounsfield) — ১৯৭১
(১৪৪) সেক্সট্যান্ট (Sextant) — জন হ্যাডলি এবং টমাস গডফ্রে (John Hadley & Thomas Godfrey) — ১৭৩১
(১৪৫) সাবমেরিন / ডুবোজাহাজ (Submarine) — কর্নেলিস ড্রেবেল (Cornelis Drebbel) — ১৬২০
(১৪৬) সাবমেরিন / ডুবোজাহাজ – সামরিক (Submarine – Military) — ডেভিড বুশনেল (David Bushnell) — ১৭৭৬
(১৪৭) সিমেন্ট (Cement) — জোসেফ অ্যাসপডিন (Joseph Aspdin) — ১৮২৪
(১৪৮) হাইড্রোজেন গ্যাস (Hydrogen Gas) — হেনরি ক্যাভেন্ডিস (Henry Cavendish) — ১৭৬৬
(১৪৯) হলোগ্রাফি (Holography) — ডেনিস গ্যাবর (Denis Gabor) — ১৯৪৭
(১৫০) হেলিকপ্টার (Helicopter) — ইগোর সিকোরস্কাই (Igor Sikorsky) — ১৯৩৯
Pingback: List of Scientific Inventions Part-1 - ভূগোলিকা-Bhugolika