Indian Navy Day
ভারতীয় নৌবাহিনী দিবস (Indian Navy Day)

আজ ৪ ঠা ডিসেম্বর (4 December), ভারতীয় নৌবাহিনী দিবস (Indian Navy Day)। প্রতি বছর ৪ ঠা ডিসেম্বর তারিখটি ভারতীয় নৌবাহিনী দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ব্রিটিশ ভারতে ১৯৪৪ সালের ২১ শে অক্টোবর তারিখে রয়্যাল ইন্ডিয়ান নেভি (Royal Indian Navy) প্রথমবার নৌবাহিনী দিবস (Navy Day) পালন করেছিল। ১৯৪৫ সাল থেকে প্রতি বছর ১ লা ডিসেম্বর তারিখে নৌবাহিনী দিবস পালন করা হয়। ১৯৭১ সালের ৪ ঠা ডিসেম্বর তারিখে ভারত-পাকিস্তান যুদ্ধ (১৯৭১) -এর অন্তর্গত অপারেশন ত্রিশূল (Operation Trident) -এ ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের যুদ্ধজাহাজ পিএনএস খাইবার (PNS Khaibar)-কে ডুবিয়ে জয়লাভ করে। তাই, এই সাফল্যের স্মরণে ১৯৭২ সাল থেকে প্রতি বছর ৪ ঠা ডিসেম্বর তারিখে ভারতীয় নৌবাহিনী দিবস পালিত হয়। ভারতীয় নৌবাহিনী দিবস পালনের উদ্দেশ্য হল : ভারতীয় নৌবাহিনীর সাহস, নিষ্ঠা ও ত্যাগের জন্য ভারতীয় নৌ সেনাদের প্রতি সম্মান জ্ঞাপন করা এবং ভারতের যুবসমাজকে ভারতীয় নৌবাহিনী-তে যোগদানের জন্য অনুপ্রাণিত করা। ভারতীয় নৌবাহিনী দিবস পালনের লক্ষ্য হল : ভারতের সমুদ্রসীমা সুরক্ষায় ও জাতীয় নিরাপত্তায় ভারতীয় নৌবাহিনী (IN)-এর গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান তুলে ধরা এবং জাতীয় গর্ব, ঐক্য ও দেশপ্রেমকে উৎসাহিত করা।
ভারতীয় সামরিক বাহিনী (Indian Armed Force) -এর নৌ শাখা হল ভারতীয় নৌবাহিনী (Indian Navy)। ১৬১২ সালের ৫ ই সেপ্টেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি’জ্ মেরিন (East India Company’s Marine) গঠিত হয়। সময়ের সাথে সাথে বিভিন্ন নামে পরিচিত এই নৌবাহিনী ১৯৩৪ সালে রাজকীয় ভারতীয় নৌবাহিনী (Royal Indian Navy) নামে আত্মপ্রকাশ করে। স্বাধীনতা লাভের পর, ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি এই নৌবাহিনী ভারতীয় নৌবাহিনী (Indian Navy) নামে পরিচিত হয়। ভারতের রাষ্ট্রপতি (President of India) হলেন ভারতীয় নৌবাহিনীর সর্বাধিনায়ক (Supreme Commander) এবং অ্যাডমিরাল (Admiral) হলেন ভারতীয় নৌবাহিনী প্রধান (Chief of the Naval Staff)। ভারতীয় নৌবাহিনীর নীতিবাক্য (Motto) হল ‘শং নো বরুণঃ‘ (May the Lord of Water be Auspicious to Us)। ভারতীয় নৌবাহিনীর সদরদপ্তর হল নৌসেনা ভবন (নিউদিল্লি)। বর্তমানে (২০২৫) ভারতীয় নৌবাহিনীর ৩ টি অপারেশনাল কমান্ড রয়েছে। ভারতীয় নৌবাহিনীর ৩ টি অপারেশনাল কমান্ড হল — ওয়েস্টার্ন নাভাল কমান্ড (সদরদপ্তর : মুম্বাই, মহারাষ্ট্র), সাউদার্ন নাভাল কমান্ড (সদরদপ্তর : কোচি, কেরালা) এবং ইস্টার্ন নাভাল কমান্ড (সদরদপ্তর : বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ)।
ভারতীয় নৌবাহিনী হল সামগ্রিকভাবে বিশ্বের চতুর্থ সর্বাধিক শক্তিশালী নৌবাহিনী (World’s Fourth Most Powerful Navy Overall) (সূত্র: GlobalFirepower.com)। বর্তমানে (২০২৫) ভারতীয় নৌবাহিনীর সক্রিয় কর্মীসংখ্যা ৭৩,০০০+ এবং রক্ষিত কর্মীসংখ্যা ৭৫,০০০+। বর্তমানে (২০২৫) ভারতীয় নৌবাহিনীর ১৪৫ টি সক্রিয় যুদ্ধজাহাজ (Warship) ও ডুবোজাহাজ (Submarine) এবং ৩০০ টি আকাশযান (Aircraft) রয়েছে। ভারতীয় নৌবাহিনীর কয়েকটি বিখ্যাত যুদ্ধজাহাজ হল — আইএনএস বিক্রান্ত (INS Vikrant), আইএনএস বিক্রমাদিত্য (INS Vikramaditya), আইএনএস জলশ্ব (INS Jalashwa), আইএনএস শার্দূল (INS Shardul), আইএনএস ঐরাবত (INS Airavat) ইত্যাদি। বর্তমানে ভারতীয় নৌবাহিনীর কয়েকটি উল্লেখযোগ্য ডুবোজাহাজ হল — আইএনএস অরিহন্ত (INS Arihant), আইএনএস অরিঘাত (INS Arighat), আইএনএস অরিদমন (INS Aridhaman) ইত্যাদি।
Pingback: World Soil Day - ভূগোলিকা-Bhugolika