Monday, March 16, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

MISCELLANEOUS

Environment Awareness Part-1

Environment Awareness Part-1

ভূগোলিকা-Bhugolika-এর ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগের উদ্দেশ্য হল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Competitive Exams)-তে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। ‘পরীক্ষা প্রস্তুতি’ -এর MISCELLANEOUS বিভাগে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল: পরিবেশ সচেতনতা পর্ব-১ (Environment Awareness Part-1)। এই পোস্টে পরিবেশ সচেতনতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্নোত্তর দেওয়া হল।

Environment Awareness Part-1

পরিবেশ সচেতনতা পর্ব-১
(Environment Awareness Part-1)

(১) সর্বপ্রধান গ্রিনহাউস গ্যাস কোনটি?
উত্তর : কার্বন ডাই অক্সাইড।
(২) ধানক্ষেত থেকে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?
উত্তর : মিথেন।
(৩) সুপারসনিক জেট বিমান থেকে কোন গ্যাস নির্গত হয়?
উত্তর : নাইট্রোজেন অক্সাইড।
(৪) ওজোন স্তরের জন্য সর্বাধিক ক্ষতিকর গ্যাস কোনটি?
উত্তর : ক্লোরোফ্লুরোকার্বন (CFC)।
(৫) শিল্পবিপ্লব কাল থেকে পৃথিবীর গড় উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে?
উত্তর : ১.২° সেলসিয়াস।
(৬) নথিবদ্ধকৃত ইতিহাসে, পৃথিবীতে উষ্ণতম বর্ষ কোনটি?
উত্তর : ২০২৪।
(৭) কত সালে ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (Intergovernmental Panel on Climate Change) স্থাপিত হয়?
উত্তর : ১৯৮৮।
(৮) বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : জেনেভা।
(৯) বিশ্ব উষ্ণায়ন (Global Warming) শব্দবন্ধটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : ওয়ালেস স্মিথ ব্রোকার।
(১০) গ্রিনহাউস প্রভাব সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন কে?
উত্তর : জোসেফ ফ্যুরিয়ার।
(১১) যানবাহনের ধোঁয়া থেকে সৃষ্ট ধাতুজাতীয় ক্ষতিকারক পদার্থ কোনটি?
উত্তর : সীসা।
(১২) কোন গ্যাস অম্ল বৃষ্টি (Acid Rain) -এর জন্য দায়ী?
উত্তর : সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড।
(১৩) অম্ল বৃষ্টি (Acid Rain) কে আবিষ্কার করেন?
উত্তর : রবার্ট স্মিথ।
(১৪) কোন পদার্থের পরিমাণ বৃদ্ধি পেলে জলাশয়ে ইউট্রোফিকেশন ঘটে?
উত্তর : নাইট্রোজেন ও ফসফরাস।
(১৫) কোন দেশ সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গমন করে?
উত্তর : চিন।
(১৬) DDT ব্যবহারের কারণে ভারতে কোন পাখির সংখ্যা হ্রাস পেয়েছিল?
উত্তর : শকুন।
(১৭) কোন এককের সাহায্য শব্দের তীব্রতা পরিমাপ করা হয়?
উত্তর : ডেসিবেল (dB)।
(১৮) সাইরেনের শব্দের তীব্রতা কত থাকে?
উত্তর : ১৩০ ডেসিবেল।
(১৯) কোন দূষণ প্রতিরোধে সাইলেন্স বোর্ড লাগানো হয়?
উত্তর : শব্দ দূষণ।
(২০) জীববৈচিত্র্য (Biodiversity) শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তর : ওয়াল্টার রোজেন।
(২১) কে জীববৈচিত্র্যের জনক (Father of Biodiversity) রূপে পরিচিত?
উত্তর : এডওয়ার্ড অসবর্ন উইলসন।
(২২) সাইলেন্ট স্প্রিং (১৯৬২) গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : র‍্যাচেল কার্সন।
(২৩) বিশ্বের কোন দেশে সর্বাধিক জীববৈচিত্র্য দেখা যায়?
উত্তর : ব্রাজিল।
(২৪) প্রতি বছর কবে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস (International Day for Biological Diversity) পালন করা হয়?
উত্তর : ২২ শে মে।
(২৫) একটি ইনসিটু সংরক্ষণের উদাহরণ দাও।
উত্তর : জাতীয় উদ্যান (National Park), বন্যপ্রাণ অভয়ারণ্য (Wildlife Sanctuary), সংরক্ষিত জীবমন্ডল (Biosphere Reserve) ইত্যাদি।
(২৬) একটি এক্সসিটু সংরক্ষণের উদাহরণ দাও।
উত্তর : চিড়িয়াখানা (Zoo), উদ্ভিদ উদ্যান (Botanical Garden), জিন ব্যাঙ্ক (Gene Bank) ইত্যাদি।
(২৭) কে জীববৈচিত্র্য উষ্ণবিন্দু (Biodiversity Hotspots) -এর ধারণা দিয়েছিলেন?
উত্তর : নরম্যান মায়ার্স।
(২৮) বিশ্বের প্রাচীনতম জাতীয় উদ্যান (National Park) কোনটি?
উত্তর : ইয়েলোস্টোন জাতীয় উদ্যান (আমেরিকা যুক্তরাষ্ট্র)।
(২৯) ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান (National Park) কোনটি?
উত্তর : জিম করবেট জাতীয় উদ্যান (উত্তরাখন্ড)।
(৩০) প্রতি বছর কবে আন্তর্জাতিক ওজোন দিবস (International Ozone Day) পালিত হয়?
উত্তর : ১৬ ই সেপ্টেম্বর।
(৩১) কত সালে ওজোন স্তর সংরক্ষণে মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৮৭।
(৩২) কত সালে পরিবেশ সংরক্ষণে বসুন্ধরা সম্মেলন (Earth Summit) অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯২।
(৩৩) কত সালে পরিবেশ সংরক্ষণে কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৯৭।
(৩৪) কত সালে জলবায়ু পরিবর্তন প্রতিরোধে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ২০১৫।
(৩৫) কত সালে ভারতে বায়ু দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন প্রবর্তিত হয়?
উত্তর : ১৯৮১।
(৩৬) কত সালে ভারতে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন প্রবর্তিত হয়?
উত্তর : ১৯৭৪।
(৩৭) কত সালে ভারতে পরিবেশ সুরক্ষা আইন প্রবর্তিত হয়?
উত্তর : ১৯৮৬।
(৩৮) কত সালে ভারতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আইন প্রবর্তিত হয়?
উত্তর : ২০১০।
(৩৯) কত সালে ভারতে জীববৈচিত্র্য আইন (Biodiversity Act) পাস হয়?
উত্তর : ২০০২।
(৪০) ভারতের কোন রাজ্যে পরিবেশ সংরক্ষণে বিষ্ণোই আন্দোলন হয়েছিল?
উত্তর : রাজস্থান।
(৪১) বিষ্ণোই আন্দোলনের নেতৃত্বে দিয়েছিলেন কে?
উত্তর : অমৃতা দেবী।
(৪২) ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি আন্দোলন (Silent Valley Movement) হয়েছিল?
উত্তর : কেরালা।
(৪৩) চিপকো আন্দোলন (Chipko Movement) -এর নেতৃত্বে দিয়েছিলেন কে?
উত্তর : সুন্দরলাল বহুগুণা।
(৪৪) সাইলেন্ট ভ্যালি আন্দোলন (Silent Valley Movement) -এর নেতৃত্বে দিয়েছিলেন কে?
উত্তর : সুগাথাকুমারী।
(৪৫) ভারতের কোন রাজ্যে এপ্পিকো আন্দোলন (Appiko Movement) হয়েছিল?
উত্তর : কর্ণাটক।
(৪৬) এপ্পিকো আন্দোলন (Appiko Movement) -এর নেতৃত্ব দিয়েছিলেন কে?
উত্তর : পান্ডুরঙ্গ হেগড়ে।
(৪৭) কত সালে চিপকো আন্দোলন (Chipko Movement) শুরু হয়?
উত্তর : ১৯৭৩।
(৪৮) কোন দূষণের ফলে মিনামাটা রোগ হয়?
উত্তর : পারদ।
(৪৯) কোন দূষণের ফলে ইটাই-ইটাই রোগ হয়?
উত্তর : ক্যাডমিয়াম।
(৫০) কোন দূষণের ফলে ব্ল্যাকফুট রোগ হয়?
উত্তর : আর্সেনিক।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

পরিবেশ সচেতনতা পর্ব-২

কম্পিউটার জ্ঞান

One thought on “Environment Awareness Part-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!