Sunday, March 15, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

MISCELLANEOUS

Constitution of India

Constitution of India

ভূগোলিকা-Bhugolika-এর ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগের উদ্দেশ্য হল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Competitive Exams)-তে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। ‘পরীক্ষা প্রস্তুতি’ -এর MISCELLANEOUS বিভাগে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল: ভারতের সংবিধান (Constitution of India)। এই পোস্টে ভারতের সংবিধান বিষয়ক গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্নোত্তর দেওয়া হল।

Constitution of India

ভারতের সংবিধান (Constitution of India)

(১) ভারতের মূল সংবিধানে কতগুলি ধারা ছিল?
উত্তর : ৩৯৫ টি।
(২) ভারতের মূল সংবিধানে কতগুলি তফশিল ছিল?
উত্তর : ৮ টি।
(৩) সংবিধানের কত নং ধারাতে নাগরিকত্ব বিষয়টি রয়েছে?
উত্তর : ৫-১১ নং।
(৪) সংবিধানের কত নং ধারাতে মৌলিক অধিকার বিষয়টি রয়েছে?
উত্তর : ১২-৩৫ নং।
(৫) সংবিধানের কত নং ধারাতে নির্দেশকমূলক নীতি রয়েছে?
উত্তর : ৩৬-৫১ নং।
(৬) সংবিধানের কত নং ধারাতে সরকারি ভাষা (Official Language) রয়েছে?
উত্তর : ৩৪৩-৩৫১ নং।
(৭) সংবিধানের কত নং ধারা অনুসারে সংবিধান সংশোধন করা হয়?
উত্তর : ৩৬৮ নং।
(৮) বর্তমানে সংবিধানে কয়টি মৌলিক অধিকার (Fundamental Right) রয়েছে?
উত্তর : ৬ টি।
(৯) সংবিধান অনুসারে প্রধানমন্ত্রী পদের ন্যূনতম বয়সসীমা কত?
উত্তর : ২৫ বছর।
(১০) সংবিধান অনুসারে, রাষ্ট্রপতি পদের ন্যূনতম বয়সসীমা কত?
উত্তর : ৩৫ বছর।
(১১) ভারতের সংবিধানের রক্ষাকর্তা কে?
উত্তর : সুপ্রিম কোর্ট।
(১২) ভারতের সংবিধানে কত প্রকার জরুরী অবস্থা (Emergency) রয়েছে?
উত্তর : ৩ প্রকার।
(১৩) সংবিধানের কত নং ধারা অনুসারে জাতীয় জরুরী অবস্থা (National Emergency) জারি করা যায়?
উত্তর : ৩৫২ নং।
(১৪) সংবিধানের কত নং ধারা অনুসারে কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা যায়?
উত্তর : ৩৫৬ নং।
(১৫) সংবিধানের কত নং ধারা অনুসারে আর্থিক জরুরী অবস্থা (Financial Emergency) জারি করা যায়?
উত্তর : ৩৬০ নং।
(১৬) ভারতের সংসদে রাজ্যসভার সভাপতিত্ব করেন কে?
উত্তর : উপরাষ্ট্রপতি।
(১৭) শিক্ষা সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত?
উত্তর : যুগ্ম তালিকা।
(১৮) সংবিধানের ৩৫৬ নং ধারা অনুসারে কোনো রাজ্যে জারি করা রাষ্ট্রপতি শাসনের সর্বোচ্চ মেয়াদ কত?
উত্তর : ৬ মাস।
(১৯) ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধান কে?
উত্তর : উপরাজ্যপাল।
(২০) সংবিধানের কোন অংশটি সংবিধানের আত্মা (Soul of the Constitution) রূপে পরিচিত?
উত্তর : প্রস্তাবনা।
(২১) সংবিধানের কত নং ধারা অনুসারে সংসদের উভয় কক্ষে কেন্দ্রীয় বাজেট পেশ করা হয়?
উত্তর : ১১২ নং।
(২২) সংবিধানের কত নং ধারা আইনের দৃষ্টিতে সমতা ও সমান সুরক্ষা প্রদান করে?
উত্তর : ১৪ নং।
(২৩) ভারতের সংসদে রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত?
উত্তর : ৬ বছর।
(২৪) সংবিধানের কয়টি মৌলিক কর্তব্য (Fundamental Duty) -এর উল্লেখ রয়েছে?
উত্তর : ১১ টি।
(২৫) সংবিধানের কত নং ধারাতে মৌলিক কর্তব্যের উল্লেখ রয়েছে?
উত্তর : ৫১এ নং।
(২৬) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়?
উত্তর : ৪৪-তম সংশোধনী।
(২৭) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল (NCT) ঘোষণা করা হয়?
উত্তর : ৬৯-তম সংশোধনী।
(২৮) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ৬ থেকে ১৪ বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়?
উত্তর : ৮৬-তম সংশোধনী।
(২৯) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সমবায় সমিতি গঠনের সাংবিধানিক অধিকার প্রদান করা হয়?
উত্তর : ৯৭-তম সংশোধনী।
(৩০) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় বিচারবিভাগীয় নিয়োগ কমিশন (NJAC) স্থাপিত হয়?
উত্তর : ৯৯-তম সংশোধনী।
(৩১) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে গুডস্ অ্যান্ড সার্ভিসেস্ ট্যাক্স (GST) -এর সূচনা হয়?
উত্তর : ১০১-তম সংশোধনী।
(৩২) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন (NCBC)-কে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে?
উত্তর : ১০২-তম সংশোধনী।
(৩৩) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী (EWS) -এর জন্য ১০% সংরক্ষণ প্রবর্তন করা হয়?
উত্তর : ১০৩-তম সংশোধনী।
(৩৪) সংবিধান অনুসারে লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়সসীমা কত?
উত্তর : ২৫ বছর।
(৩৫) সংবিধান অনুসারে রাজ্যসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়সসীমা কত?
উত্তর : ৩৫ বছর।
(৩৬) কবে ভারতের গণপরিষদ কর্তৃক সংবিধান গৃহীত হয়?
উত্তর : ২৬ শে নভেম্বর, ১৯৪৯।
(৩৭) কবে ভারতের সংবিধান কার্যকর করা হয়?
উত্তর : ২৬ শে জানুয়ারি, ১৯৫০।
(৩৮) কে ভারতের সংবিধানের জনক রূপে পরিচিত?
উত্তর : ড: বি. আর. আম্বেদকর।
(৩৯) সংবিধান অনুসারে উপরাষ্ট্রপতি পদের ন্যূনতম বয়সসীমা কত?
উত্তর : ৩৫ বছর।
(৪০) রাষ্ট্রপতি রাজ্যসভাতে কতজন সদস্য মনোনীত করতে পারেন?
উত্তর : ১২ জন।
(৪১) সংবিধান রচনার খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?
উত্তর : ড: বি. আর. আম্বেদকর।
(৪২) কবে প্রথমবার সংবিধান সংশোধন করা হয়?
উত্তর : ১৮ ই জুন, ১৯৫১।
(৪৩) ভারতে কবে সংবিধান দিবস (Constitution Day) পালিত হয়?
উত্তর : ২৬ শে নভেম্বর।
(৪৪) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সংবিধানের প্রস্তাবনাতে সমাজতান্ত্রিক (Socialist) ও ধর্মনিরপেক্ষ (Secular) শব্দদুটি যোগ করা হয়?
উত্তর : ৪২-তম সংশোধনী।
(৪৫) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়?
উত্তর : ৬১-তম সংশোধনী।
(৪৬) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC) -এর জন্য ২৭% সংরক্ষণ প্রদান করা হয়?
উত্তর : ৯৩-তম সংশোধনী।
(৪৭) কত তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের সাথে ছিটমহল বিনিময় করা হয়?
উত্তর : ১০০-তম সংশোধনী।
(৪৮) সংবিধানের কোন তফশিলে ২২ টি সরকারি ভাষার উল্লেখ রয়েছে?
উত্তর : অষ্টম তফশিল।
(৪৯) সংবিধান অনুসারে রাজ্যপাল পদের ন্যূনতম বয়সসীমা কত?
উত্তর : ৩৫ বছর।
(৫০) সংবিধান অনুসারে মুখ্যমন্ত্রী পদের ন্যূনতম বয়সসীমা কত?
উত্তর : ২৫ বছর (বিধানসভার সদস্য হিসাবে) এবং ৩০ বছর (বিধান পরিষদের সদস্য হিসাবে)।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

Gender Awareness

One thought on “Constitution of India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!