Computer Knowledge
Computer Knowledge
ভূগোলিকা-Bhugolika-এর ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগের উদ্দেশ্য হল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Competitive Exams)-তে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। ‘পরীক্ষা প্রস্তুতি’ -এর MISCELLANEOUS বিভাগে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল: কম্পিউটার জ্ঞান (Computer Knowledge)। এই পোস্টে কম্পিউটার জ্ঞান সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্নোত্তর দেওয়া হল।

কম্পিউটার জ্ঞান (Computer Knowledge)
(১) কম্পিউটারের জনক (Father of Computer) রূপে পরিচিত কে?
উত্তর : চার্লস ব্যাবেজ।
(২) প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত প্রযুক্তি কি?
উত্তর : ভ্যাকুয়াম টিউব (Vacuum Tube)।
(৩) দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত প্রযুক্তি কি?
উত্তর : ট্রানজিস্টর (Transistor)।
(৪) তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত প্রযুক্তি কি?
উত্তর : ইন্টিগ্রেটেড সার্কিট (Integrated Circuit)।
(৫) চতুর্থ প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত প্রযুক্তি কি?
উত্তর : মাইক্রোপ্রসেসর (Microprocessor)।
(৬) পঞ্চম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত প্রযুক্তি কি?
উত্তর : আলট্রা লার্জ-স্কেল ইন্টিগ্রেশন (ULSI) এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI)।
(৭) একটি প্রথম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ দাও।
উত্তর : ENIAC, EDVAC, UNIVAC ইত্যাদি।
(৮) একটি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ দাও।
উত্তর : PDP-8, IBM1400 Series, IBM 7090 ইত্যাদি।
(৯) একটি তৃতীয় প্রজন্মের কম্পিউটারের উদাহরণ দাও।
উত্তর : IBM 360, IBM 370, PDP-11 ইত্যাদি।
(১০) একটি চতুর্থ প্রজন্মের কম্পিউটারের উদাহরণ দাও।
উত্তর : IBM PC, STAR 1000, APPLE II ইত্যাদি।
(১১) একটি পঞ্চম প্রজন্মের কম্পিউটারের উদাহরণ দাও।
উত্তর : Desktop, Laptop, IBM Watson ইত্যাদি।
(১২) কত সালে পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রচলন শুরু হয়?
উত্তর : ১৯৮২।
(১৩) প্রথম কম্পিউটার ভাইরাস কোনটি?
উত্তর : Creeper।
(১৪) কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি?
উত্তর : Read-Only Memory (ROM)।
(১৫) কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোনটি?
উত্তর : Central Processing Unit (CPU)।
(১৬) কোনটি কম্পিউটারের মস্তিষ্ক রূপে পরিচিত?
উত্তর : Central Processing Unit (CPU)।
(১৭) ১ কিলোবাইট (KB) সমান কত বাইট?
উত্তর : ১০২৪ বাইট।
(১৮) কোনটি কম্পিউটারের অস্থায়ী বা উদ্বায়ী স্মৃতি রূপে পরিচিত?
উত্তর : Random Access Memory (RAM)।
(১৯) WWW -এর পুরো কথাটি কি?
উত্তর : World Wide Web।
(২০) URL -এর পুরো কথাটি কি?
উত্তর : Uniform Resource Locator।
(২১) কোন এককের দ্বারা কম্পিউটারের কাজের গতি প্রকাশ করা হয়?
উত্তর : ন্যানোসেকেন্ড।
(২২) VPN -এর পুরো কথাটি কি?
উত্তর : Virtual Private Network।
(২৩) বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন কোনটি?
উত্তর : Google।
(২৪) PDA -এর পুরো কথাটি কি?
উত্তর : Personal Digital Assistant।
(২৫) কম্পিউটারের মাইক্রোপ্রসেসরের প্রধান কাজ কোনটি?
উত্তর : তথ্য প্রক্রিয়াকরণ।
(২৬) কম্পিউটারের মাইক্রোপ্রসেসরের কোন অংশ তথ্য প্রক্রিয়াকরণ করে?
উত্তর : ALU।
(২৭) ALU -এর পুরো কথাটি কি?
উত্তর : Arithmetic Logic Unit।
(২৮) প্রথম বাণিজ্যিক মাইক্রোপ্রসেসর কোনটি?
উত্তর : ইন্টেল ৪০০৪ (Intel 4004)।
(২৯) কম্পিউটার কিবোর্ডে কতগুলি ফাংশন কি (Function Key) থাকে?
উত্তর : ১২ টি।
(৩০) কত সালে উইন্ডোজ (Windows) -এর প্রথম ভার্সন চালু হয়?
উত্তর : ১৯৮৫।
(৩১) VIRUS -এর পুরো কথাটি কি?
উত্তর : Vital Information Resources Under Siege।
(৩২) ফ্লপি ডিস্ক (Floppy Disk) -এর প্রামাণ্য ধারণ ক্ষমতা কত মেগাবাইট?
উত্তর : ১.৪৪ মেগাবাইট।
(৩৩) কম্পিউটার কিবোর্ডে দীর্ঘতম কি (Longest Key) কোনটি?
উত্তর : স্পেসবার (Spacebar)।
(৩৪) কম্পিউটার কিবোর্ডে কয়টি অ্যারো কি (Arrow Key) থাকে?
উত্তর : ৪ টি।
(৩৫) কম্পিউটার কিবোর্ডে ‘Cut’ করার শর্টকাট কি?
উত্তর : Ctrl + X।
(৩৬) কম্পিউটার কিবোর্ডে ‘Paste’ করার শর্টকাট কি?
উত্তর : Ctrl + V।
(৩৭) কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস (Input Device) -এর উদাহরণ দাও।
উত্তর : কিবোর্ড (Keyboard), মাউস (Mouse), স্ক্যানার (Scanner), জয়স্টিক (Joystick), ওয়েবক্যাম (Webcam) ইত্যাদি।
(৩৮) কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস (Output Device) -এর উদাহরণ দাও।
উত্তর : মনিটর (Monitor), প্লটার (Plotter), প্রিন্টার (Printer), প্রজেক্টর (Projector), ভিডিও কার্ড (Video Card) ইত্যাদি।
(৩৯) কম্পিউটারের একটি ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Device) -এর উদাহরণ দাও।
উত্তর : ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ (USB Flash Drive), মডেম (Modem), নেটওয়ার্ক কার্ড (Network Card) ইত্যাদি।
(৪০) কম্পিউটার কিবোর্ডে রিডু (Redo) করার শর্টকাট কি?
উত্তর : Ctrl + Y।
(৪১) কোন সংস্থা প্রথম হার্ডডিস্ক তৈরি করে?
উত্তর : IBM (International Business Machines)।
(৪২) কত সালে প্রথম হার্ডডিস্ক তৈরি হয়?
উত্তর : ১৯৫৬।
(৪৩) কত সালে প্রথম ই-মেইল (e-mail) পাঠানো হয়েছিল?
উত্তর : ১৯৭১।
(৪৪) কম্পিউটারের সফটওয়্যার প্রধানত কত প্রকার?
উত্তর : ৩ প্রকার (System Software, Application Software, Programming Software)।
(৪৫) কম্পিউটারের হার্ডওয়্যার প্রধানত কত প্রকার?
উত্তর : ৪ প্রকার (Input Device, Processing Device, Output Device, Storage Device)।
(৪৬) একটি কম্পিউটার সফটওয়্যারের উদাহরণ দাও।
উত্তর : Microsoft Office, Web Browser, Microsoft Windows, Microsoft Excel, Adobe Photoshop ইত্যাদি।
(৪৭) একটি কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ দাও।
উত্তর : CPU, Motherboard, RAM, Monitor, Keyboard ইত্যাদি।
(৪৮) কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিটবোর্ড কোনটি?
উত্তর : মাদারবোর্ড (Motherboard)।
(৪৯) একটি পোর্টেবল স্টোরেজ ডিভাইসের উদাহরণ দাও।
উত্তর : পেনড্রাইভ (USB Flash Drive), সলিড স্টেট ড্রাইভ (SSD), এক্সটার্নাল হার্ড ড্রাইভ (External Hard Drive) ইত্যাদি।
(৫০) কম্পিউটার ও ইন্টারনেটের মধ্যে ডেটা আদান-প্রদানের জন্য কি ব্যবহার করা হয়?
উত্তর : মডেম (Modem)।
Pingback: Environment Awareness Part-1 - ভূগোলিকা-Bhugolika
Pingback: Sports - General Knowledge - ভূগোলিকা-Bhugolika