Monday, March 16, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D Arithmetic Part-12

WBSSC Group-C & D Arithmetic Part-12

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-12)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D Arithmetic Part-12

পাটিগণিত (Arithmetic)

(১) দুটি সংখ্যার যোগফল ৭৮ এবং তাদের লসাগু ১৮০। সংখ্যা দুটি কি কি?
(A) ৫৮, ২০
(B) ৫৩, ২৫
(C) ৬০, ১৮
(D) ৬৫, ১৩
উত্তর : (C) ৬০, ১৮।

(২) দুটি সংখ্যার অনুপাত ৯ : ৭ এবং গসাগু ১৯ হলে, সংখ্যা দুটি কি কি?
(A) ১৩৩ ও ১৫৬
(B) ১৩৩ ও ১৭১
(C) ১৩৫ ও ১৭১
(D) ১২৩ ও ১৬১
উত্তর : (B) ১৩৩ ও ১৭১।

(৩) সরল করো।
১৭/২ − [১৩/৪ ÷ {৫/৪ − ১/২ (৩/২ − ১/৩ − ১/৬)}]
(A) ২১/৬
(B) ২৩/৬
(C) ২৫/৬
(D) ২৭/৬
উত্তর : (C) ২৫/৬।

(৪) সরল করো।
(৩/২ × ২/১) ÷ (৪/৭ × ৭/১০) এর (৫/৬ × ৬/১)
(A) ২/৩
(B) ১/৩
(C) ৩/২
(D) ১
উত্তর : (C) ৩/২।

(৫) একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম এবং তাতে সোনা ও তামার অনুপাত ৩ : ১। ওই গহনাতে কত গ্রাম সোনা মেশালে সোনা ও তামার অনুপাত ৪ : ১ হবে?
(A) ২ গ্রাম
(B) ৪ গ্রাম
(C) ৬ গ্রাম
(D) ৮ গ্রাম
উত্তর : (B) ৪ গ্রাম।

(৬) দুটি সংখ্যার অনুপাত ৫ : ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি হয় ২ : ৩। সংখ্যা দুটি কি কি?
(A) ১০, ১২
(B) ১২, ১৪
(C) ১০, ১৬
(D) ১২, ১৬
উত্তর : (C) ১০, ১৬।

(৭) বিভাবতী এবং অন্তরা ২০ দিনে একটি কাজ শেষ করতে পারে। তারা ১৫ দিন একত্রে কাজ করে এবং তারপর অন্তরা চলে যায়। বাকি কাজ বিভাবতী একাই ১০ দিনে সম্পন্ন করে। বিভাবতী একা কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারে?
(A) ২৫ দিন
(B) ৩০ দিন
(C) ৩৫ দিন
(D) ৪০ দিন
উত্তর : (D) ৪০ দিন।

(৮) A এবং B একসাথে ৫০ দিনের মধ্যে একটি কাজ করতে পারে। A যদি B এর থেকে ৪০% কম দক্ষ হয়, তাহলে A একা কত দিনে ৬০% কাজ সম্পন্ন করতে পারে?
(A) ৭০ দিনে
(B) ৮০ দিনে
(C) ৮৫ দিনে
(D) ৯০ দিনে
উত্তর : (B) ৮০ দিনে।

(৯) একজন ব্যক্তি ৪ ঘন্টা ধরে চললেন। অর্ধেক পথ তিনি গেলেন বাসে ৪০ কিমি/ঘন্টা ও বাকি পথ তিনি গেলেন স্কুটারে ৩০ কিমি/ঘন্টা গতিবেগে। তিনি মোট কতখানি দূরত্ব অতিক্রম করেছিলেন?
(A) ৬৯.৫৫ কিমি
(B) ৯৭.৫৭ কিমি
(C) ১৩৭.১৪ কিমি
(D) ১১৭.৫০ কিমি
উত্তর : (C) ১৩৭.১৪ কিমি।

(১০) একটি ট্রেন ১৫ সেকেন্ডে একটি পোস্টকে অতিক্রম করে এবং ১০০ মিটার লম্বা প্লাটফর্ম অতিক্রম করে ২৫ সেকেন্ডে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
(A) ১৪০ মিটার
(B) ১৪৭ মিটার
(C) ১৫০ মিটার
(D) ১৬০ মিটার
উত্তর : (C) ১৫০ মিটার।

(১১) বিভাবতী কোনো সপ্তাহের ২ দিন গড়ে ৩২ টি করে, ৩ দিন গড়ে ২৮ টি করে এবং বাকি ২ দিন গড়ে ৩১ টি করে অঙ্ক করল। বিভাবতী ৭ দিনে গড়ে কয়টি করে অঙ্ক করল?
(A) ২৮
(B) ২৯
(C) ৩০
(D) ৩১
উত্তর : (C) ৩০।

(১২) পাঁচটি সংখ্যার প্রথম চারটির গড় ২৬ এবং শেষ চারটির গড় ২৫ হলে, প্রথম ও পঞ্চম সংখ্যার অন্তর কত?
(A) ৪
(B) ৫
(C) ৬
(D) ৭
উত্তর : (A) ৪।

(১৩) কোনো পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী গণিতে এবং ৭০% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করলো। উভয় বিষয়ে ৬০% পরীক্ষার্থী পাস করলে, শতকরা কতজন পরীক্ষার্থী ফেল করলো?
(A) ১০%
(B) ১২%
(C) ১৫%
(D) ২০%
উত্তর : (A) ১০%।

(১৪) কোনো স্কুলে পরীক্ষায় ৭০% পরীক্ষার্থী গণিতে এবং ৮০% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করেছে। কিন্তু ১০% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩৬০ জন পরীক্ষার্থী পাস করে, তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?
(A) ৩০০ জন
(B) ৪০০ জন
(C) ৫০০ জন
(D) ৬০০ জন
উত্তর : (D) ৬০০ জন।

(১৫) কোনো একটি বস্তুর ক্ষেত্রে যদি ছাড়ের পরিমাণ ২৫% হয়, তাহলে লাভের পরিমাণ ২৫% হয়। যদি ছাড়ের পরিমাণ ১০% হয়, তবে লাভের পরিমাণ কত হবে?
(A) ৪০%
(B) ৪৫%
(C) ৫০%
(D) ৫৫%
উত্তর : (C) ৫০%।

(১৬) একজন ব্যবসায়ী একটি দ্রব্য ২০% ক্ষতিতে বিক্রি করে। যদি তিনি ২০০ টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে তার ৫% লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
(A) ৮০০ টাকা
(B) ৬০০ টাকা
(C) ৪০০ টাকা
(D) ২০০ টাকা
উত্তর : (A) ৮০০ টাকা।

(১৭) ৭/৩ + X + ১১/৩ + ৫/২ = ৫৫/৬ হলে, X = ?
(A) ৩/২
(B) ২/৩
(C) ৪/৩
(D) ৩/৪
উত্তর : (B) ২/৩।

(১৮) ৯/৪ + ১৫/৪ − ৫/৩ = ?
(A) ১৩/৩
(B) ১৪/৩
(C) ১৬/৩
(D) ১১/৩
উত্তর : (A) ১৩/৩।

(১৯) প্রতি মাসে ৫ পয়সা প্রতি টাকায় ৮ মাসের জন্য ২৭০০ টাকার সরল সুদ কত হবে?
(A) ১০২০ টাকা
(B) ১০৪০ টাকা
(C) ১০৬০ টাকা
(D) ১০৮০ টাকা
উত্তর : (D) ১০৮০ টাকা।

(২০) সরল সুদে ধার দেওয়া অর্থ সুদে-আসলে ৩ বছর পর ৭১৫ টাকা এবং আরও ৫ বছর পর ৯৯০ টাকা হয়। আসল কত?
(A) ৫০০ টাকা
(B) ৫২৫ টাকা
(C) ৫৫০ টাকা
(D) ৫৭৫ টাকা
উত্তর : (C) ৫৫০ টাকা।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D Arithmetic Part-11

One thought on “WBSSC Group-C & D Arithmetic Part-12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!