Friday, February 6, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D Arithmetic Part-9

WBSSC Group-C & D Arithmetic Part-9

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-9)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D Arithmetic Part-9

পাটিগণিত (Arithmetic)

(১) দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং যদি তাদের লসাগু ২৪০ হয়, তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
(A) ৩০
(B) ৪০
(C) ৫০
(D) ৬০
উত্তর : (D) ৬০।

(২) দুটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং তাদের গসাগু ১০ হলে, সংখ্যা দুটির গুণফল কত?
(A) ২০০
(B) ৩০০
(C) ৫০০
(D) ৬০০
উত্তর : (D) ৬০০।

(৩) মান নির্ণয় করো।
১০ + ৪৮ ÷ ২ − ৪ এর ৬ − ২ × ৩
(A) ২
(B) ৪
(C) ৬
(D) ৮
উত্তর : (B) ৪।

(৪) মান নির্ণয় করো।
৭৫ ÷ ৫ এর ৩ + ১ − ৩ × ১৪ ÷ ৭
(A) ০
(B) ১
(C) ২
(D) ৩
উত্তর : (A) ০।

(৫) যদি A : B = ৪ : ৫, B : C = ১০ : ৭, এবং C : D = ১৪ : ১৫ হলে, সম্মিলিত অনুপাত A : B : C : D = ?
(A) ১৬ : ২০ : ১৪ : ১৫
(B) ১৬ : ১৮ : ১৬ : ১২
(C) ১৬ : ২০ : ১৬ : ১৪
(D) ১৬ : ২২ : ১৮ : ১৫
উত্তর : (A) ১৬ : ২০ : ১৪ : ১৫।

(৬) U : V = ৪ : ৭ এবং V : W = ৯ : ৭ এবং U = ৭২ হলে, W -এর মান কত?
(A) ৪৯
(B) ৬৬
(C) ৭৯
(D) ৯৮
উত্তর : (D) ৯৮।

(৭) A এবং B একা একটি কাজ যথাক্রমে ১৬ দিনে ও ২৪ দিনে করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করে। কিন্তু কাজটি শেষ হওয়ার ৬ দিন আগে B চলে যায়। কাজটি মোট কত দিনে শেষ হবে?
(A) ১০ দিনে
(B) ১১ দিনে
(C) ১২ দিনে
(D) ১৩ দিনে
উত্তর : (C) ১২ দিনে।

(৮) লালু এবং ভোলু একা একটি কাজ যথাক্রমে ২০ দিনে এবং ৩০ দিনে শেষ করে। লালু একা ৫ দিন কাজ করার পর ভোলু যোগ দেয়। বাকি কাজ লালু ও ভোলু একত্রে কত দিনে শেষ করবে?
(A) ৬ দিনে
(B) ৭ দিনে
(C) ৮ দিনে
(D) ৯ দিনে
উত্তর : (D) ৯ দিনে।

(৯) সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি খুঁটি অতিক্রম করতে যথাক্রমে ১৩ সেকেন্ড এবং ২৬ সেকেন্ড সময় নেয়। এই ট্রেনগুলো যদি একই দিকে চলতে থাকে, তাহলে একে অপরকে পার হতে কতক্ষণ সময় লাগবে?
(A) ৪২ সেকেন্ড
(B) ৪৫ সেকেন্ড
(C) ৪৮ সেকেন্ড
(D) ৫২ সেকেন্ড
উত্তর : (D) ৫২ সেকেন্ড।

(১০) একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট হলে, লক্ষ্যবস্তুর দূরত্ব কত?
(A) ১৮২৫ ফুট
(B) ১৯২৫ ফুট
(C) ২০২৫ ফুট
(D) ২১২৫ ফুট
উত্তর : (B) ১৯২৫ ফুট।

(১১) একটি ক্রিকেট খেলায় ছয়জন ব্যাটসম্যানের পাঁচজন যথাক্রমে ১৫, ৮৫, ২১, ৪৫, ৬৭ রান করেছে। গড় রান ৫৩ হলে, ষষ্ঠ জন কত রান করেছে?
(A) ৭০
(B) ৭৫
(C) ৮০
(D) ৮৫
উত্তর : (D) ৮৫।

(১২) পাঁচজন ছাত্রের মধ্যে প্রথম দুজনের বয়সের গড় ৯ বছর ও শেষ দুজনের বয়সের গড় ১১.৫ বছর। তাদের সকলের বয়সের গড় ১০ বছর হলে, তৃতীয় জনের বয়স কত?
(A) ৬ বছর
(B) ৭ বছর
(C) ৮ বছর
(D) ৯ বছর
উত্তর : (D) ৯ বছর।

(১৩) এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালো। সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত শতাংশ বেড়েছে বা কমেছে?
(A) ৫.৫০% বেড়েছে
(B) ৬.২৫% বেড়েছে
(C) ৫.৫০% কমেছে
(D) ৬.২৫% কমেছে
উত্তর : (D) ৬.২৫% কমেছে।

(১৪) কাপড়ের মূল্য ২০% কমে গেলে, কোনো ব্যক্তি খরচ বৃদ্ধি না করেও কাপড়ের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করতে পারে?
(A) ২০%
(B) ২৫%
(C) ৩০%
(D) ৩৫%
উত্তর : (B) ২৫%।

(১৫) A একটি দ্রব্য B-কে ১৫% লাভে বিক্রয় করে, B ওই দ্রব্যটি C-কে ৫% ক্ষতিতে বিক্রয় করে। মোট প্রকৃত লাভ/ক্ষতি কত?
(A) ৯.২৫% লাভ
(B) ৮.২৫% লাভ
(C) ৯.২৫% ক্ষতি
(D) ৮.২৫% ক্ষতি
উত্তর : (A) ৯.২৫% লাভ।

(১৬) ৪৫০ টাকায় একটি বস্তু বিক্রি করে এক ব্যক্তির লোকসান হল ২৫%। কত টাকায় বস্তুটিকে বিক্রি করলে ব্যক্তিটির লাভ হত ৫০%?
(A) ৬০০ টাকা
(B) ৭০০ টাকা
(C) ৮০০ টাকা
(D) ৯০০ টাকা
উত্তর : (D) ৯০০ টাকা।

(১৭) কোনো সম্পত্তির ১/২ অংশের মূল্য ১৬০০ টাকা হলে, ওই সম্পত্তির ১/৮ অংশের মূল্যের চারগুণ কত?
(A) ১৬০০ টাকা
(B) ২০০০ টাকা
(C) ২৬০০ টাকা
(D) ৩০০০ টাকা
উত্তর : (A) ১৬০০ টাকা।

(১৮) নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম?
(A) ৩/৫
(B) ৫/৮
(C) ৬/১১
(D) ৮/১৪
উত্তর : (B) ৫/৮।

(১৯) যদি বার্ষিক ১০% হারে সরল সুদে ৮০০ টাকা ব্যাঙ্কে জমা দিয়ে সুদে আসলে ১২০০ টাকা ফেরত পাওয়া যায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাঙ্কে জমা ছিল?
(A) ৪ বছর
(B) ৫ বছর
(C) ৬ বছর
(D) ৭ বছর
উত্তর : (B) ৫ বছর।

(২০) একই সময়ে বিভাবতী ব্যাঙ্কে এবং অন্তরা পোস্ট অফিসে ২০০০ টাকা করে জমা রাখেন। ৩ বছর পর তারা সুদসহ যথাক্রমে ২৩৬০ টাকা ও ২৪৮০ টাকা ফেরত পায়। ব্যাঙ্ক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত?
(A) ৩ : ৪
(B) ১ : ৪
(C) ৫ : ৪
(D) ২ : ৪
উত্তর : (A) ৩ : ৪।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D Arithmetic Part-8

One thought on “WBSSC Group-C & D Arithmetic Part-9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!