Friday, February 6, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D Arithmetic Part-8

WBSSC Group-C & D Arithmetic Part-8

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-8)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D Arithmetic Part-8

পাটিগণিত (Arithmetic)

(১) দুটি সংখ্যার গসাগু ২১ এবং গুণফল ১৫৭৫ হলে, সংখ্যা দুটির লসাগু কত?
(A) ৫৫
(B) ৬৫
(C) ৭৫
(D) ৮৫
উত্তর : (C) ৭৫।

(২) দুটি সংখ্যার লসাগু ১০২৫ এবং গুণফল ২৫৬২৫ হলে, সংখ্যা দুটির গসাগু কত?
(A) ১০
(B) ১৫
(C) ২০
(D) ২৫
উত্তর : (D) ২৫।

(৩) মান নির্ণয় করো।
২২২ × ৩/৫ × ৪/৯ × ৫/৮
(A) ৩১
(B) ৩৩
(C) ৩৫
(D) ৩৭
উত্তর : (D) ৩৭।

(৪) মান নির্ণয় করো।
______ এর ৭/৯ এর ২/৭ এর ৩/৫ = ১৪
(A) ১০০
(B) ১০৫
(C) ১১০
(D) ১১৫
উত্তর : (B) ১০৫।

(৫) যদি P : Q = ৫ : ২ হয়, তাহলে (৪ P + ৫ Q) : (৪ P − ৫ Q) = ?
(A) ২০ : ১০
(B) ৩০ : ১০
(C) ২৫ : ১০
(D) ১৫ : ১০
উত্তর : (B) ৩০ : ১০।

(৬) একটি বাক্সে ৫, ২ এবং ১ মূল্যের মুদ্রা ৪ : ৩ : ২ অনুপাতে রয়েছে। যদি বাক্সটিতে মোট ২৮০ টাকা থাকে, তবে প্রতিটি মানের মুদ্রার সংখ্যা কত?
(A) ৩০, ২০, ১০
(B) ৪০, ৩০, ২০
(C) ৪০, ২০, ১০
(D) ৪০, ৩০, ১০
উত্তর : (B) ৪০, ৩০, ২০।

(৭) রাম একটি কাজ ১৫ দিনে করতে পারে। ৩ দিন কাজ হওয়ার পর রাম চলে যায়। শ্যাম বাকি কাজ ১২ দিনে শেষ করে। শ্যাম একা কত দিনে সম্পূর্ণ কাজটি করতে পারবে?
(A) ১০ দিনে
(B) ১৫ দিনে
(C) ১৮ দিনে
(D) ২০ দিনে
উত্তর : (B) ১৫ দিনে।

(৮) অন্তরা একটি কাজ ২০ দিনে করতে পারে। ৫ দিন কাজ হওয়ার পর অন্তরা চলে যায়। বাকি কাজ বিভাবতী ৪৫/২ দিনে শেষ করে। অন্তরা ও বিভাবতী একত্রে করলে কাজটি কত দিনে শেষ হত?
(A) ১০ দিনে
(B) ১২ দিনে
(C) ১৪ দিনে
(D) ১৬ দিনে
উত্তর : (B) ১২ দিনে।

(৯) ১৫২.৫ মিটার দৈর্ঘ্যের এবং ১৫৭.৫ মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন বিপরীত দিক থেকে এসে ৯.৩ সেকেন্ডের মধ্যে পরস্পরকে অতিক্রম করে। প্রতি ঘন্টায় দুটি ট্রেনের সম্মিলিত গতিবেগ কত হবে?
(A) ১১০ কিমি/ঘন্টা
(B) ১১৫ কিমি/ঘন্টা
(C) ১২০ কিমি/ঘন্টা
(D) ১২৫ কিমি/ঘন্টা
উত্তর : (C) ১২০ কিমি/ঘন্টা।

(১০) দুটি ট্রেন একই সময়ে ব্যাঙ্গালুরু এবং চেন্নাই থেকে শুরু হয় এবং ৮০ কিমি/ঘন্টা এবং ৯৫ কিমি/ঘন্টা গতিবেগে একে অপরের দিকে এগিয়ে যায়। যখন তারা মিলিত হয়, দেখা যায় যে একটি ট্রেন অন্যটির চেয়ে ১৮০ কিমি বেশি ভ্রমণ করেছে। ব্যাঙ্গালুরু এবং চেন্নাইয়ের মধ্যে দূরত্ব কত?
(A) ১৯০০ কিমি
(B) ২০৫০ কিমি
(C) ২১০০ কিমি
(D) ২২৫০ কিমি
উত্তর : (C) ২১০০ কিমি।

(১১) ৯ টি সংখ্যার যোগফল ৫৩০। প্রথম ৫টির গড় ৫৬ এবং শেষের ৫টির গড় ৬২ হলে, পঞ্চম সংখ্যাটি কত?
(A) ৫০
(B) ৫৫
(C) ৬০
(D) ৬৫
উত্তর : (C) ৬০।

(১২) একজন ছাত্র ২৪০ টাকায় কতগুলো কলম কিনল। সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেতো, তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। ওই ছাত্র কতগুলো কলম কিনল?
(A) ১২ টি
(B) ১৩ টি
(C) ১৪ টি
(D) ১৫ টি
উত্তর : (D) ১৫ টি।

(১৩) কোনো সংখ্যার ৪০% -এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি। সংখ্যাটি কত?
(A) ৫০
(B) ৬০
(C) ৭০
(D) ৮০
উত্তর : (C) ৭০।

(১৪) কোনো সংখ্যার ৬০% থেকে ৬০ বিয়োগ করলে ফলাফল হয় ৬০। সংখ্যাটি কত?
(A) ১৮০
(B) ২০০
(C) ১৬০
(D) ২২০
উত্তর : (B) ২০০।

(১৫) এক ব্যক্তি ৮ টি আম ৯ টাকায় কিনে ৯ টি আম ৮ টাকায় বিক্রি করলেন। তার কত শতাংশ লাভ বা ক্ষতি হল?
(A) ২০.৯৮% লাভ
(B) ১৯.৯৮% লাভ
(C) ২০.৯৮% ক্ষতি
(D) ১৯.৯৮% ক্ষতি
উত্তর : (C) ২০.৯৮% ক্ষতি।

(১৬) ৫ মিটার কাপড় বিক্রি করে ২ মিটার কাপড়ের ক্রয় মূল্যের সমপরিমাণ মূল্য লাভ হল। লাভের হার কত?
(A) ৩৫%
(B) ৪০%
(C) ৪৫%
(D) ৫০%
উত্তর : (B) ৪০%।

(১৭) একটি ফুটবল টুর্নামেন্টে ৩০,০০০ টিকিট বিক্রি করা হয়। এক-চতুর্থাংশ টিকিট ৩০ টাকা/প্রতি দরে, এক-তৃতীয়াংশ টিকিট ২৫ টাকা/প্রতি দরে এবং অবশিষ্ট টিকিট ২০ টাকা/প্রতি দরে বিক্রি করা হয়। ২০ টাকা/প্রতি দরে কয়টি টিকিট বিক্রি করা হয়?
(A) ১১,৫০০ টি
(B) ১২,০০০ টি
(C) ১২,৫০০ টি
(D) ১৩,০০০ টি
উত্তর : (C) ১২,৫০০ টি।

(১৮) একটি সংখ্যা অপর সংখ্যাটির ২/৩ অংশ। সংখ্যা দুটির সমষ্টি ১০০ হলে, বড়ো সংখ্যাটি কত?
(A) ৫০
(B) ৬০
(C) ৭০
(D) ৮০
উত্তর : (B) ৬০।

(১৯) যদি ২৯২ টাকার ১ দিনের সুদ ৫ পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত?
(A) ৫.২৫%
(B) ৬.২৫%
(C) ৭.২৫%
(D) ৮.২৫%
উত্তর : (B) ৬.২৫%।

(২০) বার্ষিক ৮% হার সরল সুদে কত বছরে ৬০০ টাকার সুদ ১৬৮ টাকা হবে?
(A) ২.৫ বছরে
(B) ৩ বছরে
(C) ৩.৫ বছরে
(D) ৪ বছরে
উত্তর : (C) ৩.৫ বছরে।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D Arithmetic Part-7

One thought on “WBSSC Group-C & D Arithmetic Part-8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!