WBSSC Group-C & D Arithmetic Part-3
WBSSC Group-C & D Arithmetic Part-3
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-3)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

পাটিগণিত (Arithmetic)
(১) ১ মিটার ২ ডেসিমিটার ৫ সেন্টিমিটার, ৭ মিটার ৫ ডেসিমিটার, ৮ মিটার ৭ ডেসিমিটার ৫ সেন্টিমিটার -এর লসাগু কত?
(A) ৪৮ মিটার ৭ ডেসিমিটার
(B) ৫০ মিটার ৫ ডেসিমিটার
(C) ৫২ মিটার ৫ ডেসিমিটার
(D) ৫৪ মিটার ৭ ডেসিমিটার
উত্তর : (C) ৫২ মিটার ৫ ডেসিমিটার।
(২) ৪২, ৭০, ৯৮, ১৫২ -এর গসাগু কত?
(A) ২
(B) ৩
(C) ৪
(D) ৬
উত্তর : (A) ২।
(৩) মান নির্ণয় করো।
১৫ ÷ ১৫ × ১৫ − ১৫
(A) ০
(B) ১
(C) ১৫
(D) ২২৫
উত্তর : (A) ০।
(৪) মান নির্ণয় করো।
(৫১২ ÷ ৪) ÷ ৪ ÷ ৪
(A) ০
(B) ২
(C) ৪
(D) ৮
উত্তর : (D) ৮।
(৫) A : B = ২ : ৩, B : C = ৪ : ৫ এবং C : D = ৭ : ৯ হলে, A : B : C : D = ?
(A) ৪৫ : ৭৫ : ১০১ : ১২৫
(B) ৪৮ : ৭৬ : ১০৫ : ১৩৫
(C) ৫০ : ৮০ : ১১০ : ১২৫
(D) ৫৬ : ৮৪ : ১০৫ : ১৩৫
উত্তর : (D) ৫৬ : ৮৪ : ১০৫ : ১৩৫।
(৬) ২ : ৫ অনুপাতের উভয় পদের সাথে কত যোগ করলে নতুন অনুপাত ৩ : ৪ হবে?
(A) ৫
(B) ৬
(C) ৭
(D) ৮
উত্তর : (C) ৭।
(৭) A, B ও C কোনো কাজ যথাক্রমে ১২, ১৬ এবং ২৪ দিনে করতে পারে। B ও C একত্রে ৪ দিন কাজ করার পর C-এর পরিবর্তে A কাজে যোগ দেয়। সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে?
(A) ৪ দিনে
(B) ৬ দিনে
(C) ৮ দিনে
(D) ১০ দিনে
উত্তর : (C) ৮ দিনে।
(৮) একটি কাজ A ও B একত্রে ৩০ দিনে, B ও C একত্রে ২৪ দিনে এবং C ও A একত্রে ২০ দিনে পারে। তারা ১০ দিন একত্রে কাজ করার পর B ও C চলে যায়। A বাকি কাজ কত দিনে শেষ করবে?
(A) ১৫ দিনে
(B) ১৮ দিনে
(C) ১৯ দিনে
(D) ২১ দিনে
উত্তর : (B) ১৮ দিনে।
(৯) অন্তরা ৮ মিটার/সেকেন্ড বেগে যাত্রা শুরু করার ৩০ সেকেন্ড পর বিভাবতী তাকে ধরার জন্য যাত্রা শুরু করল এবং যাত্রা স্থান থেকে ১২০০ মিটার দূরে অন্তরাকে ধরে ফেলল। বিভাবতীর গতিবেগ কত ছিল?
(A) ১০ মিটার/সেকেন্ড
(B) ১৫ মিটার/সেকেন্ড
(C) ২০ মিটার/সেকেন্ড
(D) ২৫ মিটার/সেকেন্ড
উত্তর : (A) ১০ মিটার/সেকেন্ড।
(১০) একটি মোটরবাইক এবং একটি গাড়ির গতির অনুপাত ৪ : ৫। যদি গাড়িটি ৫ ঘন্টায় ৩০০ কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে মোটরবাইকের গতি কত?
(A) ৪০ কিমি/ঘন্টা
(B) ৪৪ কিমি/ঘন্টা
(C) ৪৮ কিমি/ঘন্টা
(D) ৫০ কিমি/ঘন্টা
উত্তর : (C) ৪৮ কিমি/ঘন্টা।
(১১) ১০ টি সংখ্যার গড় ৪৫। যখন একটি নির্দিষ্ট সংখ্যা সেট থেকে সরানো হয়, তখন অবশিষ্ট সংখ্যাগুলোর গড় ৪২ হয়ে যায়। সরানো সংখ্যাটির মান কত ছিল?
(A) ৭০
(B) ৭২
(C) ৭৪
(D) ৭৬
উত্তর : (B) ৭২।
(১২) বিভাবতী এবং তার তিন বোনের গড় ওজন ৫৫ কেজি। যদি বিভাবতীর ওজন তার তিন বোনের গড় ওজনের চেয়ে ৪ কেজি বেশি হয়, তাহলে বিভাবতীর ওজন কত?
(A) ৫৬ কেজি
(B) ৫৮ কেজি
(C) ৬০ কেজি
(D) ৬২ কেজি
উত্তর : (B) ৫৮ কেজি।
(১৩) একটি শহরের মোট জনসংখ্যা ৫৫০০ জন। পুরুষ ও মহিলাদের সংখ্যা যথাক্রমে ৫% এবং ১০% বৃদ্ধি পায় এবং নির্ধারিত জনসংখ্যা ৬০০০ জন হয়। তাহলে শহরে পুরুষদের সংখ্যা কত?
(A) ১০০০
(B) ১২০০
(C) ১৫০০
(D) ২০০০
উত্তর : (A) ১০০০।
(১৪) গমের দাম ৪% হ্রাস পেয়েছে। আগে যে পরিমাণ অর্থ ৪৮ কেজি গম কেনার জন্য পর্যাপ্ত ছিল, এখন তা দিয়ে আর কত বেশি বা কম গম কেনা যাবে?
(A) ১ কেজি কম
(B) ১ কেজি বেশি
(C) ২ কেজি কম
(D) ২ কেজি বেশি
উত্তর : (D) ২ কেজি বেশি।
(১৫) রাম শ্যামকে একটি জামা ২০% ক্ষতিতে এবং শ্যাম যদুকে ওই জামাটি ১০% ক্ষতিতে ২৮৮ টাকায় বিক্রয় করে। রাম কত টাকায় জামাটি কিনেছিল?
(A) ৩৫০ টাকা
(B) ৩৭০ টাকা
(C) ৩৮৫ টাকা
(D) ৪০০ টাকা
উত্তর : (D) ৪০০ টাকা।
(১৬) এক ব্যক্তি ৯% ক্ষতিতে একটি গাড়ি বিক্রয় করেন। তিনি আরও ১৪,০০০ টাকা বেশি পেলে ৫% লাভ হত। গাড়িটির ক্রয়মূল্য কত?
(A) ১,০০,০০০ টাকা
(B) ১,১০,০০০ টাকা
(C) ১,২০,০০০ টাকা
(D) ১,৩০,০০০ টাকা
উত্তর : (A) ১,০০,০০০ টাকা।
(১৭) কোনো সংখ্যার ১/৩ অংশের ১/২ অংশ, সংখ্যাটির সাথে যুক্ত হলে যোগফল হয় ৩৫। সংখ্যাটি কত?
(A) ২৯
(B) ৩০
(C) ৩১
(D) ৩২
উত্তর : (B) ৩০।
(১৮) একটি সংখ্যার ১/৮ অংশ, সংখ্যাটির ১/৯ অংশ অপেক্ষা ৫ বেশি। সংখ্যাটির ১/১২ অংশ কত?
(A) ২০
(B) ২৫
(C) ৩০
(D) ৩৫
উত্তর : (C) ৩০।
(১৯) যদি ৭৫৫০ টাকা ৮ বছরে সুদে-আসলে ১০,৫৭০ টাকা হয়, তবে একই সুদের হারে ১০,৫৫০ টাকা কত বছরে সুদে-আসলে ১৬,৮৮০ টাকা হবে?
(A) ১০ বছর
(B) ১১ বছর
(C) ১২ বছর
(D) ১৩ বছর
উত্তর : (C) ১২ বছর।
(২০) যদি ৯০০ টাকা ৪ বছরে সুদে-আসলে ১০৮০ টাকা হয়, তবে কত টাকা ৫ বছরে সুদে-আসলে ১২৭৫ টাকা হবে?
(A) ১০১০ টাকা
(B) ১০২০ টাকা
(C) ১০৫০ টাকা
(D) ১০৭০ টাকা
উত্তর : (B) ১০২০ টাকা।
Pingback: WBSSC Group-C & D Arithmetic Part-4 - ভূগোলিকা-Bhugolika