Friday, February 6, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D Arithmetic Part-2

WBSSC Group-C & D Arithmetic Part-2

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-2)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D Arithmetic Part-2

পাটিগণিত (Arithmetic)

(১) ১৬, ২৪, ৩০, ৩৬, ৪৮ -এর লসাগু নির্ণয় করো।
(A) ৬৮০
(B) ৭২০
(C) ৭৪০
(D) ৭৬০
উত্তর : (B) ৭২০।

(২) ৪০৮, ৫৬১ ও ৭৯৯ -এর গসাগু নির্ণয় করো।
(A) ১১
(B) ১৩
(C) ১৭
(D) ১৯
উত্তর : (C) ১৭।

(৩) মান নির্ণয় করো।
০.০০৭৫ ÷ ০.০৩ ÷ ০.০৫
(A) ১
(B) ২
(C) ৩
(D) ৫
উত্তর : (D) ৫।

(৪) মান নির্ণয় করো।
১২/১১ × ২/৯ ÷ ৪০/৩৩
(A) ১/৩
(B) ১/৫
(C) ১/৭
(D) ১/১০
উত্তর : (B) ১/৫।

(৫) A : B = ২ : ৩ এবং C : D = ৫ : ৭ হলে, A : B : C = ?
(A) ১০ : ১২ : ২১
(B) ১০ : ১৫ : ২১
(C) ১০ : ১৫ : ২৫
(D) ১০ : ১২ : ২৫
উত্তর : (B) ১০ : ১৫ : ২১।

(৬) A : B = ১/২ : ১/৩ এবং B : C = ১/৪ : ১/৫ হলে, A : B : C = ?
(A) ১২ : ১০ : ৮
(B) ১৫ : ১০ : ৮
(C) ১৫ : ১০ : ৬
(D) ১২ : ১০ : ৬
উত্তর : (B) ১৫ : ১০ : ৮।

(৭) কোনো একটি কাজ A, B এবং C যথাক্রমে ২০, ১২ এবং ১৫ দিনে সম্পন্ন করে। কিছুদিন একা কাজ করার পর A কাজ ছেড়ে চলে যায়। তারপর B ও C এসে একত্রে বাকি কাজ ৩ দিনে শেষ করে। A কত দিন কাছে নিযুক্ত ছিল?
(A) ১০
(B) ১১
(C) ১২
(D) ১৩
উত্তর : (B) ১১।

(৮) A, B এবং C একটি কাজ পৃথকভাবে ১২, ১৫, ১০ দিনে করতে পারে। তারা একত্রে কাজ শুরুর ২ দিন পর A চলে যায়। এর ২ দিন পর B চলে যায়। বাকি কাজ C একা কত দিনে শেষ করবে?
(A) ৪/৩ দিনে
(B) ৫/৩ দিনে
(C) ৩/৫ দিনে
(D) ৩/৪ দিনে
উত্তর : (B) ৫/৩ দিনে।

(৯) এক ব্যক্তি ১০ কিমি/ঘণ্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছোতে ১৫ মিনিট দেরি করে। কিন্তু ১২ কিমি/ঘণ্টা গতিবেগে গেলে ১০ মিনিট দেরি করে। গন্তব্যস্থলের দূরত্ব কত?
(A) ৩ কিমি
(B) ৪ কিমি
(C) ৫ কিমি
(D) ৬ কিমি
উত্তর : (C) ৫ কিমি।

(১০) এক ব্যক্তি ৩০ কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে ১০ মিনিট দেরিতে পৌঁছোয়। কিন্তু ১০ কিমি/ঘণ্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে ৫ মিনিট আগে পৌঁছোয়। কোন গতিবেগে গেলে ওই ব্যক্তি ঠিক সময়ে গন্তব্যস্থলে পৌঁছোবে?
(A) ৩২ কিমি/ঘন্টা
(B) ৩৪ কিমি/ঘন্টা
(C) ৩৬ কিমি/ঘন্টা
(D) ৩৮ কিমি/ঘন্টা
উত্তর : (C) ৩৬ কিমি/ঘন্টা।

(১১) ১০ জনের একটি দলের গড় বয়স ৪ বছর বৃদ্ধি পায় যখন ৪০ এবং ৪৪ বছর বয়সী দুই ব্যক্তিকে প্রতিস্থাপন করা হয়। নতুন দুই ব্যক্তির গড় বয়স কত?
(A) ৫৮ বছর
(B) ৬০ বছর
(C) ৬২ বছর
(D) ৬৪ বছর
উত্তর : (C) ৬২ বছর।

(১২) ৭ টি ক্রমিক পূর্ণসংখ্যা এবং ৫ টি ক্রমিক পূর্ণসংখ্যা রয়েছে। ৭ টি পূর্ণসংখ্যার গড় ৫ টি পূর্ণসংখ্যার গড়ের চেয়ে ৩ কম। ৫ টি পূর্ণসংখ্যার যোগফল ৭ টি পূর্ণসংখ্যার যোগফলের চেয়ে ৮ বেশি। ৭ টি পূর্ণসংখ্যার গড় কত?
(A) ২.৫
(B) ২.৮
(C) ৩.২
(D) ৩.৫
উত্তর : (D) ৩.৫।

(১৩) একটি পরীক্ষায় তিনটি বিভাগে বিভক্ত ১৫০ টি প্রশ্ন আছে: বিভাগ A (৩০টি প্রশ্ন), বিভাগ B (৬০টি প্রশ্ন) এবং বিভাগ C (৬০টি প্রশ্ন)। একজন প্রার্থী বিভাগ A-এর ৬০%, বিভাগ B-এর ৫০%, এবং বিভাগ C-এর ৪০% প্রশ্নের সঠিক উত্তর দেন। যদি ন্যূনতম পাসের স্কোর ৬০% হয়, তবে পাস করার জন্য ওই প্রার্থীকে আরও কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে?
(A) ১৬
(B) ১৮
(C) ১৪
(D) ১০
উত্তর : (B) ১৮।

(১৪) একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের ৭০ শতাংশ ভোট পেয়েছিলেন এবং তিনি ৩৬৩০ ভোটে জয়ী হন। যদি মোট ভোটের মধ্যে ৭৫ শতাংশ ভোট বৈধ হয়, তাহলে মোট ভোটের সংখ্যা কত?
(A) ১০,২০০
(B) ১১,২০০
(C) ১২,১০০
(D) ১৩,১০০
উত্তর : (C) ১২,১০০।

(১৫) এক অসাধু ব্যবসায়ী ১০% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে ২০% কম দেয়। ওই ব্যবসায়ীর লাভ বা ক্ষতি কত হবে?
(A) ২৫/২% ক্ষতি
(B) ২৩/২% লাভ
(C) ২৫/২% লাভ
(D) ২৩/২% ক্ষতি
উত্তর : (C) ২৫/২% লাভ।

(১৬) A একটি বই B-কে ১০% লাভে এবং B ওই বইটি C-কে ১০% ক্ষতিতে ৫৯৪ টাকায় বিক্রয় করল। A বইটি কত টাকায় কিনেছিল?
(A) ৫৫০ টাকা
(B) ৫৮০ টাকা
(C) ৬০০ টাকা
(D) ৬২০ টাকা
উত্তর : (C) ৬০০ টাকা।

(১৭) এক ব্যক্তি তার একটি কাপড়ের ১/৪, ৩/৮ এবং ৩/১৬ অংশ কেটে ফেলে দেখলেন যে এখনও ৬ মিটার কাপড় বাকি আছে। মোট কাপড়ের দৈর্ঘ্য কত?
(A) ৩০ মিটার
(B) ৩১ মিটার
(C) ৩২ মিটার
(D) ৩৩ মিটার
উত্তর : (C) ৩২ মিটার।

(১৮) এক ব্যক্তি তার আয়ের ১/৫ অংশ ব্যাঙ্কে জমা রাখেন। বাকি আয়ের ৪/৫ অংশ সংসার খরচ করেন। বাকি ৪০০ টাকা ছেলের শিক্ষার জন্য খরচ হলে, তার মোট আয় কত?
(A) ২২০০ টাকা
(B) ২৩০০ টাকা
(C) ২৪০০ টাকা
(D) ২৫০০ টাকা
উত্তর : (D) ২৫০০ টাকা।

(১৯) ১০,০০০ টাকার ১০% হারে ২০ বছরে যে সুদ হয়, কত বছরে ২৫,০০০ টাকার ৮% হারে একই সুদ হবে?
(A) ১০ বছর
(B) ১১ বছর
(C) ১২ বছর
(D) ১৩ বছর
উত্তর : (A) ১০ বছর।

(২০) কোনো টাকা ৫ বছরে ও ৮ বছরে সুদে-আসলে যথাক্রমে ৮০০০ টাকা ও ৯৮০০ টাকা হয়। সুদের হার কত?
(A) ১১%
(B) ১২%
(C) ১৫%
(D) ১৬%
উত্তর : (B) ১২%।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC Group-C & D Arithmetic Part-1

One thought on “WBSSC Group-C & D Arithmetic Part-2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!