Wednesday, February 4, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

WBSSC GROUP - C & D

WBSSC Group-C & D Arithmetic Part-1

WBSSC Group-C & D Arithmetic Part-1

ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Arithmetic Part-1)-তে পাটিগণিত (Arithmetic) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

WBSSC Group-C & D Arithmetic Part-1

পাটিগণিত (Arithmetic)

(১) ২৪, ৯০, ৩৬০, ১৩৫০ -এর লসাগু নির্ণয় করো।
(A) ৫১০০
(B) ৫২০০
(C) ৫৩০০
(D) ৫৪০০
উত্তর : (D) ৫৪০০।

(২) ১২, ৯০, ১২০, ১৩৫০ -এর গসাগু নির্ণয় করো।
(A) ২
(B) ৩
(C) ৬
(D) ১২
উত্তর : (C) ৬।

(৩) মান নির্ণয় করো।
১ − ১/২ − ১/৪ + ১/৮ − ১/১৬
(A) ৩/১৬
(B) ৫/১৬
(C) ৭/১৬
(D) ৯/১৬
উত্তর : (B) ৫/১৬।

(৪) মান নির্ণয় করো।
১.২৫ ÷ ২.৫ × ০.২৫
(A) ০
(B) ১
(C) ২
(D) ৩
উত্তর : (C) ২।

(৫) A : B = ৩ : ৪, B : C = ৫ : ৬ এবং C : D = ৭ : ৮ হলে, A : D = ?
(A) ২৫ : ৫৪
(B) ৩০ : ৬০
(C) ৩৫ : ৬৪
(D) ৩৮ : ৭৫
উত্তর : (C) ৩৫ : ৬৪।

(৬) A : B : C = ১/২ : ১/৩ : ১/৪ এবং B = ১৬ হলে, A ও C -এর মান কত?
(A) ২২, ১২
(B) ২৪, ১২
(C) ২৪, ১০
(D) ২০, ১৪
উত্তর : (B) ২৪, ১২।

(৭) একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক একটি কাজ ৩, ৪ এবং ১২ দিনে করতে পারে। ১ জন পুরুষ এবং ১ জন মহিলার সাথে কত জন বালক ওই কাজটি ১/৪ দিনে করতে পারবে?
(A) ১৯
(B) ৩১
(C) ৪১
(D) ৪৯
উত্তর : (D) ৪৯।

(৮) A, B এবং C কোনো কাজ পৃথকভাবে যথাক্রমে ১০, ১২ এবং ১৫ দিনে শেষ করে। B একদিন অন্তর অন্তর A এবং C-কে কাজে সাহায্য করে। কত দিনে কাজটি শেষ হবে?
(A) ২ দিনে
(B) ৪ দিনে
(C) ৬ দিনে
(D) ৮ দিনে
উত্তর : (C) ৬ দিনে।

(৯) এক ব্যক্তি ৪ কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছোতে ৫ মিনিট দেরি হয় এবং ৬ কিমি/ঘণ্টা গতিবেগে গেলে ৫ মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছোয়। গন্তব্যস্থলের দূরত্ব কত?
(A) ২ কিমি
(B) ৪ কিমি
(C) ৫ কিমি
(D) ৬ কিমি
উত্তর : (A) ২ কিমি।

(১০) এক ব্যক্তি ৬ কিমি/ঘণ্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছোতে ১০ মিনিট দেরি করে। কিন্তু সে ৮ কিমি/ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছোয়। গন্তব্যস্থলের দূরত্ব কত?
(A) ৩ কিমি
(B) ৪ কিমি
(C) ৬ কিমি
(D) ৮ কিমি
উত্তর : (B) ৪ কিমি।

(১১) একটি কোম্পানিতে ১৬০ জন কর্মীর গড় বেতন ৬৪,০০০ টাকা। যদি ৬০ জন কর্মী গড়ে ৭২,০০০ টাকা উপার্জন করেন, তবে বাকি কর্মীদের গড় বেতন কত হবে?
(A) ৫৯,২০০ টাকা
(B) ৬০,২০০ টাকা
(C) ৫৮,২০০ টাকা
(D) ৬১,০০০ টাকা
উত্তর : (A) ৫৯,২০০ টাকা।

(১২) ৩৮ জন ছাত্রের গড় বয়স ১৮ বছর। যখন একজন শিক্ষক যোগ দেন, গড় বয়স ১৯ বছর হয়। শিক্ষকের বয়স কত?
(A) ৫৫
(B) ৫৬
(C) ৫৭
(D) ৫৮
উত্তর : (C) ৫৭।

(১৩) একটি সংখ্যা তার এক-তৃতীয়াংশ অপেক্ষা ১২৪ বেশি হলে, সংখ্যাটি কত?
(A) ১৮৬
(B) ১৮৮
(C) ১৯০
(D) ১৯২
উত্তর : (A) ১৮৬।

(১৪) একটি সংখ্যা যখন ১০০% বৃদ্ধি করা হয় তখন ২৬৮০ হয়। সংখ্যাটি কত?
(A) ১২৪০
(B) ১৩৪০
(C) ১২৬০
(D) ১৩৬০
উত্তর : (B) ১৩৪০।

(১৫) এক অসাধু ব্যবসায়ী ১০% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে ৫% কম দেয়। ওই ব্যবসায়ীর মোট লাভ কত?
(A) ৩০০/১৯%
(B) ২৯৫/১৯%
(C) ২৯০/১৯%
(D) ২৮৫/১৯%
উত্তর : (A) ৩০০/১৯%।

(১৬) ৫০০ টাকায় একটি দ্রব্য কিনে পরপর যথাক্রমে ১০% ও ২০% লাভে হস্তান্তরিত করলে, শেষ বিক্রয়মূল্য কত হবে?
(A) ৬৫০ টাকা
(B) ৬৬০ টাকা
(C) ৬৭০ টাকা
(D) ৬৮০ টাকা
উত্তর : (B) ৬৬০ টাকা।

(১৭) কোনো অর্থের ২/৩ অংশ ২৪,০০০ টাকা হলে, ওই অর্থের ৩/২০ অংশের মূল্য কত?
(A) ৫২০০ টাকা
(B) ৫৩০০ টাকা
(C) ৫৪০০ টাকা
(D) ৫৫০০ টাকা
উত্তর : (C) ৫৪০০ টাকা।

(১৮) একটি বাঁশের ১/৪ অংশ লাল রং এবং ১/৫ অংশ সবুজ রং করা আছে। বাকি অংশের দৈর্ঘ্য ১২১ সেন্টিমিটার হলে, সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য কত?
(A) ২.১ মিটার
(B) ২.২ মিটার
(C) ২.৩ মিটার
(D) ২.৪ মিটার
উত্তর : (B) ২.২ মিটার।

(১৯) এক ব্যক্তি ৫০০০ টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে ৮% হারে ৪ বছরের জন্য এবং ১০% হারে ৫ বছরের জন্য রাখলেন। সুদের পার্থক্য কত হবে?
(A) ৬০০ টাকা
(B) ৭০০ টাকা
(C) ৮০০ টাকা
(D) ৯০০ টাকা
উত্তর : (D) ৯০০ টাকা।

(২০) একই সরল সুদের হারে কোনো আসল ৪ বছরে সুদে-আসলে ১০৫৬ টাকা এবং ৭ বছরে সুদে-আসলে ১২৪০ টাকা হয়। সুদের হার কত?
(A) ৫%
(B) ৬%
(C) ৮%
(D) ৯%
উত্তর : (C) ৮%।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

WBSSC GROUP-C NEW SYLLABUS

WBSSC GROUP-D NEW SYLLABUS

One thought on “WBSSC Group-C & D Arithmetic Part-1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!