WBSSC Group-C & D Logical Reasoning Part-10
WBSSC Group-C & D Logical Reasoning Part-10
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D Logical Reasoning Part-10)-তে লজিক্যাল রিজনিং (Logical Reasoning) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

লজিক্যাল রিজনিং (Logical Reasoning)
(১) নিচের চিত্রগুলির মধ্যে কোনটি বিষম/বেমানান চিহ্নিত করুন।

উত্তর : (B)।
(২) নিচের চিত্রগুলির মধ্যে কোনটি বিষম/বেমানান চিহ্নিত করুন।

উত্তর : (C)।
(৩) নিচের চিত্রগুলির মধ্যে কোনটি বিষম/বেমানান চিহ্নিত করুন।

উত্তর : (B)।
(৪) নিচের চিত্রগুলির মধ্যে কোনটি বিষম/বেমানান চিহ্নিত করুন।

উত্তর : (A)।
(৫) প্রদত্ত চারটি শব্দের মধ্যে বিসদৃশ/বেমানান শব্দটি চিহ্নিত করুন।
(A) ধান
(B) কার্পাস
(C) গম
(D) মিলেট
উত্তর : (B) কার্পাস।
(৬) প্রদত্ত চারটি শব্দের মধ্যে বিসদৃশ/বেমানান শব্দটি চিহ্নিত করুন।
(A) শালিক
(B) কোকিল
(C) দোয়েল
(D) শকুন
উত্তর : (D) শকুন।
(৭) প্রদত্ত চারটি শব্দের মধ্যে বিসদৃশ/বেমানান শব্দটি চিহ্নিত করুন।
(A) সুনীল ছেত্রী
(B) আইএম বিজয়ন
(C) বাইচুং ভুটিয়া
(D) সূর্যকুমার যাদব
উত্তর : (D) সূর্যকুমার যাদব।
(৮) প্রদত্ত চারটি শব্দের মধ্যে বিসদৃশ/বেমানান শব্দটি চিহ্নিত করুন।
(A) CNN
(B) HBO
(C) BBC
(D) Sky News
উত্তর : (B) HBO।
(৯) প্রদত্ত চারটি শব্দের মধ্যে বিসদৃশ/বেমানান শব্দটি চিহ্নিত করুন।
(A) দার্জিলিং
(B) কার্শিয়াং
(C) শিলিগুড়ি
(D) হলদিয়া
উত্তর : (D) হলদিয়া।
(১০) নিচে বামদিকের দুটি শব্দের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। প্রদত্ত বিকল্পগুলি থেকে ডানদিকের শব্দটির সাথে শূন্যস্থানটির জন্য অনুরূপ সম্পর্ক অনুসারে সঠিক শব্দটি চিহ্নিত করুন।
আমেরিকা যুক্তরাষ্ট্র : NASA ★ ভারত : ________
(A) ESA
(B) NOAA
(C) ISRO
(D) CNSA
উত্তর : (C) ISRO।
(১১) নিচে বামদিকের দুটি শব্দের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। প্রদত্ত বিকল্পগুলি থেকে ডানদিকের শব্দটির সাথে শূন্যস্থানটির জন্য অনুরূপ সম্পর্ক অনুসারে সঠিক শব্দটি চিহ্নিত করুন।
কথাকলি : কেরালা ★ ভরতনাট্যম : __________
(A) মণিপুর
(B) তামিলনাড়ু
(C) উত্তরপ্রদেশ
(D) রাজস্থান
উত্তর : (B) তামিলনাড়ু।
(১২) নিচে বামদিকের দুটি শব্দের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। প্রদত্ত বিকল্পগুলি থেকে ডানদিকের শব্দটির সাথে শূন্যস্থানটির জন্য অনুরূপ সম্পর্ক অনুসারে সঠিক শব্দটি চিহ্নিত করুন।
কেদারনাথ : উত্তরাখন্ড ★ বৈদ্যনাথ : ________
(A) রাজস্থান
(B) কর্ণাটক
(C) ঝাড়খন্ড
(D) মণিপুর
উত্তর : (C) ঝাড়খন্ড।
(১৩) নিচে বামদিকের দুটি শব্দের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। প্রদত্ত বিকল্পগুলি থেকে ডানদিকের শব্দটির সাথে শূন্যস্থানটির জন্য অনুরূপ সম্পর্ক অনুসারে সঠিক শব্দটি চিহ্নিত করুন।
দুধসাগর ফলস্ : গোয়া ★ যোগ ফলস্ : ________
(A) মহারাষ্ট্র
(B) গুজরাট
(C) কর্ণাটক
(D) মেঘালয়
উত্তর : (C) কর্ণাটক।
(১৪) নিচে বামদিকের দুটি শব্দের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। প্রদত্ত বিকল্পগুলি থেকে ডানদিকের শব্দটির সাথে শূন্যস্থানটির জন্য অনুরূপ সম্পর্ক অনুসারে সঠিক শব্দটি চিহ্নিত করুন।
রাজস্থান : জয়পুর ★ ছত্তিশগড় : _________
(A) কানপুর
(B) রায়পুর
(C) দুর্গাপুর
(D) নাগপুর
উত্তর : (B) রায়পুর।
(১৫) কোনো সাংকেতিক ভাষাতে যদি ‘PACIFY’ শব্দটিকে ‘KUXCUS’ এবং ‘MERIT’ শব্দটিকে ‘NYICG’ লেখা হয়, তাহলে ওই সাংকেতিক ভাষাতে ‘INSULT’ শব্দটিকে কিভাবে প্রকাশ করা হবে?
(A) ROOHHN
(B) RHOHON
(C) ROHOHN
(D) RHHOON
উত্তর : (D) RHHOON।
(১৬) রমেন এক মহিলার ছবি দেখিয়ে বললো, ‘ওই মহিলা হলেন আমার বাবার শাশুড়ির একমাত্র কন্যা’। ওই মহিলা রমেনের কে হন?
(A) বোন
(B) মাসি
(C) মা
(D) পিসি
উত্তর : (C) মা।
(১৭) বিবৃতি : (১) কিছু গাজর হল বেগুন।
(২) কিছু বেগুন হল আপেল।
(৩) সমস্ত আপেল হল কলা।
সিদ্ধান্ত : (১) কিছু আপেল হল গাজর।
(২) কিছু কলা হল বেগুন।
(৩) কিছু কলা হল গাজর।
(A) শুধুমাত্র (১) সত্য
(B) শুধুমাত্র (২) সত্য
(C) শুধুমাত্র (৩) সত্য
(D) কোনোটিই নয়
উত্তর : (B) শুধুমাত্র (২) সত্য।
(১৮) নিচের চিত্রটিতে কয়টি ত্রিভুজ রয়েছে?

(A) ১৮ টি
(B) ২০ টি
(C) ২২ টি
(D) ২৪ টি
উত্তর : (B) ২০ টি।
(১৯) এক মহিলাকে দেখিয়ে সুশান্ত বললো, ‘উনি হলেন এক ভদ্রমহিলার কন্যা, যিনি আবার আমার মায়ের স্বামীর মা’। মহিলাটি সুশান্তের কে হন?
(A) মাসি
(B) পিসি
(C) বোন
(D) দিদি
উত্তর : (B) পিসি।
(২০) কোনো সাংকেতিক ভাষাতে যদি ‘ARROW’ শব্দটিকে ‘FOOSE’ এবং ‘GERM’ শব্দটিকে ‘THOR’ লেখা হয়, তাহলে ওই সাংকেতিক ভাষাতে ‘MOWER’ শব্দটিকে কিভাবে প্রকাশ করা হবে?
(A) SHORE
(B) ROSHE
(C) RSEHO
(D) HORSE
উত্তর : (C) RSEHO।