Environment Awareness Part-2
Environment Awareness Part-2
ভূগোলিকা-Bhugolika-এর ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগের উদ্দেশ্য হল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Competitive Exams)-তে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। ‘পরীক্ষা প্রস্তুতি’ -এর MISCELLANEOUS বিভাগে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল: পরিবেশ সচেতনতা পর্ব-২ (Environment Awareness Part-2)। এই পোস্টে পরিবেশ সচেতনতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্নোত্তর দেওয়া হল।

পরিবেশ সচেতনতা পর্ব-২
(Environment Awareness Part-2)
(৫১) কত সালে ভারতে বন্যপ্রাণ সুরক্ষা আইন (Wildlife Protection Act) প্রবর্তিত হয়?
উত্তর : ১৯৭২।
(৫২) কত সালে ভারতে বাঘ সংরক্ষণে প্রজেক্ট টাইগার (Project Tiger) শুরু হয়?
উত্তর : ১৯৭৩।
(৫৩) ভারতের একমাত্র কোথায় প্রাকৃতিক পরিবেশে সিংহ দেখা যায়?
উত্তর : গির জাতীয় উদ্যান (গুজরাট)।
(৫৪) ভারতে কত সালে হাতি প্রকল্প (Project Elephant) শুরু হয়?
উত্তর : ১৯৯২।
(৫৫) কত সালে ভারতে কুমীর সংরক্ষণ প্রকল্প শুরু হয়?
উত্তর : ১৯৭৫।
(৫৬) কত সালে ভারতে বনভূমি সংরক্ষণ আইন (Forest Conservation Act) প্রবর্তিত হয়?
উত্তর : ১৯৮০।
(৫৭) রাষ্ট্রসংঘ কর্তৃক কত সালে স্টকহোম সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭২।
(৫৮) কত সালে রাষ্ট্রসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) গঠিত হয়?
উত্তর : ১৯৭২।
(৫৯) রাষ্ট্রসংঘ পরিবেশ কর্মসূচি (United Nations Environment Programme) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : নাইরোবি (কেনিয়া)।
(৬০) প্রতি বছর কবে বিশ্ব পরিবেশ দিবস (World Environment Day) পালিত হয়?
উত্তর : ৫ ই জুন।
(৬১) ভারতে কত সালে নর্মদা বাঁচাও আন্দোলন (Narmada Bachao Andolan) শুরু হয়?
উত্তর : ১৯৮৫।
(৬২) নর্মদা বাঁচাও আন্দোলন (Narmada Bachao Andolan) -এর নেতৃত্ব দিয়েছিলেন কে?
উত্তর : মেধা পাটেকর ও বাবা আমটে।
(৬৩) কত সালে ভারতে জঙ্গল বাঁচাও আন্দোলন (Jungle Bachao Andolan) হয়েছিল?
উত্তর : ১৯৮২।
(৬৪) ভারতের কোন রাজ্যে জঙ্গল বাঁচাও আন্দোলন (Jungle Bachao Andolan) হয়েছিল?
উত্তর : ঝাড়খন্ড।
(৬৫) কোন দেশে বিশ্বের সর্বাধিক পক্ষী বৈচিত্র্য দেখা যায়?
উত্তর : কলম্বিয়া।
(৬৬) কত সালে ভারতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন প্রবর্তিত হয়?
উত্তর : ২০১৬।
(৬৭) প্রতি বছর কবে ধরিত্রী দিবস (Earth Day) পালন করা হয়?
উত্তর : ২২ শে এপ্রিল।
(৬৮) ভারতের জাতীয় পশু (National Animal of India) -এর নাম কি?
উত্তর : বাঘ (রয়্যাল বেঙ্গল টাইগার)।
(৬৯) কত সালে চেরনোবিল বিপর্যয় (Chernobyl Disaster) ঘটেছিল?
উত্তর : ১৯৮৬।
(৭০) ভারতের জাতীয় পাখি (National Bird of India) -এর নাম কি?
উত্তর : ভারতীয় ময়ূর (Indian Peafowl)।
(৭১) প্রতি বছর কবে বিশ্ব জলাভূমি দিবস (World Wetlands Day) পালিত হয়?
উত্তর : ২ রা ফেব্রুয়ারি।
(৭২) ভারতের জাতীয় ঐতিহ্যবাহী পশু (National Heritage Animal of India) কোনটি?
উত্তর : ভারতীয় হাতি (Indian Elephant)।
(৭৩) কত সালে ভারতে ভূপাল গ্যাস দুর্ঘটনা (Bhopal Gas Tragedy) ঘটেছিল?
উত্তর : ১৯৮৪।
(৭৪) ভারতের জাতীয় বৃক্ষ (National Tree of India) কোনটি?
উত্তর : বট বৃক্ষ (Banyan Tree)।
(৭৫) প্রতি বছর কবে বিশ্ব বন্যপ্রাণ দিবস (World Wildlife Day) পালিত হয়?
উত্তর : ৩ রা মার্চ।
(৭৬) ভারতের জাতীয় জলজ প্রাণী (National Aquatic Animal of India) কোনটি?
উত্তর : গাঙ্গেয় শুশুক বা ডলফিন (Gangetic Dolphin)।
(৭৭) কত সালে জাপানে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা (Fukushima Nuclear Accident) ঘটেছিল?
উত্তর : ২০১১।
(৭৮) ভারতের জাতীয় সরীসৃপ (National Reptile of India) কোনটি?
উত্তর : শঙ্খচূড় বা রাজ গোখরো (King Cobra)।
(৭৯) প্রতি বছর কবে আন্তর্জাতিক অরণ্য দিবস (International Day of Forests) পালিত হয়?
উত্তর : ২১ শে মার্চ।
(৮০) পশ্চিমবঙ্গের রাজ্য পশু (State Animal of West Bengal) কোনটি?
উত্তর : মেছো বিড়াল বা বাঘরোল (Fishing Cat)।
(৮১) গ্রিনপিস (Greenpeace) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : আমস্টারডাম (নেদারল্যান্ডস)।
(৮২) পশ্চিমবঙ্গের রাজ্য পাখি (State Bird of West Bengal) কোনটি?
উত্তর : সাদাগলা মাছরাঙা (White-throated Kingfisher)।
(৮৩) প্রতি বছর কবে বিশ্ব মৃত্তিকা দিবস (World Soil Day) পালিত হয়?
উত্তর : ৫ ই ডিসেম্বর।
(৮৪) পশ্চিমবঙ্গের রাজ্য মাছ (State Fish of West Bengal) কোনটি?
উত্তর : ইলিশ (Hilsa)।
(৮৫) কোন সংস্থা বিপদগ্রস্ত জীব প্রজাতির লাল তালিকা (Red List) প্রকাশ করে?
উত্তর : IUCN (International Union for Conservation of Nature)।
(৮৬) পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ (State Tree of West Bengal) কোনটি?
উত্তর : ছাতিম বৃক্ষ (Blackboard Tree)।
(৮৭) প্রতি বছর কবে বিশ্ব জল দিবস (World Water Day) পালিত হয়?
উত্তর : ২২ শে মার্চ।
(৮৮) IUCN -এর সংস্থাটি কত সালে স্থাপিত হয়?
উত্তর : ১৯৪৮।
(৮৯) IUCN -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : গ্ল্যান্ড (সুইৎজারল্যান্ড)।
(৯০) WWF -এর পুরো কথাটি কি?
উত্তর : World Wide Fund for Nature।
(৯১) প্রতি বছর কবে বিশ্ব আবহাওয়া দিবস (World Meteorological Day) পালিত হয়?
উত্তর : ২৩ শে মার্চ।
(৯২) প্রতি বছর কবে আন্তর্জাতিক শূন্য বর্জ্য দিবস (International Day of Zero Waste) পালিত হয়?
উত্তর : ৩০ শে মার্চ।
(৯৩) কত সালে WWF সংস্থাটি গঠিত হয়?
উত্তর : ১৯৬১।
(৯৪) WWF -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : গ্ল্যান্ড (সুইৎজারল্যান্ড)।
(৯৫) কত সালে জলাভূমি সংরক্ষণে রামসার সম্মেলন (Ramsar Convention) অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৭১।
(৯৬) রাষ্ট্রসংঘ কর্তৃক কত সালে এজেন্ডা-২১ (Agenda-21) কর্মসূচি গৃহীত হয়?
উত্তর : ১৯৯২।
(৯৭) প্রতি বছর কবে বিশ্ব মহাসাগর দিবস (World Oceans Day) পালিত হয়?
উত্তর : ৮ ই জুন।
(৯৮) প্রতি বছর কবে মরুকরণ ও খরা দিবস (Desertification and Drought Day) পালিত হয়?
উত্তর : ১৭ ই জুন।
(৯৯) বর্তমানে (২০২৫) ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি?
উত্তর : সুন্দরবন জলাভূমি (পশ্চিমবঙ্গ)।
(১০০) কত সালে জীববৈচিত্র্য সংরক্ষণে CITES (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৭৩।
Pingback: Environment Awareness Part-1 - ভূগোলিকা-Bhugolika