Gender Awareness
Gender Awareness
ভূগোলিকা-Bhugolika-এর ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগে আপনাকে স্বাগত জানাই। ‘পরীক্ষা প্রস্তুতি’ বিভাগের উদ্দেশ্য হল বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (Competitive Exams)-তে শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের প্রস্তুতিতে সাহায্য করা। ‘পরীক্ষা প্রস্তুতি’ -এর MISCELLANEOUS বিভাগে সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনা করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল: লিঙ্গ সচেতনতা (Gender Awareness)। এই পোস্টে লিঙ্গ সচেতনতা সম্পর্কিত গুরুত্বপূর্ণ ৫০ টি প্রশ্নোত্তর দেওয়া হল।

লিঙ্গ সচেতনতা (Gender Awareness)
(১) কত সালে UN Women সংস্থাটি গঠিত হয়?
উত্তর : ২০১০।
(২) UN Women সংস্থাটির পুরো নাম কি?
উত্তর : United Nations Programme for Gender Equality and the Empowerment of Women।
(৩) UN Women সংস্থার প্রথম নির্বাহী পরিচালক (Executive Director) কে ছিলেন?
উত্তর : মিশেল ব্যাচেলেট।
(৪) কত সালে ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স অফ ওম্যান (International Alliance of Women) গঠিত হয়?
উত্তর : ১৯০৪।
(৫) ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স অফ ওম্যান (International Alliance of Women) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : জেনেভা (সুইৎজারল্যান্ড)।
(৬) কত সালে ন্যাশনাল কাউন্সিল অফ ওম্যান ইন ইন্ডিয়া (National Council of Women in India) গঠিত হয়?
উত্তর : ১৯২৫।
(৭) ন্যাশনাল কাউন্সিল অফ ওম্যান ইন ইন্ডিয়া (National Council of Women in India) প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : লেডি অ্যাবারডিন এবং মেহেরবাঈ টাটা।
(৮) কত সালে অল ইন্ডিয়া ওম্যান’স্ কনফারেন্স (All India Women’s Conference) গঠিত হয়?
উত্তর : ১৯২৭।
(৯) অল ইন্ডিয়া ওম্যান’স্ কনফারেন্স (All India Women’s Conference) প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : মার্গারেট এলিজাবেথ কাজিনস্।
(১০) কত সালে ভারতে জাতীয় মহিলা কমিশন আইন (National Commission for Women Act) প্রবর্তিত হয়?
উত্তর : ১৯৯০।
(১১) কত সালে জাতীয় মহিলা কমিশন (National Commission for Women) গঠিত হয়?
উত্তর : ১৯৯২।
(১২) জাতীয় মহিলা কমিশন (National Commission for Women) -এর প্রথম চেয়ারপার্সন কে ছিলেন?
উত্তর : জয়ন্তী পট্টনায়ক।
(১৩) কত সালে পশ্চিমবঙ্গ মহিলা কমিশন (West Bengal Commission for Women) গঠিত হয়?
উত্তর : ১৯৯২।
(১৪) পশ্চিমবঙ্গ মহিলা কমিশন (West Bengal Commission for Women) -এর প্রথম চেয়ারপার্সন কে ছিলেন?
উত্তর : বেলা দত্ত গুপ্ত।
(১৫) কত সালে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ওম্যান’স্ অ্যাসোসিয়েশন (All India Democratic Women’s Association) গঠিত হয়?
উত্তর : ১৯৮১।
(১৬) কত সালে ‘OYSS (Odisha Yuva Sanskritik Sansad) Women’ সংস্থা গঠিত হয়?
উত্তর : ১৯৮৭।
(১৭) কে ‘OYSS Women’ সংস্থাটি প্রতিষ্ঠা করেন?
উত্তর : মানসী প্রধান।
(১৮) কত সালে ভারতীয় গ্রামীণ মহিলা সংঘ (Bharatiya Grameen Mahila Sangh) গঠিত হয়?
উত্তর : ১৯৫৫।
(১৯) গ্রামীণ মহিলাদের জন্য বিশ্বের বৃহত্তম সংগঠন কোনটি?
উত্তর : অ্যাসোসিয়েটেড কান্ট্রি ওম্যান অফ দ্য ওয়ার্ল্ড (Associated Country Women of the World)।
(২০) কত সালে অ্যাসোসিয়েটেড কান্ট্রি ওম্যান অফ দ্য ওয়ার্ল্ড (Associated Country Women of the World) গঠিত হয়?
উত্তর : ১৯৩৩।
(২১) অ্যাসোসিয়েটেড কান্ট্রি ওম্যান অফ দ্য ওয়ার্ল্ড (Associated Country Women of the World) -এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : লন্ডন।
(২২) কত সালে ভারতে নানহি কলি প্রকল্প (Project Nanhi Kali) -এর সূচনা ঘটে?
উত্তর : ১৯৯৬।
(২৩) নানহি কলি প্রকল্প (Project Nanhi Kali) -এর প্রতিষ্ঠা করেন কে?
উত্তর : আনন্দ মহিন্দ্রা।
(২৪) ভারতে কত সালে গার্হস্থ্য হিংসা থেকে নারীর সুরক্ষা আইন (Protection of Women from Domestic Violence Act) পাস হয়?
উত্তর : ২০০৫।
(২৫) ভারতে কত সালে কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হয়রানি (প্রতিরোধ, নিষেধাজ্ঞা ও প্রতিকার) আইন প্রবর্তিত হয়?
উত্তর : ২০১৩।
(২৬) ভারতে কত সালে যৌতুক/পণপ্রথা নিষেধাজ্ঞা আইন (Dowry Prohibition Act) প্রবর্তিত হয়?
উত্তর : ১৯৬১।
(২৭) ভারতে কত সালে মাতৃত্বকালীন সুবিধা (সংশোধন) আইন প্রবর্তিত হয়?
উত্তর : ২০১৭।
(২৮) ভারতে কত সালে সম পারিশ্রমিক আইন (Equal Remuneration Act) প্রবর্তিত হয়?
উত্তর : ১৯৭৬।
(২৯) ভারতে কত সালে নারী ও মেয়েদের অনৈতিক পাচার দমন আইন (Suppression of Immoral Traffic in Women and Girls Act) প্রবর্তিত হয়?
উত্তর : ১৯৫৬।
(৩০) রাষ্ট্রসংঘ কত সালে লিঙ্গ ক্ষমতায়ন পরিমাপ (Gender Empowerment Measure) চালু করে?
উত্তর : ১৯৯৫।
(৩১) ২০১১ জনগণনা অনুসারে, ভারতের লিঙ্গানুপাত (Sex Ratio) কত?
উত্তর : ৯৪৩/১০০০।
(৩২) ২০১১ জনগণনা অনুসারে, পশ্চিমবঙ্গের লিঙ্গানুপাত (Sex Ratio) কত?
উত্তর : ৯৫০/১০০০।
(৩৩) নিখোঁজ নারী (Missing Women) ধারণাটি দিয়েছিলেন কে?
উত্তর : অমর্ত্য সেন।
(৩৪) স্থিতিশীল উন্নয়ন লক্ষ্য (SDG) -এর কত নং লক্ষ্যে লিঙ্গ সাম্যতা (Gender Equality) রয়েছে?
উত্তর : ৫ নং।
(৩৫) ভারতের কোন রাজ্য সর্বপ্রথম পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানে মহিলাদের জন্য ৫০% আসন সংরক্ষণ করে?
উত্তর : বিহার।
(৩৬) ভারতে কত সালে মহিলা সংরক্ষণ আইন (Women Reservation Act) প্রবর্তিত হয়?
উত্তর : ২০২৩।
(৩৭) মহিলা সংরক্ষণ আইন (Women Reservation Act) অনুসারে, লোকসভা ও বিধানসভাতে মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষণ করা হয়েছে?
উত্তর : ৩৩%।
(৩৮) মহিলা সংরক্ষণ আইন (Women Reservation Act) -এর আনুষ্ঠানিক নাম কি?
উত্তর : নারী শক্তি বন্দন অধিনিয়ম।
(৩৯) নারীবাদ (Feminism) শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
উত্তর : চার্লস ফ্যুরিয়ার।
(৪০) ‘A Vindication of the Rights of Woman’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর : মেরি ওলস্টোনক্রাফট।
(৪১) বর্তমানে নারীবাদের কয়টি ঢেউ (Wave) চিহ্নিত করা হয়েছে?
উত্তর : ৪ টি।
(৪২) নারীবাদের প্রথম ঢেউ (First Wave of Feminism) -এর সময়কাল কত?
উত্তর : ১৮৪৮-১৯২০।
(৪৩) নারীবাদের দ্বিতীয় ঢেউ (Second Wave of Feminism) -এর সময়কাল কত?
উত্তর : ১৯৬৩-১৯৮০।
(৪৪) নারীবাদের তৃতীয় ঢেউ (Third Wave of Feminism) -এর সময়কাল কত?
উত্তর : ১৯৯২-২০০০।
(৪৫) নারীবাদের চতুর্থ ঢেউ (Fourth Wave of Feminism) -এর সময়কাল কত?
উত্তর : ২০১২-বর্তমান।
(৪৬) ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে?
উত্তর : প্রতিভা পাটিল।
(৪৭) ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
উত্তর : ইন্দিরা গান্ধী।
(৪৮) ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে?
উত্তর : সরোজিনী নাইডু।
(৪৯) ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে?
উত্তর : সুচেতা কৃপালিনী।
(৫০) ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে?
উত্তর : মীরা কুমার।
Gender Awareness
Pingback: Constitution of India - ভূগোলিকা-Bhugolika
Pingback: School Level Education in West Bengal - ভূগোলিকা-Bhugolika