WBSSC Group-C & D General Awareness Part-45
WBSSC Group-C & D General Awareness Part-45
ভূগোলিকা-Bhugolika -তে সবাইকে স্বাগত জানাই। এই পর্ব (WBSSC Group-C & D General Awareness Part-45)-তে সাধারণ সচেতনতা (General Awareness) -এর ২০ টি MCQ প্রশ্নোত্তর আলোচনা করা হল।

সাধারণ সচেতনতা (General Awareness)
(১) কত সালে ব্রিটিশ ভারতে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয়?
(A) ১৯৩১
(B) ১৯৩২
(C) ১৯৩৩
(D) ১৯৩৪
উত্তর : (B) ১৯৩২।
(২) নিচের কোনটি ভারতের একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ?
(A) নর্মদা
(B) শোন
(C) যমুনা
(D) লুনি
উত্তর : (D) লুনি।
(৩) নিচের কোনটি ভারতের সংবিধানের আত্মা রূপে পরিচিত?
(A) প্রস্তাবনা
(B) মৌলিক অধিকার
(C) মৌলিক কর্তব্য
(D) নাগরিকত্ব
উত্তর : (A) প্রস্তাবনা।
(৪) কোন জাতীয় শিক্ষা নীতির সাথে ‘The Challenge of Education : A Policy Perspective’ শীর্ষক প্রতিবেদনটি সম্পর্কিত?
(A) জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮
(B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬
(C) জাতীয় শিক্ষা নীতি-১৯৯২
(D) জাতীয় শিক্ষা নীতি-২০২০
উত্তর : (B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।
(৫) কোন জাতীয় শিক্ষা নীতির সাথে ‘Education for Equality’ ধারণাটি সম্পর্কিত?
(A) জাতীয় শিক্ষা নীতি-১৯৬৮
(B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬
(C) জাতীয় শিক্ষা নীতি-১৯৯২
(D) জাতীয় শিক্ষা নীতি-২০২০
উত্তর : (B) জাতীয় শিক্ষা নীতি-১৯৮৬।
(৬) ভারতে শিক্ষাক্ষেত্রে মিড ডে মিল (Mid Day Meal) কত সালে চালু হয়?
(A) ১৯৯১
(B) ১৯৯৩
(C) ১৯৯৫
(D) ১৯৯৭
উত্তর : (C) ১৯৯৫।
(৭) নিখোঁজ নারী (Missing Women) ধারণাটি কে দিয়েছিলেন?
(A) অমর্ত্য সেন
(B) যশোধারা বাগচি
(C) অবলা বসু
(D) রীতা ব্যানার্জি
উত্তর : (A) অমর্ত্য সেন।
(৮) ব্যান্ডিট কুইন (১৯৯৪) চলচ্চিত্রের পরিচালক কে?
(A) মণি রত্নম
(B) বিধু বিনোদ চোপড়া
(C) রাজকুমার হিরানি
(D) শেখর কাপুর
উত্তর : (D) শেখর কাপুর।
(৯) মেখেলা চাদর ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী পোশাক?
(A) বিহার
(B) ত্রিপুরা
(C) অসম
(D) কেরালা
উত্তর : (C) অসম।
(১০) ফেটা ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী পাগড়ি?
(A) রাজস্থান
(B) কর্ণাটক
(C) ঝাড়খন্ড
(D) মহারাষ্ট্র
উত্তর : (D) মহারাষ্ট্র।
(১১) জাল্লিকাট্টু ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী উৎসব?
(A) তামিলনাড়ু
(B) কর্ণাটক
(C) মধ্যপ্রদেশ
(D) রাজস্থান
উত্তর : (A) তামিলনাড়ু।
(১২) নিচের কোনটি তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত প্রযুক্তি?
(A) Vacuum Tube
(B) Integrated Circuit
(C) Transistor
(D) ULSI & AI
উত্তর : (B) Integrated Circuit।
(১৩) নিচের কোনটি চতুর্থ প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত প্রযুক্তি?
(A) Transistor
(B) Vacuum Tube
(C) ULSI & AI
(D) Microprocessor
উত্তর : (D) Microprocessor।
(১৪) ভারতে কত সালে জীববৈচিত্র্য আইন (Biodiversity Act) পাস হয়?
(A) ২০০০
(B) ২০০১
(C) ২০০২
(D) ২০০৩
উত্তর : (C) ২০০২।
(১৫) ভারতে কত সালে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা আইন প্রবর্তিত হয়?
(A) ২০১৫
(B) ২০১৬
(C) ২০১৭
(D) ২০১৮
উত্তর : (B) ২০১৬।
(১৬) ভারতের কোন রাজ্যে বৈদ্যনাথ মন্দির অবস্থিত?
(A) উত্তরপ্রদেশ
(B) কর্ণাটক
(C) রাজস্থান
(D) ঝাড়খন্ড
উত্তর : (D) ঝাড়খন্ড।
(১৭) ভারতের কোন রাজ্যে করণী মাতা মন্দির অবস্থিত?
(A) রাজস্থান
(B) কর্ণাটক
(C) গুজরাট
(D) মহারাষ্ট্র
উত্তর : (A) রাজস্থান।
(১৮) ভারত কোন সালে প্রথম টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T-20 Cricket World Cup) জয়লাভ করে?
(A) ১৯৮৩
(B) ২০০৭
(C) ২০১১
(D) ২০২৪
উত্তর : (B) ২০০৭৷
(১৯) ভারতের কোন রাজ্যে ক্ষেত্রী তামাখনি রয়েছে?
(A) কর্ণাটক
(B) মহারাষ্ট্র
(C) গুজরাট
(D) রাজস্থান
উত্তর : (D) রাজস্থান।
(২০) ভারতের কোন রাজ্যে জাদুগোড়া ইউরেনিয়াম খনি রয়েছে?
(A) ঝাড়খন্ড
(B) কর্ণাটক
(C) মেঘালয়
(D) তেলঙ্গানা
উত্তর : (A) ঝাড়খন্ড।
Pingback: WBSSC Group-C & D General Awareness Part-46 - ভূগোলিকা-Bhugolika