Friday, February 6, 2026

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ভূগোলিকা-Bhugolika

ভূগোল শিক্ষার অনন্য প্রতিষ্ঠান

ডিসেম্বর

International Day of Banks

আন্তর্জাতিক ব্যাঙ্ক দিবস (International Day of Banks)

International Day of Banks

আজ ৪ ঠা ডিসেম্বর (4 December), আন্তর্জাতিক ব্যাঙ্ক দিবস (International Day of Banks)। প্রতি বছর ৪ ঠা ডিসেম্বর তারিখটি আন্তর্জাতিক ব্যাঙ্ক দিবস রূপে পালিত হয়। উল্লেখ্য, ২০১৯ সালের ১৯ শে ডিসেম্বর রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ ৪ ঠা ডিসেম্বর তারিখটি আন্তর্জাতিক ব্যাঙ্ক দিবস রূপে ঘোষণা করে। ২০২০ সালের ৪ ঠা ডিসেম্বর প্রথমবার আন্তর্জাতিক ব্যাঙ্ক দিবস পালিত হয়। আন্তর্জাতিক ব্যাঙ্ক দিবস পালনের উদ্দেশ্য হল : স্থিতিশীল উন্নয়নের অর্থায়ন ও জ্ঞান প্রদানে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক এবং অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন ব্যাঙ্কগুলির উল্লেখযোগ্য সম্ভাবনার স্বীকৃতি প্রদান করা এবং জীবনযাত্রার মান উন্নয়নে ক্ষেত্রে সদস্য রাষ্ট্রগুলির ব্যাঙ্কিং ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি প্রদান করা। এবছর অর্থাৎ ২০২৫ সালে আন্তর্জাতিক ব্যাঙ্ক দিবসের থিম হল : ‘Banks Powering a Livable Planet’।

ব্যাঙ্ক (Bank) হল একটি আর্থিক প্রতিষ্ঠান, যা জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করে, ঋণ প্রদান করে এবং অর্থ স্থানান্তর-সহ অন্যান্য আর্থিক পরিষেবা প্রদান করে মুনাফা অর্জন করে। অর্থাৎ ব্যাঙ্ক কটি আর্থিক মধ্যস্থতাকারী, যা সঞ্চয় এবং ঋণের মধ্যে এক সেতু হিসাবে কাজ করে। আধুনিক অর্থনৈতিক ব্যবস্থাতে, ব্যাঙ্ক হল কোনো দেশের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি। কারণ, অর্থনীতির বিকাশের জন্য উৎপাদনখাতে বিনিয়োগ প্রয়োজন হয় এবং ব্যাঙ্কের কাজ হল উপরোক্ত বিনিয়োগের জন্য পুঁজি সংগ্রহ ও সরবরাহ করা। মালিকানা ও কার্যপ্রণালীর ভিত্তিতে ব্যাঙ্ক প্রধানত ৪ প্রকার — (১) কেন্দ্রীয় ব্যাঙ্ক (Central Bank) : কেন্দ্রীয় ব্যাঙ্ক হল কোনো দেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান, যা মুদ্রানীতি প্রণয়ন ও নিয়ন্ত্রণ করে এবং অন্যান্য ব্যাঙ্কগুলির ওপর তত্ত্বাবধান করে। যেমন : ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। (২) বাণিজ্যিক ব্যাঙ্ক (Commercial Banks) : বাণিজ্যিক ব্যাঙ্ক হল সরকারি ও বেসরকারি ব্যাঙ্কসমূহ, যা জনসাধারণের কাছ থেকে আমানত গ্রহণ করে এবং ঋণ প্রদান করে। যেমন : ভারতের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। (৩) সমবায় ব্যাঙ্ক (Cooperative Banks) : সমবায় ব্যাঙ্ক হল সমবায় ভিত্তিতে পরিচালিত ব্যাঙ্কসমূহ, যা সদস্যদের অর্থনৈতিক চাহিদা পূরণের জন্য কাজ করে। যেমন : ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাঙ্ক (WBSTCB)। (৪) বিশেষায়িত ব্যাঙ্ক (Specialized Banks) : বিশেষায়িত ব্যাঙ্ক হল কোনো নির্দিষ্ট শিল্প বা খাতের জন্য বিশেষ আর্থিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে গঠিত ব্যাঙ্কসমূহ। যেমন : ভারতের স্মল ইন্ডাস্ট্রিজ্ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SIDBI)।

ব্যাঙ্কের অর্থনৈতিক কার্যাবলীগুলি হল — (১) কোনো দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক বা আর্থিক কর্তৃপক্ষ সেই দেশের মুদ্রা বা টাকা ইস্যু ও প্রবর্তন করে। (২) বাণিজ্যিক ব্যাঙ্কগুলি গ্রাহকদের পক্ষে অর্থ সংগ্রহকারী এবং প্রদানকারী উভয় প্রতিনিধি হিসাবে কাজ করে। (৩) ব্যাঙ্কিং লেনদেন ব্যবস্থার মাধ্যমে গ্রাহকের পক্ষে অভ্যন্তরীণ অর্থ আদান-প্রদান এবং বৈদেশিক লেনদেন সম্পূর্ণ হয়ে থাকে। (৪) ঋণদানের ক্ষেত্রে ব্যাঙ্ক বৈচিত্র্যতার নীতি অনুসরণ করে ঋণের মান উন্নতিতে অবদান রাখে। (৫) অর্থনীতিতে ব্যাঙ্ক কর্মসংস্থান তৈরি, উৎপাদনশীলতা বৃদ্ধি-সহ নানাবিধ ভূমিকা পালন করে। বর্তমানে (২০২৫), মোট সম্পদের পরিমাণ অনুসারে বিশ্বের বৃহত্তম ব্যাঙ্ক হল ICBC (Industrial and Commercial Bank of China) ব্যাঙ্ক। বাজার মূলধন অনুসারে, বর্তমানে বিশ্বের বৃহত্তম ব্যাঙ্ক হল JPMorgan Chase ব্যাঙ্ক। ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক হল SBI (State Bank of India) ব্যাঙ্ক এবং ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক হল HDFC (Housing Development Finance Corporation) ব্যাঙ্ক।

SSC Upper Primary TET Social Studies (Bengali Version)

গুরুত্বপূর্ণ দিবস : অসম দিবস

One thought on “International Day of Banks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!